হাসির উপকারিতা:

S
sakib012
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মানুষ হাসলে কি কেউ উপকার হয়।
pexels-rafael-barros-2130795.jpg
ছবির উৎস
আমাদের জীবনে হাজার ও দুঃখ কষ্ট থাকলেও আমরা যদি একটা মিষ্টি হাসি দেই না তাহলে সব দুঃখ কষ্ট নিমিষে দূর হয়ে যায়। আসলে এই হাসি জিনিস টা খুবই অদ্ভুত!আর আমাদের সবার মুখে হাসি আমাদের কেই আনতে হবে!কারন মানুষ মুখে হাসি আনতে না পারলেও চোখে জল আনতে তারা ভালো পারে। অন্যের হাসি মুখ দেখার জন্য অনেক সময় নিজের হাজারো কষ্টের মাঝে হাসি আনতে পারে।আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সারা রাত কান্না করে বালিস ভেজানোর পরেও সকালে ওঠে হাসি মুখ!আর এই হাসি মুখে ওঠতে দেখে তার পরিবারের মুখে ও হাসি ফুটিয়ে।আর সে মনে মনে চিন্তা করে আমি ভালো আছি তা জানুক অনন্ত মানুষ।এই পৃথিবী টা অনেক কঠিন যায়গা এইখানে থাকতে হলে প্রতিটি মানুষ কে হাসতে এর হাসাতে হবে।
pexels-gabriela-pereira-2635314.jpg

ছবির উৎস

pexels-alexander-dummer-1912868.jpg

ছবির উৎস

আমাদের এই হাসি একটি সম্পর্ক কে অনেক শক্ত করে তোলে। এখন কার সমাজে একটি সম্পর্ক তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয় কিন্তু সেই সম্পর্ক নষ্ট হতে খুব বেশি সময় লাগে না।আর এই সব সম্পর্ক ঠিক রাখতে আমাদের মুখের হাসি টা অনেক জরুলি।যে সব পরিস্থিতিতে হাসতে পারে আমি মনে করি সে বিশ্বজয় করার ক্ষমতা রাখে। মানুষ হাসি কে এক প্রকার ঔষধ বলে উপস্থাপনা করেছে।আর এই হাসি সত্যি ওষুধের থেকে অনেক পাওয়ারফুল।আমাদের সবারই উচিত যে কোন পরিস্থিতে মুখে হাসি রেখে তার সমাধান করা।

কেউ একটু আঘাত পেয়ে অভিমান সাজায় দূরত্বের আদলে...! কেউ আবার এক পাহাড় পরিমান কষ্ট সরাই এক মুঠো হাসির আড়ালে।

আমাদের বেঁচে থাকার জন্য হাসির গুরুত্ব অপরিসীম।তাই আমাদের জীবনে এমন একটা মানুষ আসুক যার হাসি দেখে হাজারো দুঃখ কষ্ট ভুলে তার হাসির মাঝে হারিয়ে যাবো! আমাদের জীবনের সকল কষ্ট যদি এই হাসি দিয়ে লোকানো যায়.! তাহলে সারাজীবন হেসে যাও। আমাদের এই আধুনিক প্রযুক্তি ও কষ্টের কোন ও ওষুধ তৈরি করতে পারেনি সেখানে আমরা যদি একটি হাসি দিয়ে সেই কষ্টকে বলে থাকতে পারে তাহলে হাসতে দোষ কোথায়।

pexels-thomaz-capila-17368253.jpg
ছবির উৎস
আমরা যতই ভুল করি না কেন আমাদের মা-বাবা যেমন একটি হাসি দিয়ে বুকে জড়িয়ে ধরে তেমন করে এই পৃথিবীর সকল মানুষ হোক। দূর হোক এই পৃথিবীর সকল দুঃখ কষ্ট। আমাদের সমাজ হোক হাসি পূর্ণ।হয়তো থাকবে হাসির পিছনে হাজারো দুঃখ কষ্ট তাও ভালো থাকুক সকল মানুষ। আমাদের কান্না করতে দেখুক আপন মানুষ..! কিন্তু হাসতে দেখুক পুরো পৃথিবী।আমরা সবাই সব সময় হাসতে থাকি একদিন দেখবা জীবন আমাদের বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। একবার তুমি হাসতে শিখে যাও তুমি চাইলেও কান্না করতে পারবা না।সব সময় যে মানুষ হাসতে পারে তাদের হাসি টা অনেক সুন্দর হয়।আমাদের খুশি থাকতে হলে হাসির অভ্যাস করতে হবে।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে।আর কোন ও ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবেন।

"আপনাকে অসংখ্য ধন্যবাদ পোষ্ট টি সম্পূর্ণ পড়ার জন্য"
Device Name:Redmi note 11
Shot by:sakib012
location:Bangladesh🇧🇩

Comments

r2cornell
Caption