আমার বাইসাইকেল (গল্প)
আজ না বলা আমার জীবনের এক কন্ড গল্প লিখতে বসলাম, বহুদিন লিখবো লিখবো বলে আর লিখা হয়ে উঠেনা 😐
তাহলে শুরু করা যাক, সময় ১৯৯৯ সাল তখন আমি স্কুলে ভর্তি হয়নি, বাবার টেইলারিং ব্যবসা সেই ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত একই ভাবে চলছে, এখন ২০২০ সাল দোকানের ৪২ বছর পূর্ণ হতে চলছে, আমাদের বাড়ি থেকে বাজার অনেকটা পাশেই, তিন-চার মিনিট পায়ে হাটলেই বাজারে চলে যাওয়া যায়, কিন্তু আমাদের দোকানের সুনাম ও কাজের পরিমাণ বেশি থাকার কারণে বাবা সব সময়েই ব্যাস্ততম দিন পার করেন, এখনও সে ভাবেই দোকানের কাজের চাপে ব্যাস্ত থাকতে হয় বাবার, দোকানে কাজের ব্যাস্ততা আর দুপুরের রোধে বাড়িতে খাওয়া দাওয়া করার আসাটা সহজ করার জন্য দোকান খোলার সময় থেকে একটি #বাইসাইকেল ব্যাবহার করতেন, আর তখন থেকে এখন পর্যন্ত বাবা বাইসাইকেল নিয়ে দুপুরে বাড়ি থেকে দোকানে আসা যাওয়া করেন, বাবার মুখ থেকে শোনেছি টেইলারিং কাজ শিখার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছিলেন, আর ইন্ডিয়ার ধর্মনগরের একটি টেইলারিং দোকান থেকে ৫ বছর টেইলারিং কাজ শেখার পরে বাংলাদেশে এসে দোকান খোলেছিলেন আমাদের স্হানীয় বাজার থানাবাজারে।
বাবা ইন্ডিয়া থেকে আশার দিনটা ছিলো বিদায়ের দিন, চির বিদায় বলা যায়, কারণ এখন অব্দি বাবার সেখানে আর যাওয়া হয়ে উঠেনি, বিদায়ের সময় বাবা চোখ দিয়ে অজস্র পানি পরতে থাকে, চোখে পানি আসাটা স্বাভাবিক বাবার মালিক বাবাকে খুব আদর করতেন, আর এতোদিন একসাথে থাকতে থাকতে দোকানে মালিক ও অন্যান্য কর্মচারীদের সাথে মায়া-ভালবাসা হয়ে গেছিলো, বাবা ইন্ডিয়ার সেই দোকানে একমাত্র বাংলাদেশী থাকায় বাবাকে উনার মালিক আদর করে "জয় বাংলার বাবু" বলে ডাকতেন, আর বাবা ইন্ডিয়াতে যে দোকানে থাকতেন সে দোকানের নাম ছিলো "রূপশ্রী টেইলার্স", বিদায়ের এই সময়েও উনার মালিকও বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিলেন, আর কান্না করতে করতে বলে দিয়েছিলেন বাংলাদেশে গিয়ে কখনো যদি টেইলারিং দোকান খোলিস তাহলে আমার এই দোকানের নামে তুইও "রূপশ্রী টেইলার্স" নাম দিছ, বাবা উনার ইন্ডিয়ান মালিকের কথা রাখলেন, বাংলাদেশে এসে দোকান খোলার পর অন্য কোনো নাম না দিয়ে উনার মালিকের কথায় দোকানের নাম দিলেন "রূপশ্রী টেইলার্স"।
সেই থেকে আমাদের দোকানের নাম "রূপশ্রী টেইলার্স", এই নামের সাথে বাবার ৪৭ বছরের কর্ম জীবন ও ইন্ডিয়ার স্মৃতি গুলো জড়িয়ে আছে, এবং দোকানের এই নাম এখনও আছে আশা করি ভবিষ্যতেও থাকবে।।
সেই ৭৮ সাল থেকে দোকান শুরু করার পর থেকে দোকান বড় হতে থাকলো আর বাবা সেই থেকে সময় বাঁচানোর জন্য আর আসা যাওয়ার সুবিধার্থে পায়ে হাটার তিন-চার মিনিটের রাস্তাটা #বাইসাইকেল দিয়েই করতেন, তখন বাবা বিয়েও করেন নাই, ধীরে ধীরে ব্যবসা বড় হয়েছে, স্বাভাবিক ভাবে পরিবার থেকে বিয়ে করার জন্য চাপ দিলেন, বাবা বিয়ে করলেন, আমার বড় বোন আর আমি জন্ম নিলাম।
১৯৯৯ সালে আমার বয়স তখন ৪ বছর পূর্ণ হয়েছে আর ৫ বছর চলছে তখন আমি স্কুলেও ভর্তি হয়নি, প্রতিদিন দুপুর ১১-১২ টার দিকে বাবা ভাত খাওয়ার জন্য বাড়ি আসতেন, আর বাবার সাইকেলের পিছনের ক্যারিয়ার সীটে বসে সাইকেল চড়ার জন্য অপেক্ষায় থাকতাম, যখন বাবার ভাত খাওয়া শেষে দোকানে যাওয়ার জন্য সাইকেলের পাশে যেতেন আর তখন বাবা আমাকে সাইকেলের ক্যারিয়ার সীটে বসিয়ে অল্প জায়গা চড়াতান, অল্প জায়গা যাওয়ার পর সাইকেল থেকে আমাকে নামিয়ে দিতেন আর আমাকে বাড়িতে নেয়ার জন্য রাস্তায় মা দাড়িয়ে থাকতে, এক দৌড় দিয়ে মায়ের খোলে এসে উঠতাম, আমার শৈশবের দিন গুলো এরকম চলতে লাগলো।
