সুখী হওয়ার মানসিকতা আপনাকে সুখ দেবে

S
sabus
মানুষ আপনাকে খারাপ কথা বলবে আর আপনি দুঃখ পেয়ে যাবেন, লোকে আপনার প্রশংসা করবে তো আপনি আনন্দ পাবেন তা বুঝে নিন আপনি নিজেকে কাঠের পুতুল বানিয়ে ফেলেছেন যার সুখ-দুঃখ এখন অন্যের হাতে খেলা হয়ে গেছে।


 তাই জীবনে যদি খুশি থাকতে চান তবে অন্যের কথায় ওঠাবসা বন্ধ করুন অন্যের কথা কখনোই মনে গেঁথে নেবেন না কেননা মানুষ যখন আঙ্গুর খেতে যায় তখন অবশ্যই জিজ্ঞেস করে আঙ্গুর মিষ্টি না টক তারপর সেই আঙ্গুর বাড়িতে এনে লবন লাগিয়ে খায়, অন্যরা আপনার সামনে তো বলবেই আপনি জীবনে সফল হয়ে যান কিন্তু মনে মনে তা কখনও চাইবেনা, আপনি তাদের থেকেও এগিয়ে যান, বন্ধুরা তাই অন্যের কাছে নিজের বিলাপ করে কখনোই সময় নষ্ট করবেন না। কেননা মানুষ ততটা বোঝে যতটা তার আয়ত্তে থাকে মনে বিষ এর মুখে অমৃত কথা বলে এমন অনেক লোক আছে যাদের এটাই ধর্ম তাই নিজেকে আপনি এমন ভাবে তৈরি করে ফেলুন মানুষ যত কিছুই বলে দেখছে শুধু হেসে উড়িয়ে দেবেন আর জীবনে  বড় কিছু অর্জন করুন।




 নিজের জন্য না হলে সেই মানুষগুলোর জন্য যারা আপনাকে অসফল দেখতে চায় নিজের তুলনা কখনোই অন্য কারো সাথে করবেন না কারণ সূর্য চাঁদ দুটোই আলো দেয় কিন্তু তাদের নির্দিষ্ট সময়ে বন্ধুরা একবারে কোন প্রচেষ্টা সফল হয়না। অসফলতা এটাই বলে যে আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করেননি।


 আপনি যদি জীবনে কিছু করতে চান তো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মূল্যবান সময়কে। আজকের এই দুনিয়া খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে আর এর সাথে আপনি যদি তাল মিলিয়ে না চলতে পারেন তবে নিশ্চিত আপনি পিছিয়ে পড়বেন।


 সঠিক সময়ে সঠিক কাজ করতে পারলেই সফলতা মিলবে মনে রাখবেন কথায় আছে না হেরে যাওয়া প্রয়োজন না জিতে যাওয়া প্রয়োজন এটা জীবনের খেলা এই খেলাটা অংশগ্রহণ করায় প্রয়োজন।


 বন্ধুরা সফলতা হাতের রেখায় নয় মাথার ঘাম এ লেখা থাকে খুব ভালো সৌভাগ্যবান হয় সেই সমস্ত মানুষ যারা সঠিক সময়ে বুঝে যায় কখনোই এটা ভাববেন না আপনি কিছুই না আবার কখনো এটাও ভাববেন না আপনি সবকিছু কিন্তু সবসময় এটা ভাববেন আপনি কিছু তো বটে যে সবকিছু করতে পারবে।



  নিজের ভাগ্যের প্রদীপকে নিজে জ্বালাতে হবে বন্ধুরা মনের আয়না আপনাকে কখনোই মিথ্যা বলবে না। আপনার জ্ঞান আপনাকে কখনোই ভয় দেখাবেনা। আপনার হৃদয়ের সত্যিটা আপনাকে কখনোই দুর্বল করবে না। আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখ দেবে না আর আপনার পরিশ্রম কখনোই আপনাকে অসফল হতে দেবে না।


 এই কথাটা অবশ্যই মনে রাখবেন একটা ছোট্ট পরিবর্তন বড় সফলতা অংশীদার হতে পারে প্রচেষ্টা প্রচেষ্টা যে লাগাতার করতে থাকে সেইত জয়ের অংশীদার হয়। একবারে যে হার মেনে যায় তার ওপর ধিক্কার হয় নিজের বরবাদ এর জন্যই নিজেই দায়ী হয়। অসফলতার অর্থ এটা নয় যে আপনি কিছুই করতে পারছেন না। অসফলতার অর্থ এটাই যে আপনি এখনো সফল হতে পারেননি।


 

Comments