বন্ধুরা যতদিন যাচ্ছে শীতের তাপমাত্রা তত বৃদ্ধি পাচ্ছে আজ দুদিন হয় অনেক বেশি ঠান্ডা পড়েছে সকাল মুহূর্তে কুয়াশায় ভরে যায়। আর সকাল মুহূর্তে প্রতিটি মানুষ একটু রোদের ছোঁয়া পেতে চায়। একটু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদের দেখা মেলে কিন্তু রোদের তাপমাত্রা নেই বললেই চলে। শীতের দিনে শীত করবে এটাই স্বাভাবিক আর যত শীত পড়বে তত শীতের ইমেজ বোঝা যাবে।
যাইহোক যেহেতু শীত পড়েছে তাই সকালে উঠতে একদম ইচ্ছা করে না, মা সকাল সকাল ডাকতে ছিল একটু সাড়া দিয়ে আবারও নেপের নিচে। এইভাবে করতে করতে প্রায় ৯:৩০ টার পর ঘুম থেকে উঠি। আর ওটার পর প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে একটু বাইরে বের হই আর রোদকে উপভোগ করতে থাকি।
বসে বসে মোবাইল টিপতে ছিলাম আর এমন সময় আমার একটা ভাতিজি আমার কাছে এসে বসে। বর্তমান সময়ের ছোট বাচ্চাগুলো কম বয়সেই অনেক কথা বলতে পারে, আর তাদের কথা শুনে মনে হয় তাদেরকে যেন কথা শেখানো হয়েছে। আমার এই ভাতিজি টা অনেক কথা বলে কথা শুনলে মনে হয় অনেক বড় হয়ে গেছে। আমি বেশ কিছু সময় তার সাথে দুষ্টামি করতে থাকি সে অনেক দুষ্ট আর অনেক মিষ্টি। তার নাম হলো মনিরা কিন্তু সবাই তাকে পরী ব
লে ডাকে।