হঠাৎ একদিন রাতে বাবা আমার জন্য একটা বাচ্চাদের বসে চালানোর মতো একটি গাড়ি নিয়ে আসলেন, সেদিন রাতে আমাকে ঘুম থেকে তুলার পর স্বাভাবিক ভাবে আমি কান্না শুরু করলাম ঠিক তখনই যখন গাড়িটা দেখতে পেলাম আমি তো অবাক, আমি কাল্পনাও করিনি বাবা আমার জন্য এরকম একটা গিফট নিয়ে আসবেন, আর আমি সেরকম একটা গাড়ির কথা কোনো দিনও বাবাকে বলিনি, এতো আনন্দিত হয়েছি যে এখন রাত না দিন সেটাই প্রায় ভুলে গেছিলাম, পরদিন সকালে আমি বাড়ির উঠুনে গাড়িটা চালানোর চেষ্টা করলাম , কিন্তু পুরোপুরি গাড়িটা চালাতে পারতাম না তখন বাবা এবং মা আমাকে হেল্প করেন, গাড়ির পিছন দিকে ধাক্কা দিতেন আর আমি গাড়িটায় বসে থাকতাম, তারপর আমার বড়বোন আর আরেকটা জেটাতো ভাই আমাকে হেল্প করলো, ধীরে ধীরে আমি গাড়িটা প্যাডেল দিয়ে চালানো শিখে গেলাম, আর তখন থেকে আমি রাস্তায় চালানো শুরু করলাম, আমার ছোট বেলার খেলার বন্ধুদেরও আমি চালাতে দিতাম, আমাদের সবার মধ্যে আমার একটা গাড়ি থাকার কারণে আমার কাকু একজন উনার ছেলেকেও এরকম একটা গাড়ি কিনে দিলেন, প্রতিদিন বিকেলে তার সেই গাড়িটা আর আমার গাড়িটা দিয়ে আমরা রেসিং প্রতিযোগিতা খেলতাম, যদিও সে আমার সাথে কখনও পারতো না, বার বার রিসিং প্রতিযোগিতায় আমি জয়ী হতাম, এভাবে চলতে থাকলো আনন্দের দিন গুলো...🤗
২০০০ সাল আমার আর যখন আমার বয়স প্রায় ছয় হতে চললো আর তখন আমার যমজ ছোট ভাই-বোন জন্ম নিলো, পরিবারের ব্যাস্ততা এখন আমার এই ছোট ভাই বোনদের নিয়ে, যমজ দুজন থাকায় সবার ভয় ছিলো ওদের দুজনকে কি সঠিক ভাবে বাঁচানো যাবে সেই ভাবনে, তাদের যত্ন নেয়া মায়ের সংসার সামলানো সব কিছুতে একটা ব্যাস্ততা শুরু হয়ে গেলো, বড়বোন স্কুল থেকে এসে একজনকে আর আমি একজনকে কোলে নিয়ে উঠানে হাটাহাটি করতাম, যাতে মা কিছু সময় রেস্ট নিতে পারেন, এভাবে কিছুদিন কাটার পর, আমার স্কুলে ভর্তি হওয়ার সময় চলে আসে, আমি স্কুলে ভর্তি হলাম, পড়া লেখার চাপ বাড়লো, স্কুল থেকে এসে বিকেলে বাড়িতে প্রাইভেট টিচার আসতেন এভাবেই পড়ায় পড়ায় আর যমজ ছোট ভাই-বোনদের সাথে খেলা করতে করতে আমি একসময় ৩য় শ্রেনীতে উত্তীর্ণ হলাম, তখন বয়স আমার প্রায় ৯ বছর, আমি স্কুলে যেতেই দেখি আমার ক্লাসমেট একটা ছেলে পিছনে স্কুলের ব্যাগ আর বাচ্চাদের ছোট সাইকেল চালিয়ে স্কুলে আসছে, ওকে দেখে যতটুকু ভালো লাগছিলো তার থেকে বেশি ভালো লাগছিলো তার যায়গায় আমাকে কল্পনা করে, সেদিন থেকে আমার খুব সখ জাগলো বাবাকে বলে আমি একটা সাইকেল নিবো, আমি তার মতো সাইকেল চালিয়ে স্কুলে আসবো, যেভাবে চিন্তা সেভাবে কাজ, বাবা দোকান থেকে রাতে আসার পর বাবা জিজ্ঞেস করলেন পড়া শেষনি? আমি বললাম হুম বাবা পড়া শেষ, তারপর বললে ভাত খাইছস, আমি বললাম হুম বাবা খাইছি, তারপর বললাম বাবা আজকে আমাদের স্কুলে একটা ছেলে বাচ্চাদের ছোট সাইকেল চালিয়ে স্কুলে আসছে, সাইকেলটা দেখতে খুব সুন্দর বাবা, আমাকে এরকম একটে সাইকেল কিনে দাও, বাবা বললেন তরতো গাড়ি আছে সেটা চালা, বড় হলে তকে সাইকেল কিনে দিবো, আমি বললাম না আমি আর সেই গাড়ি চালাবো না, আমাকে এখনই সাইকেলে কিনে দিতে হবে, তারপর