আমি যখন কলেজে ভর্তি হই, তখন সময়টা ছিল অনেক সুন্দর ।আমার ভাল লাগা সময় গুলো ছিল। এসএসসি পরীক্ষার পর পরে রেজাল্ট দেওয়া হয়। এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো রেজাল্ট করে আমি। তাই আমি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই। প্রতিষ্ঠানটির নাম ছিল কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ। এই কলেজে ভর্তি হয়ে আমি খুব আনন্দিত হই। প্রথম যেদিন ক্লাস শুরু হয় সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম একটি দিন। আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে ফুল বরণ দিয়ে কলেজ আগমন করে। এভাবে শুরু হয় আমার কলেজ যাত্রা।
আমার কলেজ জীবনে আমি সব সময় শেষ বেঞ্চে বসতাম। তেমন পড়াশোনা করতাম না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ব্যস্ত থাকতাম। থাকার জন্য একটি ম্যাচে থাকতাম আমি। মেসে অনেক মজা করতাম। কলেজ কার্যক্রম শেষ হয়েছে দুপুর দুইটার দিকে। তারপর বাসায় আসতাম। ভাত খেয়ে ঘুমিয়ে যেতাম। বিকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে হাটতে বাহির হইতাম। মাগরিবের সময় আমরা তিন বন্ধু ছিলাম। তিনজন মিলে নাস্তা করার জন্য বাইরে যেতাম। মাঝে মাঝে বাংলাদেশের খেলা হলে খেলা দেখার জন্য চায়ের দোকানে যেতাম। সব সময় ওই দোকানে চা খেতাম। এভাবে চলে যায় এক বৎসর।
কলেজ জীবনের দ্বিতীয় বছর আমার জন্য এক ধরনের অভিশাপ ছিল। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ থেকে আমাকে টিসি দিয়ে বাইর করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে আমি খুবই খারাপ রেজাল্ট করি। খুব খারাপ লাগে আমার। তখন বুঝতে পারি পরিস্থিতি কি জিনিস। শহরের এদিক ওদিক ঘুরে বেড়ায়। কোন কলেজে ভর্তি হওয়া যায় এ টেনসনে মাথা ঘুম আসেনা। যাইহোক শেষমেশ একটি কলেজ ভাগ্যে জুটলো। কলেজটির নাম কুমিল্লা রুপশি বাংলা কলেজ। ইচ্ছে ছিল অনেক ভালো করে পড়াশোনা করব। কিন্তু যে কপাল সেই মাথা।
রূপসী বাংলা কলেজে ভর্তি হওয়ার পর যখন প্রথম ক্লাস করি। তখনই একটি মেয়ের প্রেমে পড়ে যাই। তখন পড়াশোনা কিছুই ভালো লাগেনা। মন শুধু চাইতো ওই মেয়ের সাথে প্রেম করি। অনেকবার চেষ্টা করছিলাম তার সাথে কথা বলার জন্য। কিন্তু কখনও হয়ে ওঠেনি তার সাথে কথা বলাটা। অনেক বয় বয় থাকতাম।ঠিক এভাবে অনেক মাস কেটে যায়। এর মধ্যে অনেক বন্ধু পেয়ে যায়। তাদের সাথে সব সময় আড্ডা ব্যস্ত থাকতাম। অনেকবার চেষ্টা করছি ওই মেয়েটিকে সাথে কথা বলার জন্য। শেষ পর্যন্ত একদিন কলেজ ভ্রমণে গিয়ে তার সাথে কথা বলছি। দিনটি অনেক ভালো দিন ছিল। সেন্টমার্টিন যাওয়ার সময় কথা হয়নি। ভাবছিলাম সেন্টমার্টিন গীয়ে কথা বলবো। কিন্তু তাও হলো না। শেষ পর্যন্ত সেন্টমার্টিন থেকে আসার সময় সাহস করে কথা বললাম। প্রায় 2 ঘন্টা যাবত তার সাথে কথা বলেছিলাম।
পরে আর কখনো কোনদিন কথা হয়নি। এভাবে কলেজ লাইফটা শেষ হয়ে যায়।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)