পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মত কোন সম্পর্ক হয় না

S
sabus
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আবার আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে অনেকটা হ্যাপি মনে করতেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে আবার আরেকটি পোস্ট করার জন্য সুযোগ করে দিয়েছে সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।

বন্ধুরা পৃথিবীতে ভালোবাসা অনেক রকমের হয়ে থাকে তার মধ্যে শ্রেষ্ঠ একটি ভালোবাসা হলো ভাই বোনের ভালোবাসা যেটা অন্যান্য ভালোবাসার চেয়ে সর্বোচ্চ ভালো হয়ে থাকে একটি ভাই তার বোনকে যতটা ভালবাসে ততটা ভালোবাসা অন্য কাউকে সে দিতে পারে কারণ ভাইবোনের সম্পর্ক হল রক্তের সেই ভালোবাসা কখনো শেষ হয়ে যাবার মতো না।



একটা পরিবারে যতই বেশি ভাই বোন থাকবে সেই পরিবারের তত বেশি আনন্দ থাকবে কারণ ভাইবোন বাসায় থাকলে তাদের সাথে অলটাইম দুষ্টুমি ফাজলামি করতে অনেক ভালো লাগে আর ভাই বোন যদি থাকে তাদের সাথে মন খুলে গল্প করা যায় সবকিছু শেয়ার করা যায় সেই জন্য অনেক ভালো লাগে।

অনেকের আছে তার কোন ভাই বোন নেই তারা এটা থেকে বঞ্চিত তারা বুঝতে পারে না ভাই বোনের সম্পর্ক কতটা মধুর কতটা কঠিন ভালোবাসা এই ভালোবাসা কখনো ভোলার যায় না আর যাদের ভাই বোন নেই তারা ভাই বোনের জন্য অনেক আফসোস করে থাকে যদি আমার একটা ভাই থাকতো বোন থাকতো আমি অন্যদের মতো অনেক মজা করতাম।


আমরা তিন ভাই বোন আমি সবার ছোট আর আমার বড় বোন এবং ভাই আছে তারা আমাকে অনেক ভালোবাসে যে ভালোবাসা কখনো বলার মতো না আর ছোটরা সব সময় আদর বেশি পায় আমি আমার ভাই বোনদেরকে কোন কিছু আবদার করলে তারা তখন আমাকে ফিরিয়ে দেয় না তারা সেটা আমাকে পূরণ করে দেয় সেজন্য আমি অনেক খুশি এমন ভাই বোন পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।


আমি আমার ভাই বোনদের জন্য সব সময় দোয়া করি তারা যেন জীবনে অনেক খুশি থাকে ভালো থাকে আল্লাহ যেন অনেক সুস্থ রাখে এখন আমি বাসায় একাই আমার বড় ভাই বাইরে থাকে এবং আমার বোনকে বিয়ে দিয়েছি সেও বাহিরে থাকে তাই এখনো আমি আমার ভাইবোনদেরকে অনেক মিস করে থাকি মাঝেমধ্যে অনেক খারাপ লাগে তাদের কথা মনে হলে সত্যি তারা অনেক ভালো অনেক।


তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের পোস্টটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ

Comments