অনেক কল্পনা জল্পনার পর বৃষ্টির দেখা মিলল মানুষ যেন এক অন্যরকম প্রশান্তি খুঁজে পেল। দীর্ঘদিন হয় চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় ছিল, অবশেষে দেখা মিলল সেই বৃষ্টির। বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও আমাদের এখানে কোনভাবেই বৃষ্টির দেখা মিলছিল না তাই মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছিল বিশেষ করে কৃষকেরা।
IMG_20240924_180705.jpg
বৃষ্টি না হওয়ার ফলে অনেকে এসে বলতো মোবাইলে নাকি দেখা যায় বৃষ্টি হবে কিনা দেখতো কবে বৃষ্টি হবে কিন্তু কি করার মানুষকে বলতাম হ্যাঁ বৃষ্টি হবে খুব শীঘ্রই এছাড়া কিছু বলার ছিল না। আজ সকালেও অনেকে বলতে ছিল আবার অনেকেই তেল নিয়ে জমিতে যাচ্ছিল পানি নিতে আর দুপুর হতে না হতেই অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। যেমন কৃষকের উপকার হলো সেই সাথে গরম কিছুটা নির্মূল হল যেটা অনেক বেশি প্রয়োজন ছিল।
IMG_20240924_180745.jpg
দীর্ঘদিন গরমে মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল অবশেষে মিললো সেই ক্লান্তির কিন্তু কতদিন থাকবে এটাই কথা। আর হ্যাঁ আমরা মানুষেরা সবসময় সুবিধাই খুঁজে থাকি এখন বৃষ্টি হচ্ছে যদি এই বৃষ্টি দুদিন থাকে তাহলে শুরু হবে অন্যরকম একটা কথা। তখন মনে হবে কখন রোদের দেখা পাব আর ভালো লাগছে না বৃষ্টি আর এভাবেই মানুষ তার সুবিধা খুঁজে থাকে কিন্তু চাইলেই যে সুবিধা পায় এরকমটা না।
IMG_20240924_180624.jpg
আমি ব্যক্তিগতভাবে আজ অনেক বেশি খুশি কারণ এই গরমে কোন কিছু করেই যেন শান্তি পারছিলাম না। মোবাইল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত কোন কিছুই শান্তি মত করতে পারতাম না। বৃষ্টির দেখা পেয়ে অন্যরকম এক ভালো লাগার শুরু হয়ে গেল এখন হয়তো কিছুটা শান্তিতে সবকিছু করতে পারব। আর বিদ্যুৎ না থাকলেও তেমন সমস্যা হবে না, প্রতিটি মানুষের মূখে হাসি ফুটে গেছে। এই বৃষ্টি দেখে অনেকেই বলতেছিল যাক বৃষ্টি হওয়ার ফলে আমাদের অনেক টাকা বেঁচে গেল তা না হয় টাকা খরচ করে জমিতে পানি দিতে হতো।
সত্যিকার অর্থে রোদ বৃষ্টির সবকিছুই আমাদের প্রয়োজন আছে। শুধু বৃষ্টি থাকলে মানুষের যেমন অসুবিধা ও ক্ষতি হয়ে থাকে তেমনি অতিরিক্ত রোদ বা গরম থাকলেও মানুষের সুবিধা ও ক্ষতি হয়ে থাকে। তাই সবকিছুর প্রয়োজন আছে শুধু যে বৃষ্টির প্রয়োজন আছে আর রোদের প্রয়োজন নেই এরকমটা না। আর সবকিছু মেনে নিয়েই আমাদেরকে চলতে হয় কারণ আমরা চাইলেই আমাদের মনের মত কোন কিছুই পাবো না।
ফেসবুকে ঢুকলেই বন্ধুদের গরম নিয়ে অনেক স্ট্যাটাস দেখতাম, আবার অনেকের নানার রকম কথা অবশেষে সবকিছুর অবসান ঘটলো। বৃষ্টি না হওয়ার ফলে গাছপালা যেন নিজের প্রাণ হারিয়ে ফেলেছিল আবারো বৃষ্টির দেখা পেয়ে প্রাণ যেন ফিরে পেলো।

