আজ বড় ভাইয়ের গায়ে হলুদ।

S
saffat

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আমি জানি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি আলোচনা করব আমার জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল আমার আজ চাচাতো বড় ভাইয়ের গায়ে হলুদ গেল। আমার চাচাতো ভাইয়ের সাথে আমি সেই ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করি তার সাথে সব সময় থাকি সেও আমার সব সময় আপদ বিপদে সাহায্য করে তাছাড়া সে সারাক্ষণই আমাকে ছাড়া থাকতে পারে না তার আজ বিয়ে জন্য আজ গায়ে হলুদ গায়ে হলুদে অনেক কিছু হয়েছে আজ তাছাড়া আজকে আমার অনেক বড় একটি বিষয় গেল এই দিনটা আমি কোনদিন ভুলবো না।

আজ গায়ে হলুদে আমরা অনেক মজা করেছি সাধারণত আমরা সকালবেলা উঠে সব জায়গা পরিস্কার করেছি তারপর একটি স্টেজ বানাইছি সেখানে জামাই বউয়ের বসবে। সেখানে তাকে গায়ে হলুদ দেওয়া হবে তারপর আমরা সবাই মিলে গায়ে হলুদের জামা কিনার জন্য সাটুরিয়া যায় সবাই এক কালারের জামা কিনি সব বন্ধুরা মিলে এক কালারের জামা পড়ে খুব আমাদের আনন্দ লাগে তারপর আমরা সন্ধ্যার দিকে কনের বাড়িতে যাই গায়ে হলুদ দিতে সেখানে অনেক ঘটনা ঘটেছে সেখানে আমার ভাবির অনেক বান্ধবী রয়েছে সেখানে আমরা অনেক মজা করি তারাও আমাদের সাথে মজা কর তারপর তারা আমাদের গায়ে হলুদ দিয়ে দেয় আমরাও মজা করে তাদের গায়ে হলুদ দিয়ে দিই হলুদ দিয়া শেষে আমরা খাওয়া-দাওয়া করি । সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা  সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা সাধারণত বাড়ির দিকে আসি। তারপর তারাও গায়ে হলুদ দিতে আমাদের এই জায়গায় আসি। তারপর তাদের আমরা সবাইকে আপ্যায়ন করে খাওয়া-দাওয়া করায় সেখানে আমরা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য সবার গায়ে হলুদ যেমন তারা আমরা আমাদের তাদের বাড়িতে গিয়েছিলাম তখন সবাইকে হলুদ দিচ্ছে তাই আমরা তাদেরকে আমাদের বাড়িতে আসার পর আমরা তাদের সবাইকে হলুদ লাগে তারপর তারা আমার ভাইকে হলুদ লাগিয়ে তাদের বাড়ি চলে যায় তারপর আমরা সবাই মিলে অনেক মজা করি।

সবাই চলে যাওয়ার পর আমাদের পরিবারের সবাই মিলে অনেক নাচ-গান করি এবং আমার অনেক আত্মীয়স্বজন সেখানে নাচ-গানে অংশগ্রহণ করে আমি আজকের দিনটা অনেক খুশি ছিলাম কারণ সবাই একসাথে মিলে অনেক দিন পর মজা করতে পারছি আজকের দিন আমরা অনেক মনে থাকবে আজকের দিন কোনো দিন ভুলার মত নয় কারণ আজকের দিনে আমার ভাইয়ের গায়ে হলুদ গেল এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে এই দিনটা আর কোনদিন ফিরে পাব না তাই এই দিনটাকে আমি অনেক ভালোবাসি এবং এই দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে।

উপরোক্ত এগুলোই হল আজকে ঘটে যাওয়া আমার ভাইয়ের গায়ে হলুদের কথা আশা করি সবাই আমার লেখাগুলো ভালো করে পড়েছেন আমার লেখার মধ্যে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই অনেক ভালো থাকবেন। 

আল্লাহ হাফেজ।।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)