আমার জীবনের গল্প
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন তো আপনাদের মধ্যে নতুন একজন সদস্য | সাধারণত আমি একজন স্টুডেন্ট আমার বাসা বাংলাদেশ,খুলনা, ডুমুরিয়াতে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি মানোবিক বিভাগে। আমার নাম সাগর সরকার।
আসলে পড়াশোনার প্রতি তেমন মন বসে না এবং পড়াশোনা করতে তেমন একটা ভালো লাগে না, আমার ভালো লাগে ঘুরতে যেতে বন্ধুদের সাথে আড্ডা দিতে সময় কাটাতে খুব ভালো লাগে। সাধারণত আমি একটু লাজুক ব্যক্তি বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বন্ধুদের তো জিএফ আছে বিএফ রয়েছে কিন্তু আমার জিএফ নেই একমাত্র কারণ আমি একটু লাজুক প্রকৃতির এজন্য। আসলে লাজুক ব্যক্তির একমাত্র কারণ হলো যে মানুষের মুখের সামনে গিয়ে আমি কথা বলতে পারিনা এটাতে আমার লজ্জা তো বোধ হয়! আসলে আমার যে কয়জন বন্ধুবান্ধব রয়েছে তারা সবাই একটু হাই ফ্যামিলির সদস্য এবং আমি শুধু মধ্যবিও পরিবারের সদস্য! আসলে বুঝতে পারছেন হাই ফ্যামেলি ও মধ্যবিত্ত ছেলেদের পার্থক্যটা কেমন তারপরও আমার বন্ধুরা আমাকে অনেক সাহায্য করে আমিও যদি পারি তাদেরকে সাহায্য করি এবং মিলেমিশে থাকার চেষ্টা করি? আমি বা আমার বন্ধুরা যদি কোন আর্থিক সমস্যার সম্মুখীন হয় আমার বন্ধুরা আমাকে ও আমার বন্ধুদের ও অর্থ দিয়ে সাহায্যে করার চেষ্টা করে। আসলে অনেক কিছু করার পাশাপাশি খেলাধুলা ও জরুরি তাই আমাদের বন্ধুরা মিলে আমরা বিকেলে আমাদের মাঠে গিয়ে খেলাধুলা করি। সাধারণত আমরা ক্রিকেট খেলতে খুব ভালোবাসি বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হয় ক্রিকেটের গুরুত্ব অনেক বেশি। আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা যখন হয় তখন আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে বসে খেলা দেখি এবং আনন্দ উপভোগ করি আসলে বাংলাদেশ যদি জয়ী হয় তাহলে তো বেশি আনন্দ হয়। কিছুদিন আগে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ সাফরে এই খেলাটি দেখে আমরা খুব আনন্দিত যে আমরা আমাদের ঘরের মাটিতে হয়ে বড় টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা কাপটি অর্জন করতে পারেছি। আমরা সব সময় চাই যে বাংলাদেশ টিম আরো এগিয়ে যাক আমরা একটা চাই বিশ্বকাপ যা আমাদের সারা জীবনের স্বপ্ন এটা! তাছাড়া আমরা প্রতি বছরে আমাদের দর্শনীয় জায়গায় ঘুরতে যায় এবং অনেক মজা হয়? এবারের মতো আমরা ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে ওইখানে বড় মহাসাগর এর মত সাগর দেখে আমরা তো অবাক এবং ঐ সাগরে গিয়ে আমরা সবাই গোসল করি এবং বন্ধুরা মিলে খেলাধুলা করি অনেক মজা করি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি কোনদিন সময় পাই এই নিয়ে আরো একটি পোস্ট করব সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আমার জীবনে অনেক মজার মজার কাহিনী রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ ।


আপনার পোস্টটি সুন্দর হয়েছে, পোস্টের ভেতর প্যারা ব্যবহার করুন তাহলে আরো সুন্দর হবে, ধন্যবাদ।