সফলতা

S
sabus



জীবনে সব সময় সফলতা আসবে এরকম ভাবার মতো বোকা আমি আর হয় না। ব্যর্থতা আসবে তাই বলে মনোবল হারালে চলবে না আপনি আবারও ঘুরে দাঁড়ান দেখবেন আপনি একদিন না একদিন সফল হয়ে গেছেন। আমরা এই কথাগুলো জানার পরও ব্যর্থ হলে আরো ঘুরে দাঁড়ায় না মনে করে আমাদের জীবন শেষ আর কোন কিছু করতে পারবো না। আর এরকম ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি যেটা একদমই সঠিক নয়।




জীবনে ব্যর্থতা আসলে আপনাকে আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে আর খুঁজতে হবে আপনি কেন ব্যর্থ হচ্ছেন আপনাকে দিয়ে কেন হচ্ছে না। যখন আপনি এই জিনিসগুলো খুঁজে বের করতে পারবেন তখনই বুঝতে পারবেন আপনার সফলতা নিশ্চিত। তাই একজন মানুষকে সব সময় ধৈর্য ধারণ করতে হবে এবং ব্যর্থ হলেও পেছনে ফিরে আসা যাবেনা তাহলে জীবনে ভালোবেসে করা সম্ভব।




যারা জীবনের ব্যর্থ হওয়ার পর আর ঘুরে দাঁড়ায় না তারাই সবচাইতে বেশি কষ্টে জীবন যাপন করে থাকে এবং জীবনকে অভিশাপ মনে করে যে আমাকে দিয়ে সত্যি কিছু হবে না।। দিনের পর দিন এই মানুষগুলো এই এমন ভাবতে ভাবতে একটা সমাজে হতাশায় পড়তে থাকে তখনই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায় এবং জীবনকে নষ্ট করে ফেলে এভাবেই তারা জীবন চলতে থাকে।



একবার ব্যর্থতার পরে সকল মনোবল আর জেতার আগ্রহ হারিয়ে ফেলা আমাদের সাধারণ মানুষের স্বভাব। এক/ দুবার হেরে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয় তবে এটা আমরা মানতে পারি না। আমরা মনে করি একবার তো চেষ্টা করলাম তবুও সফল হতে পারলাম না। একবার যখন পারলাম না তাহলে বারবার চেষ্টা করেও পারবো না শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ?



তবে খুব কম মানুষই রয়েছি যারা প্রথমবারের ব্যর্থতার কারন বের করে সেটার সমাধান খোঁজার চেষ্টা করি। ব্যর্থ হয়েছি তার মানে কোনো না কোনো জায়গায় ভুল করেছি সেই ভুল খুজে বের করাই সব থেকে বড় চ্যালেঞ্জ।


পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে সামনের দিকে পা ফেললে যদি পায়ে কাটা ফুটে তাহলে আমরা মনে করি, সমস্ত পথেই হয়ত কাটা বিছানো তাই সেই পথ থেকে ফিরে আসাই উচিত সিদ্ধান্ত বলে মনে করি।



তবে আমরা একবারের জন্যেও ভাবি না যে আমাদের অসতর্কতার জন্যেই আমাদের পায়ে কাটা ফুটেছে। পরবর্তীতে যদি সাবধানতা অবলম্বন করি তাহলে কোনো সমস্যা ছাড়াই বাকিটা পথ অতিক্রম করতে পারবো! আমি গন্তব্যে পৌঁছাবো সেটা যেকোনো মূল্যই হোক না কেন এই মানসিকতা থাকলে সকল কাঁটাযুক্ত রাস্তাও অতিক্রম করা যায়।

Comments