source
নিজের কথাকে নিয়ন্ত্রণ করুন নিজের মনকে নিয়ন্ত্রণ করুন নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করুন আর আপনার কাছে আর যাই কিছু আছে সেটা হয়তো অনেক কম আছে তারপরও সেটাকে নিয়ে গর্ব করুন যে আপনি যদি এতটা অর্জন করতে পেরেছেন তাহলে এর থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন।
যখন আপনার মন ভেঙে যাবে কেউ ধোকা দেওয়ার কারণে বা কেউ আপনার সঙ্গে বেঈমানি করেছে তখন আপনি একবার জঙ্গলের রাজা সিংহের দিকে তাকিয়ে দেখবেন যে সিংহ কখনোই অন্য কোন প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করে না কারণ সিংহ জানে যদি আমি অন্য প্রাণীর মতো গ্রুপে থাকা শুরু করি তাহলে আমার মাথাতে জঙ্গলের রাজা হওয়ার যে মুকুট আছে সেটা হারিয়ে যাবে।
source
আপনি নিজেকে অন্যের জন্য যত বেশি এভেলেবেল তৈরি করবেন তখন একটা কথা মনে রাখবেন আপনি নিজেকে অন্যের সামনে বিলিয়ে দিচ্ছেন। আপনি এটা সামনের জন কে বলছেন যে আপনি আসুন আর আমাকে কষ্ট দিন আর আপনার স্বার্থ পূরণ করে নিজের চেহারা দেখান।
অন্য মানুষের উপকার ততটুকুই করুন যতটা করলে আপনি কোন ক্ষতির মুখে পড়বেন না যেদিন থেকে আপনি আপনার আত্মসম্মানের খেয়াল রাখবেন সেদিন থেকে দেখবেন মানুষের রং পরিবর্তন হয়ে গেছে কারণ বেশিরভাগ মানুষ আপনার আত্মসম্মানের সঙ্গে খেলা করে তাদের স্বার্থকে পূরণ করার জন্য আর সবশেষে আপনি কেবল এটাই ভাবেন যে আমার সঙ্গে অনেক খারাপ হয়েছে। কিন্তু যদি আপনার মধ্যে এতোটুকু বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারবেন কিছু মানুষের কাজ হলো খারাপ কাজ করা ও খারাপ কথা বলা আর তখন আপনার অন্যের কথাতে কিছু মনে হবে না।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
কথা গুলো সব সত্য অনেক ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে ভালোবাসা আমার পক্ষ হতে ❤️❤️💞
এই দুনিয়াটা আসলে স্বার্থের দুনিয়া।স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে কোন দিন আসবে না। আপনি নিজেকে যতটা তৈরি করবেন, মানুষ আপনার পাশে ততটা অগ্ৰসর হবে।