"আসসালামুয়ালাইকুম"
আমি আজকে সমাজে ঘটে যাওয়া কিছু কথা বলব।
একদিন একটা ছেলে বাড়িতে মন খারাপ করে বসে ছিল। তা দেখে তার মা জিজ্ঞেস করল। কি হয়েছে এত মন খারাপ কেন। তখন ছেলেটি তার আমাকে উত্তর দিল আমি তো সব সময় ভাল কাজ করি সবার উপকার করি। নিজের কাজ মন দিয়ে করি তবুও মানুষকে খুশি করতে পারি না। অধিকাংশ মানুষ আমার কাজের মূল্য দেয় না। তাই আমার মন খারাপ।
ছেলের কথা শুনে তার মা ছেলেটাকে একটা আংটি দিল যাতে একটি পাথর লাগানো ছিল।আংটি দিয়ে তার মা বলল এটা নিয়ে তুমি পাশের বাজারে যাও গিয়ে এটা বিক্রি করার চেষ্টা করো।
কেউ যদি এটার দাম জিজ্ঞেস করে তাহলে তুমি কোন কথা না বলে হাতের পাঁচটা আঙ্গুল দেখাবে। তারপর তিনি যা বলবে তুমি সেটা শুনে চলে আসবে আংটি বিক্রি করার প্রয়োজন নেই। মায়ের কথা শুনে ছেলেটি পাশের বাজারে গেল কিছুক্ষণ পরে একজন ছেলেটিকে জিজ্ঞেস করল আংটির দাম কত। ছেলেটি কোন কথা না বলে হাতের পাঁচটা আঙ্গুল দেখানো লোকটি বলল 5 টাকা ছেলেটি শুনে বাড়িতে চলে আসলো আর মাকে সে কথা জানালো।
তখন তার মা বলল তুমি এটা নিয়ে একটা স্বর্ণের দোকানে যাও। যেয়ে বিক্রি করার কথা বলে সে যখন দাম জিজ্ঞেস করবে তুমি একইভাবে হাতের পাঁচটা আঙ্গুল দেখাবে তারপর কি বলে সেটা শুনে চলে আসবে।
ছেলেটি মায়ের কথা মত স্বর্ণের দোকানে গেল দোকানদারকে দেখালো তখন দোকানদার বলল এর মূল্য কত টাকা ছেলেটি কিছু না বলে হাতের পাঁচটা আঙ্গুল দেখালো তখন দোকানদার বলল 5000 টাকা। ছেলেটা বেশ অবাক হলো এবং বাড়িতে গিয়ে তার আমাকে বলল।
এটা কি করে সম্ভব তখন মা হেসে উত্তর দিলেন তুমি এর উত্তর পরের জায়গায় মেয়ে পাবে।
তুমি এখন এটা নিয়ে বাজারের সবচাইতে বড় পাথরের দোকানে যাও। সে যখন দাম জিজ্ঞেস করবে তুমি আগের দুই বারের মতো হাতের পাঁচটা আঙ্গুল দেখাবে এবং তার কথা শুনে চলে আসবে। ছেলেটা যখন বাজারে সবচাইতে বড় পাথর দোকানে গেল তখন তিনি আংটি টা ভালোভাবে দেখে বলল।
এই আংটিতে যে পাথর লাগানো আছে সেটি দুর্লভ একটি পাথর এটি তুমি কত টাকা বিক্রি করতে চাও। ছেলেটি তখন তার হাতের পাঁচটি আঙুল দেখালো।
তা দেখে দোকানদার বলল আমি রাজি আছি এই আন্টি 5 লাখ টাকাই নেওয়ার জন্য।
দোকানদারের কথা শুনে ছেলেটি যে আন্টি নিয়ে দূরে তার মাকে বলল। এই আংটি র জন্য দোকানদার আমাকে পাঁচ লক্ষ টাকা দেবে বলেছে তখন তার মা তাকে বলল।
আমাদের জীবন ঠিক এরকম তোমার ভালো কাজ আর তোমার মূল্য একেকজনের কাছে একেক রকম
যে তোমার মূল্য বুঝবে না সে তোমার কাজের দাম দিবে না এবং যে তোমার কাজের মূল্য বুঝতে পারবে সে তোমার কাজের মূল্য দেবে হাসিমুখে।
আমাদের চারপাশের অধিকাংশ মানুষ আমাদের কাজে সঠিক দাম দেয় না। এবং সে জন্যই আমাদের মনে একটা বড় ভুল ধারণা সৃষ্টি হয়। যে আমাদের কোনো মূল্য দেয় না।
আমরা হতাশ হয়ে পড়ি অনেক সময় চেষ্টা করাই ছেড়ে দেই। কিন্তু সময় এসেছে এই ভুল ধারণা ভেঙ্গে দেবার সময় এসেছে এটা বোঝার যে আমাদের সবার মাঝে আংটিতে থাকা পাথরের মত একটি দুর্লভ পাথর আছে। সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা এবং অপরদিকে মানুষ তার মত করেই সেটা দেখবে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)