প্রতিদিন ঘুমানোর আগে অন্তত একবার ভাবুন আপনি সারাদিন কি করেছেন

S
sabus

প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট সময় সব চিন্তাকে সাইডে রেখে, মনকে এক জায়গায় স্থির করে সেইসব মানুষের কথা ভাবুন। যাদের আপনি কখনো কষ্ট দিয়েছেন, তাদের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন। 

তারপর তাদের কথা ভাবুন যারা আপনাকে কখনো কষ্ট দিয়েছে, এবার তাদেরকে আপনি ক্ষমা করে দিন। এটা বেশ কয়েকদিন প্র্যাকটিস করুন আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি আগের থেকে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পারছেন আর পরের দিনটা আপনার জন্য অনেক পজিটিভ যাচ্ছে। আর যেদিন থেকে আমরা বুঝে যাবো যে একটা মানুষ খারাপ হয় না তার করা কিছু কাজ খারাপ হয় যেটা বদলানো সম্ভব সেদিন থেকে আমাদের জীবন অনেকটা সহজ হয়ে যাবে।

 সেদিন থেকে আমরা কোন মানুষের প্রতি দীর্ঘসময় ধরে মনের মধ্যে রাগ পুষে রাখবো না। প্রশংসা চরিত্রের হওয়া উচিত, সুন্দর চেহারা নয় কারণ চেহারা এত সুন্দর চাইলেই খুব তাড়াতাড়ি মেকআপ করে করে দেওয়া যায়। কিন্তু একটা সুন্দর চরিত্র গড়ে তুলতে বছরের পর বছর সময় লেগে যায়। জীবনের ছোট ছোট ভুল গুলো থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করুন। সময় মনে রাখবেন মানুষ কখনও পাহাড়ের সাথে হোচট খায়না মাটিতে পড়ে থাকা ছোট পাথর টাতে ধাক্কা খেয়ে হোঁচট খায় দুধে ভরা মাটির পাত্রের মূল্য পড়াশোনার পাত্রের থেকে অনেক বেশি হয়।

 সেরকমই বাইরে থেকেও সুন্দর কিন্তু ভেতর থেকে সুন্দর মনা সংস্কারের অধিকারী মানুষের মূল্য বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতর থেকে স্বার্থপর একজন মানুষের থেকে অনেক বেশি হয়। আমাদের সবসময় নিজেদের চিন্তা ভাবনা আর জল এই দুটোই পরিষ্কার ব্যবহার করা উচিত কারণ নোংরা জল যেমন আমাদের শরীর খারাপ করতে পারে নোংরা চিন্তাভাবনা তেমনি আমাদের জীবন খারাপ করতে পারে। ক্ষমা সেই করতে পারে যে ভেতর থেকে মজবুত হয়। প্রতিশোধ নেয়ার চেষ্টা তো ভেতর থেকে কমজোর মানুষের কাজ। একটা কথা সবসময় মনে রাখবেন, মাথার মধ্যে ভুলভাল চিন্তাভাবনা ট্রাফিক যত কম হবে জীবনের রাস্তায় এক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু ততটাই কমে যাবে।

 যখন থেকে আপনার কঠিন সত্য কথা শুনলে রাগ হবে না বুঝে নেবেন আপনি জীবনের আসল ফিলোজফি। কে খুব ভালো করে বুঝে গেছেন যেরকম পাঁচশ টাকাটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে বাধা দেয়। সেরকমই জীবনে থাকা অহংকার আমাদের উন্নতির পথে বাধা দেয়, সামনের দিকে এগিয়ে চলতে চাইলে পায়ে পতাকাটাকে যেমন বের করা জরুরি ঠিক তেমনি জীবনে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের নিজেদের ভেতরে থাকা অহংকার থাকে সবার আগে বের করা জরুরি।

 

মানুষ একটা দোকানের মত আর তাঁর মুখ একটা তালা। একটা দোকান হিরইন নাকি কয়লার সেটা যেমন দোকানের তালা খুললে বোঝা যায়। তেমনি একটা মানুষ কতটা ভালো আর কতটা খারাপ সেটা সে যখন মুখ খোলে মানে কথা বলে তখন বোঝা যায়। জীবনের একটা প্রিন্সিপাল বানিয়ে ফেলুন যে আপনাকে ছেড়ে চলে যাবে তার জন্য কখনও কাঁদবেন না। তাকে ভুলে যাবেন কারণ আপনার চোখের জলের দাম অনেক আর সেটার মূল্য সবচেয়ে বেশি তখন পাওয়া যায়। যখন সেটা আনন্দে ঝরে পড়ে মানুষ সবকিছু ভুলে যেতে পারে।

 শুধুমাত্র সেই সময় গুলোকে কখনো ভুলতে পারে না। যখন সে খুব একা হয়ে যায়, আর তার একজন কাছের মানুষকে পাশে দরকার হয় কিন্তু সে কাউকে সে সময় তার পাশে পায়না কোন একজন মানুষের প্রতি নিজের এতটাও দিয়ে দেওয়া উচিত না। যে আপনি একদিন নিজেই নিঃস্ব হয়ে যান, সব সময় মুখে হাসি রেখে চলার চেষ্টা করুন, কে বলতে পারে হতাশ কোন মানুষের মুখের হাসি আপনার হাসি দেখে ফিরে আসে। 

আমাদের মন একটা জমির মত, ভাল কর্ম আর খারাপ কর্ম সেই জমিতে বীজ পরিশ্রম সূর্যের আলো চেষ্টা বাতাস আর অধ্যাবসায় হলো জমিতে দেওয়া জল। যেরকম বীজ বোনা হবে তাতে যেরকম পরিশ্রমের কিরণ দেওয়া হবে। যে রকম চেষ্টার বাতাস তার গায়ে লাগবে আর যেরকম অধ্যাবসায় জল তার গায়ে সাটানো হবে। ভবিষ্যতে গিয়ে সেই জমিতে বেড়ে ওঠা গাছ আমাদের সেরকমই ফল দেবে। এটাই প্রকৃতির নিয়ম আর এটাই সবার ক্ষেত্রে প্রযোজ্য।

 

 আশাকরি আছে গল্পটা আপনাদের অনেক ভাল লেগেছে ধন্যবাদ সবাইকে।

Comments