Originally, Sultan Murad IV ascended the throne in 1623 and after his death in 1640, most of the Ottoman sultans did not have enough skills to manage this great and vast empire. Although a few sultans tried hard enough for the good of the sultanate, most of the sultans themselves were incompetent and indulged in luxuries. As a result, the fall of this great empire began to accelerate. And in addition to losing its political and political character day by day, it also lags behind in defending the interests of the Islamic world.
মূলত ১৬২৩ সালে সুলতান ৪র্থ মুরাদ সিংহাসনে আরোহন এবং ১৬৪০ সালে তার মৃত্যুর পরে অধিকাংশ উসমানীয় সুলতানের এই মহান এবং সুবিশাল সাম্রাজ্য পরিচালনা করার মত যথেষ্ট দক্ষতা ছিলনা। কয়েকজন সুলতান সালতানাতের ভালোর জন্য যথেষ্ট চেষ্টা করলেও অধিকাংশ সুলতানই নিজেরা অযোগ্য ছিলেন এবং ভোগ বিলাসিতায় মত্ত হয়ে গিয়েছিলেন। যার ফলে এই মহান সাম্রাজ্যের পতন আস্তে আস্তে ত্বরান্বিত হতে থাকে। এবং এটি দিনে দিনে এর রাজনৈতিক নীতিগত বৈশিষ্ট্য হারানোর পাশাপাশি, ইসলামি জাহানের স্বার্থ রক্ষার কাজেও পিছিয়ে পড়ে।
As a result, various inconsistencies arose within this great empire. The Ottoman Empire, which was in charge of the caliphate in 1855, in a Muslim world where interest-based finance was strictly forbidden by God's command, is not indebted to Britain and France at high interest rates. Which the Sultan was not supposed to accept in any way from the responsibility of the caliphate. However, the debt of 1855 is being talked about during the time of Sultan Abdul Aziz. At that time his chief vizier Midhat Pasha was involved in this misdeed. Which the Turks still call traitors. It was for this Pasha that the Russo-Turkish War began in 1876. Later, Sultan Abdul Hamid took all the power in his hands and tried his best to eradicate all these evils and misdeeds. And was largely successful.
ফলে নানা রকম অসংগতি দেখা দেয় এই মহান সাম্রাজ্যের ভেতরেই। যে মুসলিম জাহানে আল্লাহর আদেশে সুদ ভিত্তিক অর্থব্যবস্থা পুরোপুরি নিষিদ্ধ ছিল ১৮৫৫ সালে খিলাফতের দ্বায়িত্বে থাকা সেই উসমানূয় সাম্রাজ্যই চড়া সুদে ব্রিটেন এবং ফ্রান্সের কাছে থেকে ঋণ নেই। যেটা খিলাফতের দ্বায়িত্বে থেকে কোন ভাবেই মেনে নেয়ার কথা ছিলনা সুলতানের। অবশ্য ১৮৫৫ সালের যে ঋণের কথা বলা হচ্ছে সেটা সুলতান আব্দুল আযিযের সময়। সেসময় তার প্রধান উজির মিদহাত পাশা এই অপকর্মের সাথে জড়িত ছিল। যাকে তুর্কিরা আজও বিশ্বাসঘাতক বলে থাকে। এই পাশার জন্যই ১৮৭৬ সালে রুশো-টার্কিশ যুদ্ধের সূচনা হয়। পরে সুলতান আব্দুল হামিদ নিজের হাতে সমস্ত ক্ষমতা গ্রহণ করে এই সকল ঝণ এবং অপকর্ম দূর করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। এবং অনেকাংশে সফল ও হচ্ছিলেন।
But the empire then lost its morality and went on the path of destruction and the enemies of this empire and Islam infiltrated all its parts. And they continued their efforts to destroy the Ottoman Empire and the Khilafah system. At that time the only person standing in front of them was Sultan Abdul Hamid Khan II. As long as he was on the throne, the Ottoman Empire and the Khilafah system were going well. But the fall of the Young Turkish Revolution resulted in the final fall of the Ottoman Sultanate. And soon after, the Khilafah system of the Islamic world, which had existed for thousands of years and more, collapsed. Although the collapse of the Ottoman Empire did not do much harm to Islam, the end of the Khilafah system did irreparable damage to the Muslim community. Which cannot be compensated.
কিন্তু সাম্রাজ্য তখন তার নীতি নৈতিকতা হারিয়ে ধ্বংসের পথে চলে গিয়েছিল এবং এর আনাচে কানাচে এই সাম্রাজ্যের ও ইসলামের শত্রুরা অনুপ্রবেশ করেছিল। এবং তারা উসমানীয় সাম্রাজ্য ও খিলাফত ব্যবস্থা ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিল। সেসময় তাদের সামনে একমাত্র ব্যক্তি হিসেবে বাধা হয়ে দাড়ায় সুলতান ২য় আব্দুল হামিদ খান। তিনি যতদিন সিংহাসনে ছিলেন ততদিন উসমানীয় সাম্রাজ্য ও খিলাফত ব্যবস্থা ভাল মতই চলছিল।
কিন্তু তরুণ তুর্কি বিপ্লবের ফলে তার পতনের মাধ্যমে উসমানীয় সালতানাতের চূড়ান্ত পতন হয়। এবং এর কিছুদিন পরেই হাজার বছরের ও বেশি সময় ধরে চলে আসা ইসলামী জাহানের খিলাফত ব্যবস্থা ভেঙ্গে পড়ে। উসমানীয় সাম্রাজ ভেঙ্গে পড়ায় ইসলামের খুব বেশি ক্ষতি না হলেও খিলাফত ব্যবস্থা শেষ হওয়ায় মুসলিম সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়। যেটার ক্ষতিপূরণ দেয়া সম্ভব না।
God knows best how soon the caliphate will return to the earth. Thanks.
আল্লাহ ভাল জানেন, কতদিন পরে আবার পৃথিবীতে খিলাফত ব্যবস্থা ফিরে আসবে। ধন্যবাদ।


অসংখ্য ধন্যবাদ।
The main reason for the destruction of the empire is their luxury
clarifying the main reason of their destruction is very hard. There are a lot of reason for their falling.
ভাই আপনার পোস্টটা দেখে সেই পুরনো দিনের কথা গুলো মনে পরল যখন স্কুলে পড়তাম তখন এগুলো পড়তাম সত্যি খুব ভাল লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ।