এই পৃথিবীতে হাজারো মানুষে রয়েছে আর এই হাজারো মানুষের মধ্যে আমরা আমাদের আশেপাশের মানুষ একত্রিত হয়ে বসবাস করে থাকি। আর এই একত্রিত হওয়ার ফলে আমাদের অনেক সময় অনেকের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে আর এই সুসম্পর্ক অনেকের সাথে দীর্ঘস্থায়ী হলেও অনেকের সাথে হয় না। আর সুসম্পর্ক দীর্ঘস্থায়ী না হওয়ার কারণ হচ্ছে আমাদের সবার মন মানসিকতা একরকম থাকে না। একটা জিনিস অবশ্যই মানতে হবে, মানুষ কখনো একা বসবাস করতে পারে না। পরিবার বা আত্মীয় স্বজন বা পাড়া-প্রতিবেশী সবাই মিলেই আমরা বসবাস করতে পছন্দ করি।
pexels-photo-548324.jpegpexels
আর হ্যাঁ অনেক সময় সুসম্পর্ক মানুষের সাথে অনেক কারণেই বিচ্ছিন্ন হয় কারণ কারো মনের খবর আমরা কেউ জানি না। আর সবাই বিশ্বাস ধরে রাখতে পারে না, আমরা একজন মানুষের সাথে সুসম্পর্ক করে অনেক বিশ্বাস করে থাকি যেই মানুষ একটা সময় পর এই বিশ্বাস ভঙ্গ করে থাকে। বর্তমান সময় এমন একটা পরিস্থিতি এখানে সঠিক মানুষ চেনা বড়ই কঠিন। কারণ মানুষের কথাবার্তা শুনে মনে হয় সে অনেক ভালো কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকে অন্যরকম এক মন মানসিকতা যেটার কারণেই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়।
pexels-photo-3785066.jpegpexels
বর্তমান সময়ে দেখবেন আমাদের পারিবারিক মধ্যেই এরকম অনেক সমস্যা হয়ে থাকে। বিশেষ করে সম্পত্তির জন্য, পারিবারিক সমস্যাগুলো বেশি হয়। কারণ সম্পত্তির লোভ কেউ সামলাতে পারে না। আর এই সম্পত্তির জন্যই বড় ভাইয়েরা ছোট ভাইদের অনেক সম্পত্তি হাতিয়ে নেই, আর এরকম আমি অনেক দেখেছি হয়তো আপনারাও দেখেছেন। মানুষের লোভ লালসা এতো বেশি হয়ে গেছে আপন পর কিছুই দেখে না।
আসলে মানুষ বর্তমান সময়ে ভুলে গেছে যে একদিন মৃত্যুবরণ করতে হবে। আর এটা ভুলে যাওয়ার কারণেই মানুষ অসৎ কাজ বেশি করে, মানুষের সাথে প্রতারণা বেশি করে থাকে। আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নয় তারপরও সব সময় কর্ম জীবন নিয়েই দৌড়াদৌড়ির উপরে থাকি। কিভাবে অনেক টাকার মালিক হওয়া যায় কিভাবে অনেক সম্পত্তি করা যায় এগুলো নিয়ে আমরা পড়ে থাকি।
আপনারা সমাজে বসবাস করার ক্ষেত্রে দেখবেন কিছু কিছু মানুষ থাকে তারা মানুষকে শুধু বিপদে ফেলানোর চেষ্টা করে। আর বিপদে ফেলানোর পর তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় আর বলে এটা সমাধান আমি করে দিব। বিশেষ করে বিদ্যশীল মানুষেরা এই কাজগুলো করে থাকে। আর এইগুলোর জন্যই আজকাল ভালো মানুষ গুলো অনেক অবহেলিত হচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আর মানুষ যেভাবে জীবন যাপন করছে যে ভাবে প্রতারণা করছে এতে করে সঠিক মানুষ চেনা আসলেই কঠিন। তাই আমাদেরকে সঠিকভাবে চলার চেষ্টা করতে হবে যাতে মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে না ফেলে।

