সৃষ্টিকর্তা যদি বিপদ লেখে রাখে তাহলে যতই সতর্ক অবলম্বন করেন না কেন সেটা আপনার সাথে ঘটবে ঘটবে। আবার সতর্ক না থাকার ফলেও সৃষ্টিকর্তা চাইলে মানুষকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই যেকোনো কাজের পূর্বে সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত।
সতর্ক থাকা প্রয়োজন শুধু সতর্ক হলাম কিন্তু সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম না তাহলে হবে না কারণ সবকিছুই সৃষ্টিকর্তার মাধ্যমেই ঘটে আর সকল বিপদ থেকে তিনি রক্ষা করেন। অথচ বর্তমান সময়ে আমরা সৃষ্টিকর্তার নাম স্মরণ করি না বললেই চলে।
IMG_20240829_180201.jpg
আপনারা অনেক সময় দেখবেন বড় বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে মানুষের কোন ক্ষয়ক্ষতি হয় না। আবার অনেক সময় ছোট ছোট এক্সিডেন্ট এর ফলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, আসলে এই সব কিছু সৃষ্টিকর্তার মাধ্যমেই ঘটে থাকে। এইতো কয়েকদিন আগে রাস্তা দিয়ে আসতে ছিলাম হঠাৎ করেই দেখতে পাই একটা গাড়ি একটি গর্তে নামিয়ে দিয়েছে আর সেখানে কিছু বাঁশের ঝার ছিল সেগুলো ফাটিয়ে ভিতরে চলে গেছে।
IMG_20240829_180029.jpg
তাই সেখানে নামিয়ে শোনার চেষ্টা করলাম প্রকৃত অর্থে কি ঘটেছিল, পরে একজনের সাথে কথা বলে জানতে পারলাম একজন মানসিক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এই গাড়িটি গর্তে নামিয়ে দিয়েছে। যাত্রী থাকলেও কারো কোনো ক্ষতি হয়নি কিন্তু গাড়ির গ্লাস ও চাকা ভেঙে গেছে। অনেক বড় একটি দুর্ঘটনা ঘটেছে অথচ কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি এতে থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা সবকিছুর মূল।
IMG_20240829_180051.jpg
গাড়িটি যেখানে নামিয়ে দিয়েছিল তার একটু দূরেই কিছু মানুষের বাড়িঘর ছিল যদি সেই সোজা গাড়িটা চলে যেত তাহলে অনেকর বাড়িগুলো একদম ভেঙ্গে দিয়ে যাইত। এছাড়াও একটু দূরে কিছু দোকান ছিল সেখানে কিছু মানুষ ছিল যদি সেই জায়গায় এই মানসিক ব্যক্তির সাথে এমন ঘটতো তাহলে সেখানকার দোকানপাট মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেত।
IMG_20240829_180129.jpg
আর এই দৃশ্যটি দেখে উপলব্ধি করতে পারছিলাম আসলে সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারে, কত বড় একটি বিপদ অথচ কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। আর এগুলো দেখেই মনে হয় সতর্ক থাকার ফলেও মাঝে মাঝে বিপদ চলে আসে আর এই বিপদের জন্য অনেক সময় অনেক মানুষের প্রাণ ও চলে যায়।
আমরা অনেক সময় কোথাও যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করে থাকি কিন্তু এই যানবাহনে যাতায়াত করার ফলে, আমাদের কোন বিপদ আসবে কিনা সেটা আমরা কেউই জানিনা। বর্তমান সময়ে প্রায় শোনা যাচ্ছে রাস্তার দুর্ঘটনার কথা এতে করে চলে যাচ্ছে তাজা প্রাণ। আর এই ঘটনাগুলো যখন আমাদের কাছের মানুষের সাথে ঘটে তখন আমরা বুঝতে পারি এটি কতটা মর্মান্তিক। তাই সব সময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করা উচিত কারণ তিনি আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারে।

