বুদ্ধিমানের কাজ

S

বিসমিল্লাহির রাহমানির রাহিমসকল প্রশংসা মহান আল্লাহ তাআলার,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

  কেমন আছেন আপনারা সবাই,আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

    

যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনা বুদ্ধিমানের কাজ।

 

আমরা সমাজে বসবাস করি মানুষের সাথে মিলেমিশে থাকতে হয় আমাদের কিন্তু হঠাৎ করে কেন জানি মনে হয় আমরা তাদের কাছে বোঝা হয়ে গেছি।

 

তারা আমাদের সাথে খুবই বাজে বিহেভ করে তারা আমাদের সাথে বাজে আচরণ করা শুরু করে একটা সময় তারা আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদের জীবনের গুরুত্ব তাদের কাছে নেই হয়তোবা আমরা তাদের কাছে অনেকটা পর হয়ে গেছি।

 

এই সমস্যাগুলো যে শুধু ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পাওয়ার কারণে হয় তা কিন্তু না কিছু কিছু সময় দেখা যায় পরিবারের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকেও এই ধরনের অবহেলা পাওয়ার সম্ভাবনা থাকে।

 

এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যদি কখনো বুঝতে পারেন কারো কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে অথবা কেউ আপনাকে মূল্য দিচ্ছে না তাহলে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসুন।

 

নিজেকে সেখান থেকে এমন ভাবে সরিয়ে নিয়ে আসুন যেন কোনদিন তারা আপনার ছায়াও দেখতে না পায় নিজেকে এমন ভাবে তৈরি করে নিন যেন কোন একদিন তারা আপনাকে খুঁজে বেড়ায়।

 

আমাদের মনটাও বড্ড বেহায়া নিজের বুকের মধ্যে থেকে অন্যের জন্য চিন্তা করে এটাই স্বাভাবিক আর এটাই বর্তমানে হয়ে থাকে হয়তোবা ভবিষ্যতেও হবে তবে এর মূল কারণ কি আমি ঠিক বলতে পারবো না।

 

সময়ের ব্যবধানে যদি তারা পরিবর্তন হতে পারে তাহলে আপনি কেন পারবেন না বারবার যে মানুষটার কাছ থেকে আপনি অবহেলা পাচ্ছেন তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন আপনিও বুঝতে চেষ্টা করুন সে আপনাকে অবহেলা করছে।

 

কিন্তু আমরা মানুষেরা এই জিনিসটাই বুঝতে চেষ্টা করি না আসলেই সত্যিকারের যদি ভালোবাসা যায় সত্যি কারের সম্পর্কগুলো থেকে বের হয়ে আসা অনেক কষ্টকর সেখানে হাজারো অবহেলা সহ্য করেও নিজেকে যেন অন্যরকম এক অনুভূতি দেয়া যায়।

 

তবে একটা কথা মনে রাখবেন যে মানুষটা আপনাকে অবহেলা করতে করতে একটা সময় নিজের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করবে সেই মানুষের কাছ থেকে আপনি নিজে নিজেই দূরে সরে যান আর তাকে বুঝিয়ে দেন আপনি ছাড়া সে কতটা অচল।

 

নিজেকে মূল্যায়ন করুন নিজের মূল্যটা নিজে বুঝতে চেষ্টা করুন হয়তোবা অনেক কিছুই বদলে যাবে নিজেকে পরিবর্তন করুন অনেক সুন্দর হবে।

 

আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে জানিনা নিজেদের মূল্য নিজেরা বুঝতে পারি না আর দিন শেষ অবহেলা ছাড়া আর কিছুই পাই না।

 

আমিও চেষ্টা করি আমার লাইফে যারা আমাকে গুরুত্ব দেয় না তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার আর নিজেকে এমন ভাবে তৈরি করব ইনশাআল্লাহ যাতে একদিন তারাই আমাকে খোঁজে।

 

আমার লেখায় যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারো নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments

asad18
নির্দ্বি এটা ঠিক কথা যেখানে আপনার মূল্য নাই সেখান‌ সরিয়ে নেওয়াটাই সর্বোত্তম কাজ। নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে শিখতে হয়। তাহলেই জীবন একটা সুন্দর মুহূর্ত আসবে। অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দিতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস অর্জন করতে হবে।
merle24
wow nicely written by you i appreciate your effort on this article
ashik123
অনেক সুন্দর পোস্ট করেছেন