আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
ছেড়ে যেও না যদিও বা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয় তবুও ছেড়ে যেওনা হতে পারে তোমার হাতে আর খুব বেশি সময় নেই হতে পারে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে হতে পারে তোমার চোখের কোনে পানি এসে ভিড় করেছে, হতে পারে দুঃখ কষ্টে হৃদয়টা পার হয়ে গেছে তবুও হার মেনে নিও না। তুমি হার মেনে নিও না।
source
ধোঁকা আসবে ছলনা আসবে দুঃখ কষ্টগুলো ভর দুপুরে তোমাকে রাস্তায় বসিয়ে কাঁদাবে তবুও তুমি হেরে যেও না। তুমি ছেড়ে যেও না প্রকৃতিতে যেভাবে ঝড় আসে ঠিক তেমনি ভাবে তোমার জীবনের ঝড় আসবে। তোমাকে ভেতর থেকে দুমড়ে-মুচড়ে ভেঙে ফেলবে তুমি হোঁচট খাবে পুড়ে যাবে। উড়ে গিয়ে বারবার উঠে দাঁড়াবে তবুও হার মেনে নিও না।
তুমি হার মেনে নিও না জীবনে অনেক সমস্যা আসবে পথে অনেক বাধা আসবে বিশ্বস্ত মানুষগুলো হারিয়ে যাবে মিথ্যের আঘাতে হৃদয়ের টুকরো টুকরো হয়ে যাবে তবুও মুখের হাসিটা তুমি হারিয়ে যেতে দিওনা। তুমি হার মেনে নিও না তুমি হার মেনে নিও না।
source
তুমি রাত জেগে জেগে হয়তো অনেক গল্প করেছিলে সেই গল্পগুলোর ভেতরে যেমন ভালো খারাপ সময় ছিল ঠিক তেমনিভাবে তোমার জীবনেও অনেক ভালো এবং খারাপ সময় আসবে তুমি ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকলে এই জীবনটাই তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে।
নিশ্চয়ই তোমার জীবনটাও কোন গল্পের থেকে কম নয় এটা ভেবোনা মানুষ কিভাবে তোমাকে নিয়ে তুমি শুধু ভাবতে থাকো আজকের দিনটাকে কাজে লাগিয়ে কি ভাবে তোমার ভবিষ্যৎ সাজাতে হবে তুমি আজেবাজে মানুষের আজেবাজে কোথায় ডুবে যেওনা তুমি হারিয়ে যেও না তুমি হার মেনে নিও না।
সফলতার খুঁজে তুমি অনেকটা পথ পাড়ি দিয়েছো কিন্তু সফলতার এতটা কাছাকাছি এসে তুমি হাল ছেড়ে দিও না যদি আবার জীবন তোমাকে বারবার হারিয়ে দেয় তবুও তুমি হার মেনে নিও না তুমি হার মেনে নিও না। যদিও বা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয় তবুও তুমি হার মেনে নিও না।


যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে