হ্যালো serey প্রেমিগন আপনাদের সবাইকে sereybd পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।
Canva দিয়ে ছবি তৈরী করা হয়েছে।
আমরা সবাই জানি ব্লকচেইন জগতে serey একটি অন্যতম নাম, আমরা Serey Bangladesh কে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি, সেই অংশ হিসেবে sereybd-winner নামে একটা একাউন্ট করা হয়েছে।
আমাদের Serey Bangladesh ডিসকর্ড সার্ভারের পক্ষ থেকে প্রতি শুক্রবার বিশেষ হ্যাংআউটের ব্যবস্থা করা হয়, সেই হ্যাংআউটের একটা বিশেষ অংশ হিসেবে গিভওয়ের ব্যবস্থা করা হয়, আমাদের এই একাউন্ট থেকে সেই গিভওয়ের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
আমাদের প্রিয় Serey Bangladesh এর পক্ষ থেকে গতকাল এক বিশেষ হ্যাংআউটের ব্যবস্থা করা হয়, সেই হ্যাংআউটের একটা বিশেষ পর্ব ছিল গিভওয়ে, গতকাল গিভওয়ের বিষয় ছিল Serey সম্পর্কে আলোচনা করা।
গতকালের প্রতিযোগিতায় মোট ছয়জন অংশগ্রহণ করেন, ছয়জনই serey সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেন। আমাদের গতকালের গিভওয়ের নিয়ম ছিল serey সম্পর্কে আলোচনা করা, যে কয়জন অংশগ্রহণ করবে তাদের মধ্যে একজনকে বিজয়ী করা হবে এবং তাকে 200 Serey কয়েন উপহার দেওয়া হবে। কিন্তু গতকাল দুইজন বিজয়ী হয় এই জন্য দুইজনকে 100 করে serey কয়েন পুরস্কার প্রদান করা হয়।
আর যে কয়জন গিভওয়েতে অংশগ্রহণ করেছিল সবাইকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। সবাইকে সান্তনা হিসেবে 20 Serey কয়েন করে দেওয়া হয়।
আগামীতে আমরা Serey Bangladesh এর পক্ষ থেকে আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হব। আরও সুন্দর এবং আকর্ষণীয় ভাবে গিভওয়ের আয়োজন করা হবে, এবং সেই গিভওয়ের বিজয়ীদের পুরস্কার এই sereybd-winner একাউন্ট থেকেই দেওয়া হবে।
এই জন্য বাংলাদেশী সকল ব্যবহারকারীকে Serey Bangladesh এর সাথে থাকার জন্য অনুরোধ করা হল। Serey Bangladesh এর সাথে কাজ করতে হলে অবশ্যই নিচে দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নেবেন।
https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo
যে কোন প্রয়োজনে এবং Serey Bangladesh এর গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য Serey Bangladesh এর ডিসকর্ডে সার্ভারে জয়েন হওয়ার জন্য অনুরোধ করি হল।


খুবই ভালো লেগেছে কালকের অনুষ্ঠানটা বিশেষ করে হ্যাংআউট আর যে প্রতিযোগিতা হয়েছে তা বেশ ভালো লেগেছে কালকে কিছুটা সময় অনেকদিন পর বেশ ভালোই কাটলো প্রায় দীর্ঘ দুই সপ্তাহ পরে আমরা আবার হ্যাংআউটে জয়েন হতে পারলাম সবার সাথে যোগাযোগ করতে পারলাম ধন্যবাদ এত সুন্দর একটা গিভয়ের আয়োজন করার জন্য।
যারা বিজয় হয়েছে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন
সেরী বিডির মত একটি চ্যানেল পেয়ে আমি অত্যন্ত আনন্দিত যেখানে আমি আমার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারি এবং সেই সাথে এখান থেকে একটি জীবিকা নির্বাহের জন্য সেই লেখার মাধ্যমে উপার্জন করতে পারি। সেরি বিডি আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায় এবং বিভিন্ন আয়োজন করে আমাদেরকে আরো উৎসাহ যোগে থাকে। এজন্য সেরীর উত্তরোত্তর আর বৃদ্ধি কামনা করি।