শুধুমাত্র খাওয়া আর ঘুমানোর নাম জীবন নয় সব সময় সামনে এগিয়ে চলার নামই জীবন

S
sabus
আমরা প্রতিদিন ছোট ছোট কাজ না করে কাজ করার চেষ্টা করছি আমাদের কোনো রকমের প্ল্যানিং নেই দিনের শুরুতে আমরা এটা জানিনা যে আজ আমাদের কতটা কাজ করতে হবে কি কাজ করতে হবে। যখন আপনার প্রতিটা দিন এতটা অনিশ্চিত থাকবে তাহলে বিশ্বাস করুন আপনার জীবন অনিশ্চিত থাকবে।



source 

প্রতিদিন রাতে নিজেকে একটা প্রশ্ন করে ঘুমাতে যাবেন আপনি কি তৈরি আছেন আগামী কালকে আসা প্রত্যেকটা অপরচুনিটি কে কাজে লাগাতে। আপনি কি তৈরি আছেন আগামীকাল মন থেকে পরিশ্রম করতে আপনি কি তৈরি আছেন কোনো রকমের চিন্তা ছাড়া আগামীকাল কাজ করতে। পারি সবকিছু তখনই সম্ভব হবে যখন আপনি রাত্রে ঘুমানোর আগে এই আপনার কাছে এটা পরিষ্কার থাকবে যে আগামীকাল আপনি কি কি করতে চান।




 যখন আমরা পরিস্কার ভাবে কোন কিছু জানবো যে আমাদের কি করতে হবে তখন আমাদের মনোযোগ এদিক-ওদিক যাবে না যদিও আমাদের মনোযোগ কে নষ্ট করার জন্য আমাদের চারিপাশে অনেক কিছু রয়েছে যার মধ্যে সবথেকে বড় হচ্ছে সোশ্যাল মিডিয়া যেখানে আপনি কেবল স্ক্রোল করতে থাকুন আর নিজের সময়কে নষ্ট করতে থাকুন।



source 


 যে মানুষগুলো সকালে উঠেই চিন্তা শুরু করে দেয় তাদের জীবনে কখনই কোন কিছু হবে না। কারণ এরা দিনের শুরুতেই অভার্থিনকিং করা শুরু করে। আর সকাল সকাল আপনার ব্রেন এর সমস্ত এনার্জি শেষ হয়ে যায় আর যখন কাজ করার সময় আসে তখন আপনার ব্রেন দুর্বল হয়ে পড়ে।



 আমাদের জীবনের প্রত্যেকটা দিন একটি সফরের মতো আর এই সফরের প্রস্তুতি টা আপনাকে আগের দিন রাত্রেই নিয়ে নিতে হবে কেবল মাত্র খাওয়া এবং ঘুমানোর নাম জীবন নয় সব সময় সামনে এগিয়ে চলাটাই হল জীবন।




source 


 কখনো কখনো আপনার জীবনে কিছু জিনিস আপনার ইচ্ছে মত হবে না। তখন হতাশ হয়ে পড়লে হবে না বরং তখন আমাদের প্লানিং করে এগিয়ে যেতে হবে। আমাদের সম্পূর্ণ চেষ্টা করতে হবে যাতে আমাদের প্ল্যান কমপ্লিট হয় কিন্তু যদি কোনো কারণে সেইদিন কাজ কমপ্লিট না হয় তাহলে পরের দিন আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে।



 আপনাকে দাঁড়ালে চলবে না মন খারাপ করলে চলবে না এমন সফলতা পেয়েই বা কী লাভ যেখানে আপনার মনে কোন খুশি থাকবে না তাই খুশি এবং কাজ এই দুটোকে যদি আপনি সঙ্গে নিয়ে চলেন তবেই আপনি জীবনের আসল মজা নিতে পারবেন আর আপনার দিনের শুরুটা ভালো হবে আর দিনে শেষটাও ভালো হবে।

 

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে