আমার হাতে খড়ি আমার আম্মুর কাছ থেকে শুরু হয়। আমার পড়াশোনা শুরু হয় তেজগাঁও একটি সনামধন্য বিদ্যালয় হতে। আমি একজন বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি বর্তমানে অনার্স ৩য় বর্ষে পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করছি। আমার কলেজের নাম হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম । আর আমার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই স্বপ্নটা অপূরণ রয়ে গেল। কিন্তু আমি এতে হতাশ হয়নি। কারন আমি মনে করি আল্লাহ ভবিষ্যতে আমার জন্য ভালো কিছু রেখেছেন।তাই ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করে যাচ্ছি।


আপনাকে এই প্ল্যাটফর্মে আসার জন্য স্বাগতম জানাই।