বন্ধুরা আপনারা কি জানেন মানুষ স্বপ্ন কেন দেখে?

S
sabus
বন্ধুরা পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে মানুষ কখনো স্বপ্ন দেখে না‌। অথবা স্বপ্ন নিয়ে তার মধ্যে কোন কৌতুহল নেই। পৃথিবীতে প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে আবার সেই স্বপ্ন নিয়ে সারাদিন ভাবতেও থাকে। কিন্তু সবার স্বপ্নের ধরণ একই রকম হয় না। ছোটবেলায় মানুষ এক রকম স্বপ্ন দেখে আর বড় হতে হতে বদলে যায় স্বপ্নের ধরন।


source
 

মানুষের স্বপ্নের বিষয় অনেক সময় আজগুবি হয় অবার ভয়ংকর ও আনন্দদায়ক হয়। কখনো তা বেশ আশঙ্কারও কারণ হয়। অনেক মানুষ স্বপ্ন দেখে তবে তার মনে এর প্রতিক্রিয়া অল্প সময় থাকে। অবার অনেকর স্বপ্ন দীর্ঘ প্রক্রিয়া সৃষ্টি করে। কোনো কোনো মানুষ আবার স্বপ্ন নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করে আবার স্বপ্নের মানে খুঁজে বেড়ায়। 

আসলে স্বপ্ন হল কয়েকটি দৃশ্য। বেশিরভাগ সময়ে আমরা দৈনন্দিন যে সকল কাজ করে থাকি বা চিন্তা এই দৃশ্য গুলো ঘুমের মধ্যে পরপর আমাদের চোখের সামনে ভাসতে থাকে আর সেই থেকেই স্বপ্ন তৈরি হয়। ঘুমের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে স্বপ্ন আসে। স্বপ্ন দেখা হল একদম স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে যে কোনও মানুষ স্বপ্ন দেখতে পারেন। 


স্বপ্ন মানুষের ঘুমন্ত জীবনের একটি অপরিহার্য অংশ। স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা। আমরা ঘুমানোর সময় অনেক সময় অনেক রকম কাল্পনিক ঘটনা অনুভব করে থাকি। আর এই ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় আসল বলে মনে হয়। যখন ঘুম ভাঙ্গে তখন আমরা বুঝতে পারি এটা একটি কাল্পনিক ছিল। অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্ন ভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয়। 

আমাদের মধ্যে অনেক মানুষ স্বপ্ন মনে রাখতে পারে। আবার কোনো কোনো স্বপ্ন মনে রাখতে পারে না। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আমাদের ঘুম ভেঙে গেলে আমরা খানিকটা স্বপ্ন নিয়ে ভাবি যে কি স্বপ্ন দেখলাম। আমাদের শরীর মগজের যে অংশ স্মৃতি ধরে রাখতে সাহায্য করে, ঘুমের সময় যখন সেগুলোকে বন্ধ করে দেয়, তখনকার স্বপ্ন মানুষ মনে রাখতে পারে না। 


কখনো কখনো স্বপ্ন অনেকটা দুঃস্বপ্নের মতো হয়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্করা তুলনামূলক বেশি দুঃস্বপ্ন দেখে। যদি কোনো মানুষ পরপর কয়েক দিন দুঃস্বপ্ন দেখে, তবে বুঝতে হবে অবচেতন মন হয়তো তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। তখন আমাদের এই স্বপ্নের প্রতি মনোযোগ দেওয়া উচিত। যদি দুঃস্বপ্ন দেখার কারণ উদ্‌ঘাটন করতে না পারি এবং দুঃস্বপ্ন দেখা চলতে থাকে, সে ক্ষেত্রে অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। তাঁরা হয়তো এর একটা সমাধান দিতে পারবে। 

আমাদের মধ্যে অনেক মানুষই এরকম সমস্যার মধ্যে পড়ে। তারা প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখে আর সেটা নিয়ে অনেকটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। সব সময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। যদি এরকম কেউ সমস্যার মধ্যে থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি কোন স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত এবং সকল ঘটনা খুলে বলা আবশ্যক। এতে করে কোন না কোন একটা উপায় ঠিকই বের হয়ে আসবে।


ধন্যবাদ সবাইকে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।




Comments