আজ শৈশবের কথা খুবই মনে পড়ছে

S
sabus


বন্ধুরা আজ শৈশবের কথা খুবই মনে পড়ছে যত দিন যাচ্ছে তত শৈশবকে মিস করছি আসলে ওই সময়টা কতটা ভালো ছিল। যখন স্কুলে পড়তাম আর মনে হতো কবে স্কুল একমাস বন্ধ দিবে আর এই একমাস পড়াশোনা ব্যতীত থাকবো আর অনেক আনন্দ করবো। আর ভেবেছিলাম একমাস হয়তো ১০০ দিন কিন্তু এটা জানতাম না ৩০ দিনে এক মাস।


free-photo-of-children-playing-in-water.jpegpexels

আস্তে আস্তে বড় হতে লাগলাম আর বুঝতে পারলাম আসলে ১০০ দিনে এক মাস না ৩০ দিনে এক মাস। বড়দের কাছে শুনেছিলাম তবুও বিশ্বাস করতে পারছিলাম না আসলে ৩০ দিনে এক মাস। আর ওই সময়ে মনে হতো সময় যেন স্থির হয়ে আছে কোনভাবেই অতিবাহিত হচ্ছেই না। আর বর্তমান সময়ে মনে হয় দিন কতটা দ্রুত চলে যাচ্ছে মুহূর্তের মধ্যেই বসর চলে যাচ্ছে।


দেখতে দেখতে ২০২৪ সালের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি দেখতে দেখতে নয়টি মাস অতিবাহিত করে দশম মাসে পড়েছি, আর কয়েকটা দিন পর 2025 সাল পড়ে যাবে। যতদিন যাচ্ছে, যত মাস যাচ্ছে, যত বছর যাচ্ছে জীবন নিয়ে তত চিন্তিত ও জীবনের মানে মাথায় এসে উঁকি দিচ্ছে। কখনো ভাবি নি এভাবে দিনগুলো অতিবাহিত হয়ে যাবে।


pexels-photo-10629464.jpegpexels

যখন শৈশবে বন্ধুদের সাথে খেলা করতাম কখনো ভাবতাম না, নিজেকে উপার্জন করতে হবে, বিয়ে করতে হবে নিজের একটা সংসার হবে এইগুলো কখনোই মাথায় আসেনি। সবসময় ঘুরপাক খেতো কখন খেলতে যাব ঘুরতে যাব এইগুলোই মাথার মধ্যে ঘুরপাক খেতো। আর আজ এসে ঠিক তা বিপরীত তাই ঘটছে হয়তো এটাই জীবন।


আর হ্যাঁ যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড় হব কবে স্কুলের জীবন শেষ হবে পড়াশোনা থেকে মুক্তি পাবো। আর আজ মনে হয় সেই স্কুল জীবন টাই ভালো ছিল, পড়াশুনায় ভালো ছিল। সেই ছোট্ট জীবনের বন্ধুদের সাথে খেলাধুলার মুহূর্ত টাই সবচাইতে আনন্দের ছিল।


আজ সব কিছুই হারে হারে নাড়া দিচ্ছে কি ছিলাম হয়তো ভবিষ্যতে কি হবে সবকিছু মাথায় এসে নাড়া দেয় আর ভাবায়। জীবন এখন যেভাবে চলছে হয়তো আর কিছুদিন পর ঠিক বিপরীত হয়ে যাবে, তখন জীবনের মানে আরো বুঝতে পারবো। আজ যখন ছোট বাচ্চাদের স্কুলে যেতে দেখি খেলা করতে দেখি, তখন মনে হয় এই সময়টা আমিও পার করেছি কতটা না চিন্তামুক্ত জীবন ছিল।


জানিনা ভবিষ্যতে কি ঘটবে তবে চেষ্টা করছি নিজেকে একটি গণ্ডির মধ্যে নিতে যেখানে ভবিষ্যত যেন উজ্জ্বল ও সুন্দর করতে পারি। সৃষ্টিকর্তা কপালে কি রেখেছে জানিনা তবে চেষ্টা করছি সবকিছু মিলিয়ে যেন সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারি।

Comments