সময়ের মূল্য।

S
saffat

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জানি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজ আমি আলোচনা করব সময়ের মূল্য নিয়ে। কেননা এই সময়কে কাজে লাগিয়ে আমরা অনেক উন্নতি আশা করতে পারি। সময়ের কাজ সময়ে করা খুব ভালো। যে এই কাজকে ভবিষ্যতের জন্য রেখে দেবে সে কখনো উন্নতি আশা করতে পারবে না।

সময়ের মূল্য :

সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময় আমাদের অমূল্য সম্পদ এই সময় কখনও চলে গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। আমরা কখনো অতীতে কোনো কাজ করলে সেই কাজ আবার কোন সময় করতে পারিনা। তুমি বলতে সময়ের কাজ সময়ে করা খুবই ভালো। কেননা এই সময় মূল্য কে কাজে লাগিয়ে অনেকে অনেক ভাবে উন্নতি করিতেছে। যে সময় একবার চলে যায় সেই সময় আর কোনভবে ফিরে আনা সম্ভব নয়। যেমন একটি উদাহরণ এ বলা হয়েছে সময় কারো জন্য অপেক্ষা করে না। এমন এক মুহূর্ত আসবে তখন সময়ের কাজ সময়ে না করলে আমাদের অনেক রকমের ক্ষতি হবে। আমরা কখনও ভবিষ্যতে উন্নতির আশা করতে পারবোনা।

সময়ানুবর্তিতা :

সময়ের কাজ আমরা সময়ে করব এবং সময়ানুবর্তিতা বজায় রাখব। তাহলে আমরা উন্নতির আশা করতে পারব।  আমরা সময়ের কাজ সময়ে না করলে এবং সময়কে সময়ানুবর্তিতা বজায় না রাখলে আমরা কখনো উন্নতির আশা করতে পারবোনা। যে ব্যক্তি সময়ের সময়ানুবর্তিতা বজায় রেখে কাজ করে সে অনেক উন্নতি আশা করতে পারে। তাই আমাদের সবারই সময়ানুবর্তিতা বজায় রেখে কাজ করতে হবে।

সময়ের সদ্ব্যবহার এর প্রয়োজনীয়তা :

আমাদের জীবন যেমন মুল্যবান। সময়ও আমাদের জীবনের সাথে সেই ভাবে জড়িত। কেননা আমাদের কোনো কাজে অবহেলা করা উচিত নয়। কোন সময় কার কাজে লাগবে সেটা কখনো কেউ বলতে পারবেনা তাই আমাদের সময়ে ব্যবহার করতে হবে। তাছাড়া আমাদের বুঝতে হবে কোন কাজ অপরাধমূলক কোন কাজ ভালো কেননা আমাদের ভালো কাজে বেশি বেশি করতে হবে এই ভালো কাজ করে আমরা ভবিষ্যতে অনেক উন্নতি আশা করতে পারব তাই আমাদের সময়ে সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে।

Image source:www.facebook.com

ছাত্র জীবনে সময়ের সদ্ব্যবহার :

আমাদের অতি প্রয়োজনীয় একটি সময় চলে যায় ছাত্রজীবনে। এই ছাত্র জীবন সময়ে সময়ের কাজ সময়ে করবে সেই উন্নতির আশা করতে পারবে কেননা এই সময়ে আমরা লেখাপড়া ঠিক মত করিনা তার কারণে আমরা ভবিষ্যতে কোন কিছু করতে পারিন। আমাদের সময় টা চলে যায় মাধ্যমিকে মাধ্যমে এই মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মাধ্যমিক পরীক্ষায় আমরা যত ভালো রেজাল্ট করতে পারবো ততই আমরা ভালো কলেজে ভর্তি হতে পারবো। আমরা কখনোই ছাত্রজীবনে সময় মূল্য দিতে বুঝিনা। তার কারণে আমরা উন্নতি করতে পারি না। যারা সেই সময় সময়ের মূল্য দিতে বুঝেছে তারাই উন্নতি আশা করতে পারে।

সময়ের অপব্যবহারের পরিণতি :

আমাদের সবার জন্য সময় মূল্য অনেক কেননা এই সময়কে কাজে লাগিয়ে অনেকে অনেক উন্নতি হচ্ছে। এই সময় অনেকেই অনেক রকম কাজে ব্যায় করে। কেউবা ভালো কাজে কেউবা খারাপ কাজে যেতেই খারাপ কাজে সময় ব্যয় করে তার ভবিষ্যত কোনদিন ভালো হতে পারে না। তারা পরে এগুলো বুঝতে পারে তারা যদি সময়ের কাজ সময়ে করতো তাহলে কখনো দুঃখ দিন দেখতে হতো না তাই আমাদের সবারই সময়ের দিকে খেয়াল রাখতে হবে কোন কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা যাবে না এভাবে আমরা উন্নতি আশা করতে পারব।

Image source:steemit.com

সময়কে কাজে লাগানোর উপায় :

আমরা সাধারণত সামাজিক জীব সমাজের সাথে আমাদের অনেক ঘনিষ্ঠতা। এই সমাজে লোকজনের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে জানি সবাই বিপদে আপদে একে অপরের পাশে থাকতে পারি এভাবে আমরা উন্নতি আশা করতে পারি আমাদের সকলকে বুঝাতে হবে কোন কাজে ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় সময়ের কাজ আমাদের সব সময় সময় মত করতে হবে। কোন কাজ ভালো কোন কাজ খারাপ সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং সকলকে বুঝাতে হবে আমাদের সবসময় ভালো কাজে এগিয়ে আসতে হবে তাহলে আমরা উন্নতি আশা করতে পারব। এভাবে আমরা সময়ের কাজ সময়ে করব।।।

উপরোক্ত এগুলো হলো সব সময় কিভাবে কাজে লাগাতে হবে তাই নিয়ে কিছু কথা আশা করি সবাই আমার লেখাগুলো ভালো করে পড়েছেন। আমার লেখার মাঝে কিছু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।।।

Comments

nice brother
rahik

খুব সুন্দর লিখেছেন ভাই। আমাদেরকে ছোটবেলা থেকে বাসা, স্কুল কলেজ সব জায়গায় সময়কে দাম দেয়ার জন্য জোর দেয়া হয়, নানা রচনাও সময়ানুবর্তিতা নিয়ে শেখানো হয়। তাও আমরা প্রায় সবাই সময়কে অবমূল্যায়ন করি প্রতিদিনই।

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)