গোলাপ ফুলের অসাধারণ রুপ🌹

S
sagor420
গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। গোলাপকে ফুলের রাণী বলা হয়। Rosaceae পরিবারের Rosa গণের এক প্রকারের গুল্ম জাতীয় গাছে গোলাপ ফুল ফুটে থাকে। প্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের প্রিয়। তবে গোলাপের নিজস্ব কোন গন্ধ নেই। গন্ধ উৎপাদনের কোন ক্ষমতা গোলাপের নেই। অনেক বর্ণের গোলাপ জন্মে থাকে।যেমন গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। ইতোমধ্যে "গার্ডেন রোজ" নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন করা হচ্ছে। যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততোধিক রঙের হতে পারে।

গোলাপ গাছের কাণ্ডে কাঁটা থাকে। এর পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা রয়েছে। গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত। 

লাল গোলাপ: সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় কিন্তু এই লাল গোলাপের ফুল দিয়ে প্রেমের প্রথম বহিঃপ্রকাশ আজও চিরো অমলিন রয়ে গেলো। লাল গোলাপের অবস্থান ভালোবাসার বহিঃপ্রকাশ এখনো চিরন্তন।

সাদা গোলাপ: সাদা গোলাপ ফুল হচ্ছে শুভ্র ও শান্তির প্রতীক। সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। এই সাদা রঙের গোলাপ ফুল নতুন জীবনের শুরুর আবার সজ্ঞানে আধ্যাত্মিক এর প্রতীক সাদা গোলাপ ফুল। যদি কেউ অসুস্থ থাকে তার সুস্থতা কামনা করে সাদা গোলাপ উপহার দেয়া যায় আবার কিছু কিছু ক্ষেত্রে সাদা গোলাপ দ্বারা দুঃখ প্রকাশ করা হয়।

হলুদ গোলাপ: জীবন চলার পথে বন্ধু অপরিহার্য। বন্ধু ছাড়া জীবন চলা যাকে বলে রংহীন বর্ণহীন জীবন। ঠিক এই হলুদ গোলাপ ফুল হচ্ছে বন্ধুত্বের প্রতীক। প্রিয় বন্ধু বান্ধবীকে হলুদ গোলাপ দিয়ে বুঝাতে পারেন সে আপনার কতোটা প্রিয়। বন্ধুত্বের আনন্দ, সুস্বাস্থ্য এবং বন্ধুত্বের স্মারক হিসেবে এর প্রচলন রয়েছে।

কমলা গোলাপ: আত্মবিশ্বাস ও উৎসাহ দেবার প্রতীক কমলা গোলাপ । আপনজন ও পাশের কাউকে অনুপ্রেরণা বহিঃপ্রকাশই যেন কমলা গোলাপ। প্রকৃতির স্নিগ্ধতা এবং নমনীয় তার অপর পৃষ্ঠা আরেক নামই যেনো এই কমলা গোলাপ ফুল।

বেগুনী গোলাপ: বেগুনী গোলাপ ফুল বিশ্বস্ততার প্রতীক। বেগুনী রংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজকীয় সম্মান ও অহংকার। প্রশংসা ও অনেক বড় প্রাপ্তি বুঝাতে বেগুনী গোলাপ ফুল ব্যবহার করা হয়। রানী কে সম্মান জানানোর জন্য বেগুনী ফুল দেওয়া হয়।

সবুজ: সবুজ গোলাপ ফুল মূলত শান্ত ফলপ্রসূ বোঝাতে ব্যবহৃত হয়। প্রকৃতির রং এর সাথে নিজেকে বিলিয়ে দিয়ে প্রকৃতির আরেক রুপের রানী এই সবুজ গোলাপ ফুল।

গোলাপী গোলাপ: লাল আর গোলাপি গোলাপ ফুলের অর্থ একদমই ভিন্ন। গোলাপী গোলাপ ফুল ভালোবাসা কৃতজ্ঞতা স্বীকৃতি প্রতীক নির্ভরযোগ্য প্রিয় বিশ্বস্ত বন্ধুবান্ধব, পরিবারের লোকজন , সঙ্গিনীকে ধন্যবাদ বলতে গিয়ে এইগুলো দিতে পারেন।

কালো গোলাপ: মৃত্যু বা বিদায় বুঝানোর প্রতীক অথবা অশুভ কিছু বোঝানো হয় কালো গোলাপ ফুলকে। তাই কালো গোলাপ সবচেয়ে বেশি অন্ত্যেষ্টিক্রিয়া বা সমাধি স্থান এর প্রদান করা হয়। ধরুন আপনার কাছের মানুষের সময়টা বেশ খারাপ যাচ্ছে, তাকে আপনি খারাপ সময় কে পেছনে ফেলে নতুন দিকে অথবা সমবেদনা জ্ঞাপন কালো গোলাপ ফুল উপহার দিতে পারেন।

গোলাপ নিয়ে প্রচলিত আছে অনেক অনেক ভালোবাসার গল্প সহ বেদনা মধুর ও রোমহর্ষক গল্প! যা ১০০১ রাতের আরব্য রজনীর গল্পকেও হয়তো হার মানাতে পারে। হয়তো কোনো একদিন সেই সব গল্প নিয়ে আবার আসবো।
#গোলাপ ফুল #Tranding #viral #update #serey

Comments

sereybd

https://www.facebook.com/School.of.science.edu.jd/posts/252691878766546

https://www.facebook.com/photo/?fbid=604606994338582

আপনার পোস্ট কপিরাইট হযেছে। দয়া করে আপনি কপিরাইট পোস্ট করবেন না। আর ছবি ব্যবহার করলে অবশ্যই উৎস ব্যবহার করবেন। 

আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল - - https://discord.gg/P4UFyjaZ