Telia Bhola Fish: দীঘা মোহনায় জালে পড়ল বিশাল তেলিয়া ভোলা, দাম শুনলে চোখ কপালে উঠবে

S
saydahm15
দীঘা মোহনায় মত্সজীবীদের জালে উঠল বিশাল তেলিয়া ভোলা। মাছটিকে দেখতে ভিড় জমান মত্স ব্যবসায়ী থেকে পর্যটকরা।

সাধারণভাবে খুব বেশি পাওয়া যায় না এই তেলিয়া ভোলা মাছ। আর সমুদ্রের কাছাকাছিও পাওয়া যায় না এই প্রজাতির মাছ।

কাঁথির ট্রলার মালিক বিবেক করণের ট্রালারে ওই মাছটি উঠে। তিনি সেই মাছটি নিয়ে আসেন দীঘা মোহনার কে পি এস আড়তে। 

বিবেক করণ বলেন, ওই মাছটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। এটির কেজিপ্রতি দাম উঠেছে ৭ হাজার ৫৫০ টাকা। সবেমিলিয়ে মাছটির দাম হবে প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি।

বিবেকবাবু আরও বলেন, মাছটি স্ত্রী প্রজাতির হওয়ার এটির দাম কিছুটা কম। পুরুষ মাছ হলে দাম অনেকটাই বেশি হতো। তেলিয়া ভোলা মাছের পটকা থেকে ওষুধ তৈরি হয়। এমনটাই শুনেছি। তাই এই মাছের দাম বেশি। সমুদ্রের গভীরে এই মাছ পাওয়া যায়। 

Comments

sereybd

নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

 

আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল - - https://discord.gg/2mE3s6TB