সবার বাবা যেভাবে বললেন সেভাবে বললেন আচ্ছা তুই ৩য় শ্রেনী থেকে ভালো রেজাল্টে ৪র্থ শ্রনীতে উঠেযা তাহলে তকে একটা সুন্দর দেখে সাইকেল কিনে দিবো, আরে তখন আমি অনেক খুশি, খুশিতে বাবাকে জড়িয়ে ধরেছি, আর বলছিলাম সত্যি দিও কিন্তু আমি এখন থেকে মনযোগ দিয়ে পড়া লেখা করমু, বাবা যথারীতি বললেন হ্যাঁ অবশ���যই দিমু, আমি ৩য় শ্রেনী থেকে যথারীতি পাস করলাম কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারিনি, রোলনং ছয় ছিলো, তখন বাবাকে বললাম বাবা এবারতো আমি পাস করলাম আমাকে সাইকেল কিনে দাও,, বাবা বললেন আচ্ছা দিবো, মাত্র পাস করলি কয়টা দিন যাক, তকে একটা সুন্দর দেখে সাইকেল কিনে দিবো, আমি কিছুটা মনখারাপ করলাম, কিন্তু ভাবলাম, আজকে পাস করছি বিদায় আজকে যে দিবেন তা তো নয়, কয়দিন পর অবশ্য দিবেন হয়তো, এভবে কয়েক মাস কাটলো, তারপর আবার সাইকেলের কথা বললাম বাবাকে, বাবা আবার কয়েক দিন পরের কথা বললেন, তারপর আবার কিছুদিন পর বাবাকে সাইকেলের কথা বলার পর বাবা বললেন এখনতো বছর প্রায় শেষ, তুই ৫ম শ্রেনী উঠেযা তখন তকে সাইকেল কিনে দিবো, সেদিন বাবা যাওয়ার পর, একা বিছানায় মনখারাপ করে বসে রইলাম, পরে ভাবলাম বাবা সঠিক বলছেন, এখন সাইকেল কিনে কি করবো আর, তার থেকে ৫ম শ্রেনীতে উঠার পর বছরের শুরুতে সাইকেল নিয়ে স্কুলে যাওয়াটা দারুণ হবে, এভাবে সেই বছরটাও কেটে গেলো, আমি ৫ম শ্রেনীতে উঠলাম বাবাকে সাইকেলর কথা বলার পর বাবা আমাকে ধমক দিয়ে বললেন পড়ার নামে নাই আর শুধু সাইকেল-সাইকেল আর সাইকেল, আমি আর কিছু না বলে বাবার সামনে থেকে সরে গেলাম, জীবনে কষ্ট কি সেটা বোধহয় প্রথম সেদিন বোঝেছিলাম, আমি রান্না ঘরে মায়ের পাশে গিয়ে হাউ মাউ করে কান্না করছিলাম, সেদিন সাইকেলের থেকেও বাবার ধমেকের জন্য কেঁদেছিলাম, এরকম করে আরেকটি বছর কেটে গেলো, ২০০৬ সালও শেষ হতে যাচ্ছে, তখন বাবাকে বললাম বাবা এখন আমাকে একটা বাইসাইকেল কিনে দিবা? উত্তরে বাবা আবার সান্তনা দিলের আর বললেন অষ্টমশ্রণী পাস করো তারপর আরেকটু বড় হবে তখন একটা বড় সাইকেল কিনে দিবো, এখন মিডিয়াম সাইজের সাইকেল কিনে দিলে আবার কয়দিন পর সাইকেলটা তোমার থেকে ছোট লাগবে আর সেটা আর চালাতে পারবে না। এভাবে বলতে বলতে ২০১০ সাল সামনে এস,এস,সি পরীক্ষা, এস,এস,সি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, ২০১১ সালে পরীক্ষা দিলাম পাস করলাম, তার কিছুদিন পর মৌলভীবাজারে একটি প্রাইভেট কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। 2012 সালে একাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম আসছে, আবার পড়ায় মনোযোগী হলাম আর বাইসাইকেলের কথা ছেড়েই দিছি, বাইসাইকেল চালানোর বয়স মনমানসিকতা কিছু তখন আর ছিলো না।
তখন একদিন মাকে আমার দুঃখ ভরা মন নিয়ে বললাম, মা আমিতো এখন বাইসাইকেল দিলেও চালাবো না এই মনমানসিকতা আমার নেই কিন্তু তুমি বলো বাবা, কি আমার সাথে সেটা ঠিক করলেন এতোদিন ধরে আমায় আশা দিয়ে দিয়ে রেখে আমাকে বাইসাইকেল কিনে দিলান না 😪 বাইসাইকেল দাম কি খুব বেশী ছিলো? আমার জীবনে আমি অনেক ইনকাম করবো অনেক শখ পূরণ করবো কিন্তু বাবা আমার ছোট বেলার ইচ্ছেটা কি পূরণ করা উচিৎ ছিলোনা তুমি বলো? এ কথা বলতে বলতে আমার চোখের পানি পরছিলো, তখন মা আমার চোখের পানি মুছে দিয়ে বললেন তুই কি জানিস যতো দিন তকে সাইকেল দিবেন বলে আশা দিয়েছে ততো দিন তর বাবার তরজন্য কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন তর এতো ইচ্ছা কিন্তু উনার ভয় লাগে তকে সাইকেল দিতে তাই তকে দিতে পারেন নাই। আমাদের বাড়িটা রোড সাইটে অনেক গাড়ি চলাচল করে, তুই তখন বাচ্চা মানুষ তকে সাইকেল কিনে দিলে যদি কোনো দূর্ঘটনা ঘটে তর হাত পা ভাঙ্গে এ জন্য তকে কিনে দেন নাই, তর বাবা তকে অনেক ভালোবাসেন টাকা বা সাইকেল কিনে দেয়া কোনো বিষয় ছিলোনা, বিষয় ছিলো তর যাতে কোনো দূর্ঘটনার সম্মুখীন না হতে হয়, তুই যাতে ভালোভাবে সুস্থ শরীরে বড় হতে পারিস সে জন্য তকে সেই সময়কালে বাইসাইকেল কিনে দেন নাই।
ছোট বেলায় মনে আছে তর ক্লাসমেট যে সাইকেল এক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়েছিলো, তর এমনটা না হওয়ার জন্য তর সাথে এই মিথ্যে আশা দেয়া, তুই কষ্ট পেয়েছিস কিন্তু আমরা বাবা-মা তকে ভালবেসে এমনটা করেছি, আর এই বিষয় নিয়ে মনখারাপ করিস না। মায়ের মুখে এই কথা গুলো শুনে আমি মাকে জড়িয়ে ধরে আরও কান্না করতে থাকলাম, এই কান্নাটা আর বাবার উপর আমার অভিমানের কান্না ছিলো না, এই কান্না ছিলো বাবা-মায়ের প্রতি আমার ভালোবাসার কান্না, আমি নিজেকে তখন প্রশ্ন করলাম আমি কার প্রতি এতোদিন অভিমানে ছিলাম, যিনি আমার ভালো চিন্তা করে আমাকে সাইকেল কিনে দেন নাই উনার প্রতি আমি অভিমানে ছিলাম।
সেদিনের পর থেকে আমি আর বাবার প্রতি অভিমানে নাই, বাস্তবে আবারও বুঝতে পারলাম মা-বাবা কখনো সন্তনের খারাপ হোক সেটা চাননা, আমাদের যে বিষয় ভালো মনে হয় মা-বাবা আমাদের বাঁধা দেন আমাদের ভালো চিন্তা করেই।❤❤❤
আবারও প্রমাণিত মা-বাবার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা ❤❤❤❤
আমার বাবার বয়স এখন ৬২ বছর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেনো সুস্থ থাকেন, আমার স্বপ্ন আমার বাবাকে একটি প্রাইভেট কার গিফট করবো, দোয়া করবেন আমার স্বপ্ন যেনো পূরণ করতে পারি, গত বছর থেকে আমার বাবা হাই প্রেসারে ভুগছেন, প্রতিদিন এখন ৫ ধরনের ঔষধ খেতে হয়। সবাই দোয়া য়করবেন আমার বাবা যেনো সুস্থ থাকেন, আমার মাও প্রেসারে ভুগছেন, উনার অবশ্য শরীর অনেকটা সুস্থ আছে, বাবার শরীর নিয়ে আমি বেশী চিন্তায় থাকি।
দোয়া করি সবার মা-বাবা যেনো সুস্থ থাকেন ভালো থাকেন, আর ইতি মধ্যে যাদের মা বা বাবাকে হারিয়েছেন তাদের আত্নার জন্য দোয়া কামনা করি। 🙏🙏🙏
My Bicycle (Story)
Today, I sat down to write a short story of my life, not to mention that I will write for a long time and it will not be written anymore.
So let's start, I didn't go to school in 1999, my father's tailoring business has been going on the same way since 1986, now 2020 is going to be the 42nd anniversary of the shop, the market is a long way from our house, just three or four minutes walk It is possible to go to the market, but due to the reputation of our shop and the amount of work, the father always has the busiest day, still in that way he has to be busy with the work pressure of the shop, to open the shop I used to use a #bicycle from time to time, and since then my father used to come to the shop from home at noon on a bicycle, I heard from my father that he went to India from Bangladesh in 1983 to learn tailoring, and 5 years of tailoring from a tailoring shop in Dharmanagar, India. After learning, he came to Bangladesh and opened a shop in Thanabazar, our local market.
