অনেক সময় আমাদের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কিছুই ঘটে যায় সেটার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত থাকি না। আর সেই ঘটনা আমাদেরকে অনেকভাবেই হতাশার মধ্যে ফেলে দেয় আর এমন একটি ঘটনা আমার ছোট আঙ্কেলের সাথে ঘটে গেল।
গতকাল সকালে ঘুম ভাঙ্গার পর বুঝতে পারি বাইরে বেশ আলোচনা হচ্ছে। ঘুমে থাকার জন্য বুঝতে পারছিলাম না আসলে কি নিয়ে এত কথা। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে উঠে পড়ি, আর বাইরে আসতেই একটা দুর্ঘটনার কথা শুনতে পাই যেটা শুনে সত্যি মনটা ভেঙ্গে যায়। আপনারা জানেন আমি গ্রামে থাকি আর এখানে প্রতিটি বাসায় মানুষ গরু পালন করে থাকে। আর আমার আংকেল অনেক কয়টা গরু কিনেছে তার মধ্যে গতকালকে খাওয়ানোর সময় হঠাৎ করেই একটা মারা যায়।
IMG_20240903_175753.jpg
কয়েকদিন আগে গরুটা কিনে এনেছে আর এমন গরু চোখের সামনে মৃত্যুবরণ করলে কতটা কষ্ট লাগতে পারে সেটা বলে বুঝানোর মতো না। পরে আমি সেখানে যাই আর দেখতে পাই গরুর নিথর দেহ পড়ে আছে। আর আঙ্কেলের মনটাও খারাপ না, পরে একটু সান্তনা দিলাম। আসলে এমন অবস্থায় সান্ত্বনা ছাড়া আর কিছু করার নেই।
IMG_20240903_180046.jpg
যাইহোক পরে আমি সেখান থেকে বাসায় আসি আর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে রুমে কিছু সময় শুয়ে থাকে ফোন দেখি। কোন কিছুই ভালো লাগতেছিল না তাই একটু পরে বাইরে বের হই। বেশ কিছু সময় বাইরে সময় কাটিয়ে বাসায় চলে আসি।
IMG_20240903_175819.jpg
আর হ্যাঁ আপনাদের একটা কথা জানানো হয়নি আমার ভাইয়ের একটা কোম্পানিতে জব হয়েছে, তাই সেখানে চলে গেছে তাই বাসায় আমার এখন কাজ করতে হয়। যাইহোক বাসায় কিছু কাজ করি তার একটু পরেই দুপুর হয়ে যায়। তাই দেরি না করে প্রতিদিনের মতো গোসল করে দুপুরের খাবার খেয়ে নেই।
IMG_20240903_180006.jpg
আর খাবার খাওয়ার পর, বাসায় শুয়ে থাকে ফোন দেখতে থাকি কেন জানি ভালো লাগতেছিল না। পরে একটু ঘুমানোর ট্রাই করি, আর ঘুম চলে আসে। আর বিকাল মুহুর্তে ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে বাইরে বের হয়। আবহাওয়া কিছুটা খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। কয়েকদিন হয় বৃষ্টি এসে যেন আসে না অথচ বৃষ্টির অনেক প্রয়োজন। যাইহোক বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসি।
একটু পরে আমার একটা বন্ধু ফোন করে বাজারে যেতে বলে। বর্তমান সময়ে বাজারে যাওয়া হয় না বললেই চলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাজারে যায় না। যাই হোক যেহেতু বন্ধু ফোন করেছে তাই বাজারে চলে যায়। এবং তার সাথে গল্প করি সেই সাথে হালকা নাস্তা করে আমি বাসায় চলে আসি। আর এভাবে আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

