টাকা থাকলে সম্মান পাওয়া যায়

S

বন্ধুরা আমরা সারাদিনে যত টাকা রোজগার করি তার থেকে বেশি টাকা হয়তো আমাদের সারাদিনে খরচ হয়ে যায় আর রাতে শান্তিতে আপনি ঘুমাতে পারেন না আর ঘুমাতে গিয়ে আপনার মাথায় বারবার একটা চিন্তা আসে যে আমার কি হবে আমার জীবনে কি সত্যিই আমি কিছু করতে পারবো না অন্যদিকে আপনার বাবা-মা অনেক পরিশ্রম করছে সামান্য কিছু অর্থ রোজগার করার জন্য যে অর্থ দিয়ে আপনার পরিবার বেঁচে থাকতে পারে ওই সামান্য অর্থ রোজগার করার জন্য আপনার বাবা-মা এত কিছু সহ্য করে যা হয়ত আপনি কল্পনাও করতে পারবেন না।

 

কখনও কখনও আপনার হয়তো মনে হয় যে কবে এই সবকিছু পরিবর্তন হবে কখনো কখনো আপনার ব্রেইন ক্লান্ত হয়ে যাবে অনেক মানুষের অপমান শুনতে হবে আপনার সমস্ত শরীর ক্লান্ত হয়ে যাবে কিন্তু তার পরেও আপনাকে কাজ হবে এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার পরিস্থিতি যা আপনাকে সবকিছু সহ্য করতে বাধ্য করবেন 

 আপনি কোন একটি বড় অনুষ্ঠানে গেছেন বা কোন একটি সেমিনারে গেছেন বা কোন একটি পার্টিতে গেছেন সেখানে আপনি দেখে থাকবেন কিছু মানুষকে অনেক বেশি সম্মান দেওয়া হয় তাদের সবাই অনেক বেশি সম্মান করে আর আপনার হয়তো মনে হয় যে যদি এই সম্মানটা আমি পেতাম যদি মানুষ আমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করত প্রত্যেকটা মানুষ সেখানে অনেক দামী দামী পোশাক পড়ে এসেছে এবং মাত্র আপনার পোশাকটাই সেখানে সবার থেকে খারাপ। আপনাকে সেখানে সবার থেকে দেখতে খারাপ লাগছে তখন হয়তো মানুষ আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করবে না। মানুষ আপনাকে গুরুত্ব দেবে না আর এটাই সত্যি।

 

 তখন আপনার ভিতরে তো অবশ্যই এই আগুনটা লাগার কথা যে আমাকে আমার এই পরিস্থিতি তাকে পরিবর্তন করতেই হবে আমি থাকতে চাই না এই পরিস্থিতিতে আর এটা আপনাকে শান্তিতে বসতে দেবে না যে কেন আমাকে কেউ পছন্দ করেনা কেন আমাকে মানুষ মূল্য দেয়না আর এইসব কিছু একসময় আমার সঙ্গে হয়েছে আমিও বারবার নিজেকেই প্রশ্নটা করেছি কেন মানুষ আমাকে গুরুত্ব দেয় না।

Comments