বাংলাদেশে অনেক জায়গায় আবারও বন্যা শুরু হয়ে গেছে আমাদের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বেশ কিছু জায়গায় অনেক ভয়াবহ বন্যা হচ্ছে। হঠাৎ করে এই বন্যা মানুষকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে অনেক জায়গায় নদী ভাঙ্গন শুরু হয়ে যাচ্ছে। আবার অনেকের বাড়ি ভেঙ্গে নিয়ে যাচ্ছে। ফেসবুকে দেখতে পেলাম কিছু মানুষের আত্মনাদ যেটা দেখে অনেকটা খারাপ লাগলো। হঠাৎ করে এই বন্যায় কৃষকের ফসলের উপর অনেক প্রভাব পড়বে যদি কয়েকদিন পানিবন্দী হয়ে থাকে তাহলে ফসল অনেকটা নষ্ট হতে পারে।
যাই হোক যখন যে পরিস্থিতি আসুক না কেন সবকিছু সৃষ্টিকর্তার মাধ্যমে ঘটে থাকে তাই আমাদের হাতে কোন কিছুই নেই।, আশা করি খুব দ্রুত পানি চলে যাবে আর মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে আর এটাই চাওয়া।
Picsart_24-09-30_17-25-13-642.jpg
বন্ধুরা গত কালকে ঘুম থেকে বেশ দেরি করে উঠেছি বর্তমান সময়ে সকালে উঠতে অনেকটা দেরি হয় কারণ রাতে ঘুমাতে বেশ দেরি হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম তারপরে সকালে নাস্তা খেয়ে বাসায় কিছু কাজ করি। বর্তমান সময়ে প্রতিদিনই বাসায় কাজ করতে হচ্ছে বিশেষ করে গরু পালন করার ক্ষেত্রে যেটা প্রতিদিন করতে হয়।
IMG_20240929_170040.jpg
যাই হোক কিছু সময় কাজ করার পর বাইরে যাই আর ছোট ভাইদের সাথে কিছু সময় আনন্দ করি। তারপর সেখান থেকে বাসায় চলে আসি আর একটু পরে আম্মু বলতেছিল চাউল গুড়া করে আনতে। তাই আমি আম্মুর কথা শুনে তাড়াতাড়ি চাউল নিয়ে যাই রাইস মিলে আর যাওয়ার পর চাউল গুড়া করে বাসায় নিয়ে আসি ইতিমধ্যেই দুপুর হয়ে যায়।
IMG_20240929_170110.jpg
তাই দেরি না করে প্রতিদিনের মতোই গোসল করে নেই, আর গোসল করার পর কিছু সময় বাইরে বসে থাকি। বর্তমান সময়ে আবহাওয়া বেশ ঠান্ডা জানিনা কতদিন এই আবহাওয়া থাকবে। আর হ্যাঁ একটু পরেই দুপুরের খাবার খেয়ে রুমে চলে এসে মোবাইল দেখতে থাকি।
বেশ কিছু সময় মোবাইলে কিছু কাজ করি আর অনলাইনে কিছু আপডেট দেখি আর এই গুলো দেখার পর ঘুমিয়ে যায়। পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসায় কিছু কাজ করে নেই তারপরে একটু বাইরে বের হই হাঁটাহাঁটি করার জন্য। আর কিছুদূর যেতেই একটা দোকান দেখতে পাই আর সেখানে আমড়া বিক্রি করতেছিল।
IMG_20240929_171913.jpg
অনেকদিন হয় আমড়া খাই না তাই দেখে খেতে খুব ইচ্ছে করছিল। পরে দোকানদারকে বললাম দুইটা আমড়া দিতে। পরে সে খুবই সুন্দর ভাবে দুটা আমড়া বানিয়ে দিল খেতে বেশ মজা লাগছিল। তারপর সেখান থেকে বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