The day of hope was the day of departure from father India, it can be said goodbye forever, because now father has not gone there anymore, at the time of departure, father used to wear tears in his eyes, it was normal to have tears in his eyes. He fell in love with the shop owner and other employees. As Baba was the only Bangladeshi in the shop in India, his owner used to affectionately call him "Joy Banglar Babu", and the shop where his father lived in India was called "Rupashree Tailors". Her owner was also hugging her father and crying, and while crying she told him that if you ever go to Bangladesh and open a tailoring shop, you will name this shop "Rupshree Tailors" after me. He named the shop "Rupashree Tailors" after his owner.
Since then, the name of our shop has been "Rupashree Tailors", which is associated with my father's 46 years of working life and memories of India, and I hope that the name of the shop still exists in the future.
The store has been growing since he started that year, and Dad used to take a three- to four-minute walk on a #bicycle to save time and get around, but Dad didn't get married, and the business grew slowly, normally. The family pressured me to get married, my father got married, my older sister and I were born.
In 1999, when I was 4 years old and 5 years old, I was not even enrolled in school. Every day around 11-12 pm, my father would come home to eat rice, and I would sit in the carrier seat behind my father's bicycle and wait for him to ride it. At the end he would go to the shop next to the bicycle and then my father would put me in the carrier seat of the bicycle and give me a little space. It went on like this.
Suddenly one night my dad brought me a car for me to ride on. It woke me up that night and I started crying normally. Just when I saw the car I was surprised. I never imagined dad would bring me such a gift , And I never told my father about such a car, I was so happy that I almost forgot about it tonight, the next morning I tried to drive the car in the yard, but I could not drive the car completely, then my father and mother helped me, the car Pushing back and I sat in the car, then my older sister and another older brother helped me, slowly I learned to paddle the car, and from then on I started driving on the road, I let my childhood friends drive too, our My uncle bought a car for one of his sons because I had a car among them all. Every afternoon we used to play racing competitions with his car and my car, although he never got along with me. I would have won the competition, this is how the happy days went on ...
In the year 2000, when I was about six years old and my twin brothers and sisters were born, the family was busy with my younger siblings now. There was a rush to take care of my mother's family. My older sister came from school and I used to walk in the yard with one of them on my lap so that my mother could rest for a while. The pressure of reading and writing increased, the private teacher used to come home from school in the afternoon to study and play with the twin younger siblings. I passed 3rd class at that time, when I was about 9 years old. The school bag in the back and the kids coming to school on small bicycles, it was better to see him than it was to imagine me in his place. Working like that, Dad came home from the shop at night, Dad asked, did you finish reading? I said hmm dad finished reading, then you said you ate rice, I said hmm dad ate, then I said dad a boy is coming to our school today on a small bicycle for kids, the bike is very nice to see dad, buy me a bike like this, dad said tarto car I will buy him a bicycle when he grows up, I did not say I will not drive that car anymore, I have to buy a bicycle now, then everyone's father said as he said, well, if you go up from 3rd grade to 4th grade with good results, then you look beautiful. I will buy a bicycle, hey then I hugged my father very happily, and I told him to give the truth but from now on I will read and write carefully, my father said yes as usual, of course I did, I passed from 3rd class as usual but could not get very good result, The roll number was six, then I told my father, father, this time I passed, buy me a bicycle, my father said, I will give it, I just passed, let me go for a few days, I will buy you a beautiful looking bicycle, I was a little upset, but I thought, today I am passing. That today Not a few days, but a few months later, then I talked to my father about cycling again, my father talked to me a few days later, then a few days later, after talking to my father about cycling, my father said it's almost the end of the year, you are 5th grade. When I got up, I bought a bicycle for him. After my father left that day, I sat alone in bed feeling bad. Later I thought my father was right. What should I do now after buying a bicycle? I got up in 5th grade. After talking to my father about bicycles, my father scolded me and told me not to study and only bicycles and bicycles. I left my father without saying anything. I was crying next to my mother at home, I cried for my father's threat from the bicycle that day, another year has passed like this, the year 2008 is also coming to an end, then I told my father, will my father buy me a bicycle now? In reply, my father comforted me again and told me to pass the eighth grade and then it will be a little bigger. Then I will buy a big bicycle. Speaking in this way, I am preparing for S, S, C exam, S, S, C exam before 2010, I passed the exam in 2011, a few days later I got admitted in class XI in a private college in Moulvibazar. The final exam of class XI is coming in 2012, I concentrated on studying again and gave up cycling, the age mentality of cycling was no more then.
Then one day I told my mother with my sad mind, mother, even if I give a bicycle now, I will not ride this mentality, but you tell me, father, did you fix it with me? Was? I will make a lot of income in my life, I will fulfill many hobbies, but my father, shouldn't my childhood wish have been fulfilled? My eyes were filled with tears when I said this, then my mother wiped away my tears and said, "Do you know that as long as I have hoped to give you a bicycle, you have suffered for your father's sake." He has suffered so much, but he is afraid to give him a bicycle, so he could not give it to him. Our house has a lot of cars on the road. If you, a child, bought a bicycle for him, if there was an accident, he would not have bought it for breaking his arms and legs. But his father loves him very much. You don't have to have an accident, you didn't buy a bicycle at that time so that you can grow up in a healthy body.
I remember when I was a child that my classmate died in a bicycle accident, but I gave this false hope to you so that it wouldn't happen. Hearing these words on my mother's face, I hugged my mother and started crying more. This cry was no longer the cry of my pride on my father, this cry was the cry of my love for my parents. I was proud of him for not buying me a bicycle with good thoughts.
From that day onwards, I was no longer proud of my father. In fact, I realized again that parents do not want their children to be bad at all.
Once again, the love of parents is the real love
My father is now 72 years old. Pray for my father. May my father be healthy. My dream is to give my father a private car as a gift. Pray that I can fulfill my dream. My father has been suffering from high blood pressure since last year. Medication is to be taken. Everyone will pray that my father is healthy, my Mao is suffering from pressure, of course his body is very healthy, I am more worried about my father's body.
I pray that everyone's parents are healthy and well, and I pray for the souls of those who have lost their parents in the meantime.


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)
অনেক সুন্দর আপনার লিখার ধরন। সাইকেলটা দারুন।