জীবনে হতাশা থাকলে সে কখনো শান্তিতে বসবাস করতে পারে না

S
sabus
জীবনে ভালো সময় নিয়ে আসবেন তাহলে সেটাই আপনার জীবন আপনি খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের কাছে অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি সব আছে এখন আপনি যদি তাদের দিকে তাকিয়ে সারাদিন ভাবতে থাকেন যে ইশ আমার যদি এসব থাকতো আমার যদি এটা থাকতো সেটা সত্য বিশ্বাস করুন আপনি যদি এভাবেই ভাবতে থাকেন তাহলে আপনার জীবনে হতাশা বাড়তে থাকবে।



 অনেক টাকা পয়সা থাকলেই জীবনে সুখ আসে এটা সঠিক নয় আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও তারা সুখী নয় এর মানে এটা নয় যে আমি আপনাকে টাকা পয়সা উপার্জন করতে নিষেধ করছি টাকা পয়সার গুরুত্ব অপরিসীম কিন্তু টাকা পয়সা উপার্জন করতে গিয়ে জীবনের আসল আনন্দ গুলো উপভোগ করার সুযোগ টা যেন হারিয়ে না যায়।

কারো সম্পদের দিকে তাকিয়ে থাকলে আপনার সম্পদ পারবে না সরাতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে নিজের মেধা বুদ্ধি কাজে লাগাতে হবে বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে এবং সুখে থাকতে চাইলে সেই টাকা পয়সা খরচ করার জন্য কিছুটা অবসর সময় খুঁজে বের করতে হবে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ভারী করলে সুখ আসবে না সেই টাকা পয়সার সঠিক ব্যবহার করাও জানতে হবে।



 একটি কঠিন সত্য কথা কি জানেন টাকাপয়সা আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ নয় আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে সময় ধরুন আপনি সারাজীবন ধরে অনেক টাকা পয়সা উপার্জন করে একটা সুন্দর বাড়ি বানালেন এখন সেই বাড়িতে ওঠার আগেই মালাকুল মউত এসে আপনার সামনে দাঁড়িয়ে গেল যে সুখের জন্য আপনি সারাটা জীবন পরিশ্রম করলেন সেই সুখটাই হয়তো আপনি উপভোগ করতে পারলেন না।

Comments