জীবনে এমন কাউকে খুঁজুন এবং তাকেই বেছে নিন যে কিনা আপনাকে পেয়ে গর্ব বোধ করে। সে সব সময় আপনাকে হারানোর ভয়ে ভীত থাকে। আপনার ইচ্ছা গুলোকে প্রাধান্য দিয়ে পূরণ করার চেষ্টায় থাকে কারন সত্যিকার অর্থেই সেই মানুষটা আপনাকে ভালোবাসে।
সে আপনাকে সম্মান করে আপনার যথেষ্ট কেয়ার করে। আপনি কিছু বলার আগেই সে অনেক কিছুই বুঝে ফেলে খুব ছোট ছোট কারণেই সে আপনার সাথে রাগ অভিমান আর ঝগড়া করে। আপনার গুন ভালো-মন্দ লক্ষ করে ভালকে ভাল খারাপকে খারাপ নির্দ্বিধায় বলে ফেলে কারণ সত্যিকার অর্থে সেই আপনাকে ভালোবাসে আর সে আপনাকে সারাটা জীবন সুখী দেখতে চাই। এই মানুষটাকে কখনো হারাতে দিও না কারণ এই পৃথিবীতে একজন সত্তিকারের ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যা চাইলেও একজন মানুষ সহজে পায় না।
অযোগ্য মানুষেরা যখন যোগ্যতার ঊর্ধ্বে স্থান দিয়ে যাই তখন সব সম্পর্ক কাচের মত ভেঙে টুকরো করে দেয় যাকে যত বেশি ভালবাসবে তার অবহেলা করার ক্ষমতা কত যার সাথে যত যেচে কথা বলতে যাবে সে তোমাকে ততই এড়িয়ে এড়িয়ে চলবে। যখন তুমি একজনের কষ্টের মধ্যেই নিজের কষ্ট অনুভব করবে তখনি বুঝবে যে তুমি তাকে ভালোবাসো।
এখনকার দিনে চারপাশে ভালোবাসার মানুষের অভাব নেই সেটা সত্য বা মিথ্যা কিন্তু মনের মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। ভালোবাসা সবার কাছে এক নয় কেউ ভাবে ভালোবাসাটা আনন্দ করার জিনিস আবার কেউ ভাবে টাইম পাস করার আবার কেউবা জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করে সত্যি আজকালকার ভালোবাসা মজার জিনিস হয়ে গেছে।
ভালোবাসার মানুষকে কাদাতে নেই কারন সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। সূর্য ও চাঁদের মধ্যে কোন তুলনা হয় না তারা তাদের নিজ নিজ সময়ে উজ্জ্বল হয়ে ওঠে। স্বপ্নটা প্রোফাইল পিকচারের মত সুন্দর কিন্তু বাস্তবতা আধার কার্ডের ছবির মত খারাপ।
মানুষের জীবনে অহংকার এর পরীক্ষা নেই আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেই নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তার গলে যায় না বরং আরও শক্তিশালী হয়। মানুষের মন এরকম একবার কষ্ট পেয়ে তারপর শত আবেগেও তার কোন পরিবর্তন করতে পারে না।

