আপন হলেই আপন হওয়া যায় না

S
sabus


পৃথিবীতে রক্তের বন্ধন ছাড়াও হাজারো সম্পর্ক রয়েছে যেগুলো রক্তের সম্পর্কে চাইতেও কোন অংশে কম না। আমি যেখানে বসবাস করি আমার আশেপাশে অনেক ছোট ছোট ভাই বোন আছে তাদের সাথে আমার অনেক মধুর সম্পর্ক। তারা আমাকে দেখলেই কাছে চলে আসে মনে হয় আমি যেন ওদের আপন বড় ভাই। আর ওরা যখন পাশে আছে আমি ওদের সাথে অনেক দুষ্টামি করি মজা করি অনেক ভালো লাগে ওদের সাথে দুষ্টামি করতে। আমি ওদের সাথে এমন ভাবে মিশি কেউ আমাদের দেখে বুঝতে পারবে না ওরা আমার আপন কেউ না।


IMG_20250107_144128.jpg

ছোট থেকেই তাদের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা। সব সময় তাদের সাথে বড় ভাইয়ের মতন আচরণ করি কখনো আমি তাদের বুঝতে দেয় না তারা আমার পর। সব সময় তাদের সাথে বড় ভাইয়ের মত মিশি কখনো শাসন কখনো ভালবাসা কখনো বা রাগ দেখায় কারন সে অধিকার আমার হয়ে গেছে। আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজনের নাম সাদিয়া আর একজনের নাম আঁখি।


IMG_20250107_190532.jpg

দুইজনকে একই সমান দেখা গেলেও সাদিয়া সে অনেকটা ছোট আর আঁখি সে বড়। সাদিয়া ক্লাস থ্রিতে পড়ে আর আঁখি ক্লাস সিক্স। কিন্তু দেখে কখনো বোঝা যায় না তারা এতটা ডিফারেন্স। গতকালকে আমি একটা ব্রিজে বসে ছিলাম তারা আমাকে দেখে দৌড়ে সেখানে যায়। আর যেয়ে আমার সাথে দুষ্টুমি করতে থাকে আমারও ভালো লাগতেছিল তাদের সাথে দুষ্টামি করতে।।

Comments