হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সন্তানের প্রতি বাবার ভালোবাসা কেমন।
আমাদের যাদের বাবা আছে তারাই বলতে পারবেন যে বাবারা সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসে আর যাদের বাবা নেই তারা তো বলতে পারবেন না যে বাবারা কতটা পরিমাণে সন্তানকে ভালোবেসে থাকে যারা ছোটবেলা থেকে বাবাকে হারিয়েছে তারা কখনো বুঝতে পারবে না যে বাবার ভালোবাসা কতটা দামি একটি ভালোবাসা আর বাবা কতটা বেশি ভালোবাসে সন্তানকে।
আর আমাদের যাদের বাবা আছে আমরা বলতে পারি যে আমাদের বাবা আমাদেরকে কতটা বেশি পরিমাণে ভালোবাসে।

মনে করেন আপনি আপনার বাবার কাছে কোন একটা জিনিস চেয়েছেন সেই জিনিসটি দেওয়ার সামর্থ্য আপনার বাবার নেই কিন্তু আপনার বাবা সবসময়ের জন্য চেষ্টা করবে আপনার সকল ইচ্ছাগুলো পূরণ করার জন্য যদি ইচ্ছা গুলো পূরণ করতে নাও পারে তার বড় চেষ্টা করে থাকে।
দেখবেন বাবারা তাদের ইচ্ছা গুলো পূরণ না করে সন্তানের ইচ্ছা গুলো পূরণ করার জন্য সব সময় জন্য চিন্তা করে থাকে যত কষ্ট হোক সন্তানের ইচ্ছা গুলো পূরণ করার চেষ্টা করে বাবা একবেলা না খেয়ে টাকা জমাই শুধুমাত্র সন্তানের ইচ্ছা গুলো পূরণ করার জন্য।
দেখবেন প্রত্যেকটা ঈদের ভিতরে যদি বাবা জিনিসপত্র কিংবা কাপড় চোপড় না নেয় তারপরও পরিবারের জন্য কাপড়-চোপড় কিনে দেয় এবং ছেলে মেয়েদের জন্য আরও সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয়।
দেখবেন তার যে পুরাতন জামাকাপড় আছে সেগুলো করেই সে ঈদ কাটিয়ে থাকে কিন্তু সন্তানকে কখনো বুঝতে দেয় না যে সে কতটা অভাবে আছে এবং সেভাবে তাদের জন্য জামা কাপড় কিনে এনে দিয়েছে।
বাবা এতটা পরিমাণে সন্তানকে ভালোবেসে থাকে যখন একটি সন্তান পৃথিবীতে আসে তখন সে বাবার সকল আনন্দই থাকে তার সন্তানকে ঘিরে সবসময়ের জন্য সে চিন্তা-ভাবনা করে তার সন্তান কিভাবে ভালোভাবে থাকবে ভালো-মন্দ খাবে এমনকি ভালো কিছু করবে।
যদি আমি আমার বাবার কাছে আমার কোন ইচ্ছার কথা বলি তাহলে আমার বাবা যতটুক পারবে ততটুকু আমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করে থাকবে যদি সে না পারেন তারপরও সে লোকের কাছ থেকে টাকা তারপরে হলেও আমার ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবে এটাই হলো বাবার ভালোবাসা।
আজকে আমি আপনাদের সাথে বাবার ভালোবাসার সম্পর্কে কিছু কথা বলেছি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

