আজ আমি এক ক্ষুধার্ত ভিক্ষুকের গল্প বলবো।
একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার খুব খুদা পেল। সে কিছুদুর যাওয়ার পর এক বিশাল গেটওয়ালা বাড়ি দেখতে পেল। মনে মনে খুব খুশী হচ্ছিল এই ভেবে যে বড়লোকের বাড়ি আজ একটু মজার খাবার খেতে পাবো। ভাবতে ভাবতে সে বাড়ির দারোয়ান কে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও।
দারোয়ান বলল তুমি একটু বসো আমি মেমসাহেবকে বলে আসি। ভিক্ষুক বলল ঠিক আছে ভাই। যাপন দারোয়ান ভিতরে গেল ভিক্ষুক দেখল একটা বড়ো সুন্দর খাচার ভেতর খুব সুন্দর একটা কুকুর তার সামনে একটা প্লেটে অনেক মাংস দিয়ে রাখা হয়েছে। সে দেখে মনে মনে আরো খুশি হল আর ভাবল কুকুরকে এতো মাংস দিয়েছে তাহলে তো আমারও অনেক ভালো ভালো খাবার দেবে। এদিকে যখন দারোয়ান যখন গৃহকর্ত্রীর কাছে খাবার দেওয়ার কথা বলল তখন গৃহকর্তী তার ওপরে রেগে বলল খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই খাবার দিতে হবে তোর কাজ গেটে দাঁড়িয়ে থাকা।
সামান্য একটু খাবারের জন্য এত কথা শুনতে হলো।
সে এসে ভিক্ষুক কে বলল ,এত বড় বাড়ি থাকলে কি হবে তোমাকে এক বালা খাওয়ানোর মতো খাবার তাদের নেই। ভাবতে ভাবতে সে ভিক্ষুকের কাছে আসলো আর বলল। ভাই ওনারা ধনি মানুষ তো তাই খাবার কম খাই শরীর ভালো রাখার জন্য। তাই খাবার রান্না করে কম এর জন্য তোমাকে দেওয়ার মতো খাবার নেই। এই কথা বলে নিজের পকেট থেকে 20 টা টাকা বের করে দিয়ে বলল। আমার কাছে এই কয়টা টাকা আছে তুমি কিছু কিনে খেয়েও। ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেলো আর এই পৃষ্ঠায় টাকা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো।
হে বিধাতা
যে আমাকে ক্ষুধা মিটানোর জন্য তার কাছে যা সব আমাকে দিয়ে দিল। তাকে তুমি ধনী বানিয়ে দাও। এই কথা বলে সে চলে গেল। কিছুদিন পর দারোয়ান একটা লটারির প্রথম পুরস্কার পেল।
সে এই টাকা দিয়ে বড় একটা ব্যবসা শুরু করল সে একসময় অনেক টাকার মালিক হলো।
এদিকে যে বাড়িতে কাজ করত ওই বাড়ির কর্তা হঠাৎ মারা যায় ছেলেমেয়েরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। বাড়ির কত্তী সবার কাছে বজা হয়ে উঠলো। সবাই মিলে তাকে ওই দারোয়ানের আশ্রম এ রেখে আসলো ।
তারা এসে দেখল এই আশ্রমের মালিক তাদের বাড়ির দারোয়ান।
গরিব মানুষকে দেখে কখনো অবহেলা করতে নেই।
এমনও হতে পারে আমার বা আপনার অবস্থা তার চেয়েও শোচনীয় হতে পারে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)