Serey is utilizing Blockchain technology

কুকুর নিয়ে আতঙ্ক

S
sabus

কুকুর চেনেনা এমন মানুষ হয়তো পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা মানুষ কুকুরের সাথে পরিচিত আছে আবার অনেকেই বাসায় নিজের নিরাপত্তার জন্য কুকুর ব্যবহার করে থাকে। এছাড়াও কুকুর দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো যায় বিশেষ করে অপরাধীদের চিহ্নিত করার জন্য কুকুর অনেক বেশি কার্যকর আবার অনেক মানুষ সখের বসে কুকুর বাসায় পালন করে থাকে।





কুকুর যেমন মানুষের উপকার করে তেমনই আবার ক্ষতিও করে থাকে। বিশেষ করে কিছু কিছু কুকুর রয়েছে যেগুলো মানুষ দেখলেই তাদের উপর আক্রমণ করে থাকে। ঠিক এমনই আমাদের এলাকায় কয়েকটি কুকুর আছে যারা মানুষের নানার রকম ক্ষতি করে যাচ্ছে। ছোট থেকে শুরু করে অনেক মানুষের উপর আক্রমণ করে যাচ্ছে আবার অনেকেই কামড় দিয়ে অহত করে দিচ্ছে।




এইতো কয়েকদিন আগে একটি বাচ্চা রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কুকুর অনেক বাজে আক্রমণ করে। এমন ভাবে আক্রমণ করেছে যে তার শরীরের মাংস ছিঁড়ে নিয়ে গেছে শুধু কি ছোট বাচ্চা? আজকে একটা মহিলাকে আক্রমণ করেছে তার হাতের মাংস ছিঁড়ে নিয়ে গেছে। এছাড়াও গরুর বাচ্চাদেরও অনেক ক্ষতি করছে। এই নিয়ে এলাকায় মানুষ অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছে।





কুকুরগুলোর মধ্যে হঠাৎ করে এই রকম সমস্যা দেখা যাচ্ছে কিন্তু দেখে মনে হয় না এই কুকুরগুলোর কোনো সমস্যা আছে ‌। বর্তমানে এই কুকুরগুলো মুরগির বাচ্চা বা মুরগি ধরেও মেরে ফেলে। আজকাল মানুষ একা বাইরে বের হতে ভয় পাচ্ছে। কয়েকদিন হয় এরকম সমস্যার জন্য মানুষ অনেক বেশি আতঙ্কে আছে আজ দুদিন হয় অনেক বেশি সমস্যা হচ্ছে। তাই সবাই মিলে পরিকল্পনা করতেছে যে এই কুকুরগুলোকে মেরে ফেলবে। যদিও প্রাণি হত্যা করা কখনো ঠিক না। কিন্তু মাঝে মাঝে নিরুপায় হয়ে এরকম জঘন্য কাজ করতে হয়।





যদি কুকুর গুলোকে মেরে না ফেলে তাহলে আরো সমস্যা বাড়বে তাই সবাই মিলে পরিকল্পনা করেছে কুকুরগুলোকে মেরে ফেলবে। নিরাপত্তার জন্য এই কাজটা করা প্রয়োজন বলে আমি মনে করি। তা না হয় মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেশি চিন্তা। তাই সব কিছু বিবেচনা করে একটাই উপায় সেটা হলো কুকুর গুলো কে মেরে ফেলা।




আজকে যে মহিলাকে আক্রমণ করেছে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আমাদের বাসা থেকে কিছুটা দূরেই তার বাসা। এই কুকুরগুলো এমন ভাবে আক্রমণ করে যে কোন কিছু দেখে ভয় পায় না। আপনি তাদেরকে ভয় দেখাবেন তারা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। এমন চলতে থাকলে মানুষ আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে।।

0.000 SRY$0.00
Bengali Community

Comments