Serey is utilizing Blockchain technology

জবা ফুল

S
sabus

আজকে যেই ফুলটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেই ফুলটির নাম হলো মরিচ জবা ফুল বা লঙ্কা জবা ফুল ৷ আর এই ফুলটি আমাদের দেশে অনেক বিখ্যাত একটি ফুল যেই ফুলটি আমরা সচরাচর দেখতে পাই ৷ বিশেষ করে এই ফুলটিকে আমরা কোন প্রতিষ্ঠান বা মন্দিরে বেশ দেখতে পাই তবে বেশীরভাগে মন্দিরে এই ফুল গুলো দেখতে পাওয়া যায় ৷




ফুল গুলো দেখতে লাল এবং দেখতে অনেকটা মরিচের মত সেজন্য এই ফুলটির নামকরণ করা হয়েছে লঙ্কা জবা ফুল ৷ তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর সবচেয়ে মজার বিষয় হলো ফুলের মাথায় একটি শীর্ষক রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে ৷


ফুলের পাপড়ি গুলো ফুলটিকে ঘিরে মোড়ানো রয়েছে তারপর এই ফুলের মধ্যে মধুও রয়েছে যেই মধু টা পোকা গুলো সংগ্রহ করে থাকে ৷ তারপর আমরা যখন ছোট ছিলাম এই ফুল গুলোকে খুজে বের করে ফুলের ভিতরের মধুটাকে চুষে চুষে খেতাম তখন এই সব করতে খুবই ভালো লাগতো ৷




তারপর নানা ধরনের প্রজাপতি গুলোকে দেখতে পাই ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহ করতে ৷ তারপর আমরা সেই প্রজাপতি গুলোকে ধরতে যাই কিন্তু ধরতে পারি না কাছে গেলেই উড়ে চলে যেত ৷


ফুল গুলো যখন পুরো গাছে ফুটে থাকে তখন পুরো গাছটি দেখতে অনেক সুন্দর লাগে ৷ ফুল গুলোর নিজস্ব সুবাস রয়েছে কিন্তু এই সুবাস দুরে যায় না ফুলের গাছে গেলে বুঝা যায় যে এই ফুলের বেশ সুন্দর একটি সুবাস রয়েছে ৷


বিশেষ করে এই ফুল গুলো আমরা মন্দিরের পূজা অর্চনা করার জন্য ব্যবহার করে থাকি ৷ অনেক সময় ফুল পাওয়া যায় না বা গাছে তেমন একটা ফুল ফুটতে দেখা যায় না তখন এই লঙ্কা জবা ফুল গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল পাওয়া যায় আর তখন এই ফুল দিয়েই আমরা দেবদেবীর পূজা অর্চনা করে থাকি ৷

3559.567 SRY$0.00
Bengali Community

Comments