♥️ শিক্ষক এর সততা♥️

S
sabus

বিয়ের অনুষ্ঠানে হঠাৎ বর তার প্রাথমিক স্কুলের শিক্ষক কে দেখতে পেলেন। অনেকদিন পর শিক্ষককে দেখে তোর কাছে ছুটে গেলেন বললেন।

স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন। শিক্ষক জবাব দিলেন না বাবা আমি তো তোমাকে ভালোভাবে চিনতে পারছিনা

বর- বললেন আমি আপনার ছাত্র, আপনার মনে থাকার কথা।

তৃতীয় শ্রেণীতে পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামি একটা কলম চুরি হয়েছিল। সেই সহপাঠী কাদতে কাদতে আপনাকে নালিশ করল। আর আপনি সব ছাত্রকে দেওয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করে দাড়াতে বললেন।

তারপর এক এক করে সবাইকে তল্লাশি করা শুরু করলেন। আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম কারণ কলম টা আমার পকেট এ ছিল। আমিতো কলম ছিল করেছি তার জানাজানি হওয়ার পর আমি লজ্জায় মুখোমুখি হব। আমার শিক্ষক আমার সম্পর্কে যে ধারণা পোষণ করবেন স্কুলের সময় আমাকে চোর বলে ডাকবে আর আমার বাবা-মার কি প্রতিক্রিয়া হবে। এইসব ভাবতে ভাবতে সে দিন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। এরপর যখন আমার সিরিয়াল আসলো আমি অনুভব করছিলাম আপনি আমার পকেট থেকে কলম টা পেয়েছেন। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি এক কিভাবে বাকির শিক্ষার্থীদের পকেট তল্লাশি করে চলছেন। যখন তল্লাশি শেষ হলো। আপনি তখন আমাদের সবার চোখের বাঁধন খুলতে বললেন আর বসতে বললেন। ভাই আমি ঠিকমত বুসতে পারছিলাম না। কারণ আমার মনে হচ্ছিল আপনি আমাকে একটু পরেই ডাকবেন। না আপনি সেটা না করে কলমটি সবাইকে দেখানোর পর সেই সহপাঠী কে ফেরত দিলেন। কলমটি যে আমি চুরি করেছিলাম তা আপনি কখনো কাউকে বলেননি। আমাকেও বলেননি কিছু ।

স্যার আপনি সেদিন আমাকে আর আমার বাবা মায়ের সম্মান রক্ষা করেছেন। এই ঘটনার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জীবনে আর কারো কোন জিনিস ছুঁয়েও দেখবো না।

স্যার, ঘটনাটি কি এখন মনে পড়ছে? এটা আপনার ভুলে যাওয়ার কথা না।

শিক্ষক উত্তর দিলেন না সেদিনের ঘটনা খুব ভালোভাবেই মনে আছে।

কিন্তু কার পকেট এ কলমটি পেয়েছিলাম তা আমি এখনো জানতে পারেনি। কারণ আমি যখন সবার পকেটে তল্লাশি করছিলাম। কারণ তখন আমি ইচ্ছা করেই তোমাদের মত আমার নিজের চোখ বন্ধ করেছিলাম।

আদর্শ প্রাথমিক শিক্ষকগন অতি যত্ন সহকারে আত্মমর্যাদা বোধসম্পন্ন একটি জাতি গঠনে নিরলস পরিশ্রম করে থাকেন। 

কিন্তু তারা কি এর যথাযথ মর্যাদা পান?

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)