সুন্দর একটি দিন

S
sabus


সময় খুবই দ্রুত চলে যাচ্ছে দেখতে দেখতেই ২০২৪ সালের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এইতো মনে হল কয়েকদিন আগেই ২৪ সাল এসেছে আর কয়েকটা দিন গেলেই ২৫ সাল পড়ে যাবে। আগের তুলনায় বর্তমানে সময় গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। আর যত সময় চলে যাচ্ছে তত জীবনের মানে বুঝতে পারছি, অনেক চিন্তা মাথায় উঁকি দিচ্ছে তারপরও শুকরিয়া জানাই সৃষ্টিকর্তার প্রতি এখন পর্যন্ত সুস্থ ভালো রেখেছে।


IMG_20240912_162216.jpg

একটি দিন পার হয়ে, একটি রাত আসে আর একটি রাত পার হয়ে সকাল আছে আর এভাবেই চলছে সময়। আগে ঘুম থেকে উঠে পড়তে বসতাম আর স্কুল যাওয়ার একটা চিন্তা মাথায় থাকতো। আর এখন সেই চিন্তা মাথায় উঁকি দেয় না, এখন ঘুম থেকে উঠার পর মাথায় নানা রকম চিন্তা উঁকি দেয় কারণ এখন তো বড় হয়ে গেছি। ঘুম থেকে উঠেই সূর্যের আলো দেখি অত্যাধিক তাপ তারপরও সকালে একটু বাইরে বের হওয়া অভ্যাস আছে তাই ফ্রেশ হয়ে নাস্তা করে কিছু সময় বাহিরে অতিবাহিত করি।


IMG_20240912_162152.jpg

আর বাইরে থেকে বাসায় এসে প্রতিদিনের মতোই কিছু কাজ করি। মূলত গুরুকে খাওয়ানো ও পানি দেওয়া এই কাজগুলো এখন আমাকেই করতে হয় তারপরও বাবা মাঝে মাঝে করে। আর কাজ করার পর রুমে চলে আসি অনেক গরম ছিল আর রুমে আসার পর শুয়ে থেকে ফোনে কিছু অনলাইনে কাজ করি। আর একটু পরেই দেখতে পাই চারপাশে অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি এবার আসবেই। কিন্তু একটু পর বাতাস উঠে আসে আর চারো পাশে অন্ধকার কেটে আবারো আলোকিত হয়ে যায় দেখে সত্যি খারাপ লাগে। ভেবেছিলাম হয়তো বৃষ্টির মুখ আবারও দেখব আবহাওয়া কিছুটা শীতল হবে কিন্তু না আশা দিয়ে চলে গেল বৃষ্টি।


IMG_20240912_173415.jpg

যাইহোক কিছু সময় পরেই দুপুর হয়ে যায় তাই দেরি না করে গোসল টা সেরে নেই। রুমে এসে কিছু সময় বসে থাকে তারপরেই দুপুরের খাবার খাওয়া শেষ করে রুমে আসি আর কিছু সময় ফোন দেখতেই ঘুমিয়ে যায়। আর ঘুমিয়ে থাকা অবস্থায় আমার একটা বন্ধু ফোন করে আর বলে মার্কেটে যাবে ফোন কিনতে আর আমিও না করি না বলি ঠিক আছে বিকালে যাব। আসলে ফোন কেনার কথা কেউ আমাকে বললে আমি না করি না কারণ আমারও ভালোই লাগে।


তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম তারপরেই বেরিয়ে পড়ি মার্কেটে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় আমার একটা বন্ধুকে ফোন করি সে লালমনিহাট একটা দোকানে থাকে মূলত মোবাইল বিক্রি করে। কিন্তু সে বাটন ফোন বিক্রি করে তাই তাকে বলে রাখি যাচ্ছি একটা ফোন নিতে হবে।


IMG_20240912_162315.jpg

পরে আমরা চলে যাই মার্কেটে আর বন্ধুর সাথে দেখা করে একটা দোকানে যাই ইতিমধ্যেই সন্ধ্যা পার হয়ে যায়। যেহেতু ফোনের বাজেট ছিল ১৮ হাজার টাকা তাই আমরা এর মধ্যেই ফোন দেখি। পরে আমরা Redmi 13 ফোনটা দেখি আর সেটাই নেই ১৭ হাজার টাকা দিয়ে।


IMG_20240912_162255.jpg

আর ফোন নেওয়ার পর আমরা সেখান থেকে একটা দোকানে বসি নাস্তা করার জন্য। আর বন্ধুর সাথে বসে কিছু সময় গল্প করি তারপরে নাস্তা শেষ করে বাসায় চলে আসি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Comments