হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন।
আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হল আপনারা কিভাবে আলু দিয়ে মুরগীর মাংস রান্না করবেন।
আমরা সর্বপ্রথমে মুরগির মাংস গুলো সুন্দর করে পরিষ্কার করে নিজেদের মনের মতন করে কেটে নেব কেটে নেওয়ার পরে ওগুলো সুন্দর করে একটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব নেওয়ার পরে একটি পাত্রে রেখে দেবো। তারপরে আমরা যে আলুগুলো মুরগির মাংস দেব সেই আলোগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব আমাদের নিজেদের মনের মতন সাইজ করে আপনারা চাইলে আমি যেভাবে সাইজ করে কেটে নিয়েছি আপনারাও এভাবে সাইজ করে কেটে নিতে পারেন।
মুরগির মাংস রান্না করার জন্য মাল মসলা:
মুরগির মাংস রান্না করার জন্য যেসব মাল মশলার দরকার হবে সেসবগুলো হল আমি এখানে শুকনা মরিচ ,রসুন, পেঁয়াজ, ও জিরিয়ে নিয়েছে।
মাল মসলা গুলো সুন্দর করে একটি মিক্সার মেশিনের ভিতরে দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি যাতে আমাদের মুরগির মাংস রান্না করলে সাদ অনেক বেশি লাগে তো আমি এখানে ব্লেন্ডার কিংবা মিক্সার মেশিন দিয়ে সমস্ত মাল মশলা গুলো বেটে নিয়েছে।
রান্না করার নিয়ম:
আমরা সর্বপ্রথম একটি পাতিল নিয়েছি কিংবা কড়াই নিয়েছি নেওয়ার পরে কড়াইয়ের ভিতর আমাদের পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমরা যে মাল মশালা গুলো মিক্সার মেশিন দিয়ে বেটে রেখেছিলাম সেই মাল মশলা গুলো তেলের ভিতরে ছেড়ে দেব দেওয়ার পরে হালকা পরিমাণে নাড়াচাড়া করব যখন আমাদের মাল মশালাগুলো ভাজা হয়ে যাবে।
তখন আমরা মুরগির মাংস আলু ঐ ভাজা মাল মশলা ভিতরে দিয়ে দেব দেওয়ার পরে আমরা লবণ হলুদ ইত্যাদি মাল মশল্লা সবকিছু দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে একটি চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে করব নাড়াচাড়া করার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে যতক্ষণ পর্যন্ত আলো মুরগির মাংস দিয়ে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো।
সিদ্ধ করা বলতে আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার মতন করে সুন্দর করে কষিয়ে নিতে পারেন আমি যেভাবে নিয়েছি।
যখন আমাদের কষানো হয়ে যাবে তখন আমাদের পরিমাণ মতো আমরা পানি দিয়ে দেব আমি এখানে আমার পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি।
পানি দেওয়ার পরে আবারো একটি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দেব তারপরে ঢাকনাটি উঠে আবার একটু নাড়াচাড়া করে দেব দেখবেন আপনাদের ঝোলটি শুকিয়ে এসেছে এবং মাংসের উপরে তেল ভেসে উঠেছে এবং আপনাদের আলু ও মাংস কি সিদ্ধ হয়ে গেছে আপনারা তখন মাংসের ভিতর থেকে অনেক সুন্দর একটি সেন্ট বায় হবে
তখন মনে করবেন আপনাদের মুরগির মাংস আলু দিয়ে রান্না শেষ হয়ে গেছে আমার এখানে যেমনটি দেখছেন আমার মাংসের উপরে তেল ভেসে উঠেছে এর কারণ আমার মুরগির মাংসটি রান্না শেষ হয়ে গেছে।
তো বন্ধুরা আজকের মুরগির মাংস রান্নার রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।


মুরগির মাংস রান্নার রেসিপি টা আমার কাছে অনেক ভালো লাগছে । আমি বাসায় আম্মুকে করতে বলবো
অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