পৃথিবীতে সব কিছুর অহংকার থাকলেও আকাশের যেন অহংকার নেই,, আপনি যেখানেই যান না কেন সেখানে আকাশ দেখতে পাবেন।। বিশাল এই আকাশের নিচে মাঝে মাঝে নিজেকে অন্য রকম মনে হয়, সৃষ্টিকর্তা কত সুন্দর একটা আকাশ দিয়েছেন আর তার নিচে ১৮ হাজার মাখলুকাত।।

IMG_20250419_180228.jpg
আর এই বিশাল আকাশের নিচে মাঝে মাঝে নিজেকে একা মনে হলোও আকাশের দিকে তাকালে যেন একটা প্রশান্তি খুঁজে পাই।। মাঝে মাঝে আকাশের দিকে তাকালে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে আকাশ আমাদের কাছ থেকে কতটা দূরে আর কতটা দূরে গেলে সেই আকাশের ছোঁয়া পাব।। এরকম নানার চিন্তা মাঝে মাঝে মনের মধ্যে ঘুরপাক খায়।।

পৃথিবীতে যত জিনিস আছে সবই সৃষ্টিকর্তার সৃষ্টি আর সবকিছুই অসম্ভব সুন্দর তার মধ্যেও আকাশ এক অন্যরকম সৌন্দর্য ফুটে তোলো।। যদি উপরে আকাশ না থাকতো তাহলে মনে হয় পৃথিবীটা এত সুন্দর হতো না।।
"The beauty of the sky changes from moment to moment, sometimes it is bathed in sunlight, and sometimes clouds. When is the sky at its most beautiful? Share your opinion."
IMG_20250419_175945.jpg
আকাশের সৌন্দর্য মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় আর এই পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ও পরিবর্তন হয়ে থাকে।। কখনো দেখা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশ যেন স্থির হয়ে রয়েছে।। আবার কখনো দেখা যায় সকালে আকাশের পরিস্থিতি এক রকম দুপুরে একরকম, আবার বিকালে ভিন্নরকম।। সবকিছু মিলিয়ে আকাশের সৌন্দর্য একেক সময় একেক রকম দেখা যায়।।
সৌন্দর্য ভরা এই আকাশের মুহূর্ত একেক সময় একেক রকম হলেও, ঘুম থেকে উঠার পর চারপাশ নিরব হয়ে থাকে।। পাখির কিচিরমিচির ডাক আবার সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে উঁকি দেয়।। আর ঘুম থেকে ওঠার পর দেখতে পাওয়া যায় সূর্য মামার আলো।।
IMG_20250419_165327.jpg
আর এত আকাশের পরিবর্তনের মাঝে আমার সবচাইতে বেশি ভালো লাগে যখন আকাশে কালো মেঘে ছেয়ে যায়।। চারপাশে অন্ধকার সেইসাথে হালকা বাতাস এক অন্যরকম মুহূর্ত।। তখন মনে হয় যদি পাখির মত উড়তে পারতাম এই আকাশের নিচে কি যে ভালো লাগা কাজ করত।। কিন্তু আমরা চাইলেও কি আর পাখিদের মতো উড়তে পারবো।।
IMG_20250401_174151.jpg
এছাড়াও বিকালে মুহূর্তে যখন দেখতে পাই সূর্য নিভু নুভ করছে এই তো মনে হচ্ছে সূর্য মেঘের আড়ালে চলে যাবে।। অন্যরকম দৃশ্য চোখে ভাসে,, আর মনে হয় সূর্য চলে যাচ্ছে আবারো ভাসবে এটাই সূর্যের নিয়ম।। আর এই মুহূর্তে অনেক বেশি ভালোলাগা কাজ করে সূর্যের দিকে তাকালে যেন সে কিছু বলছে ।।
প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে আকাশের ভূমিকা অন্যতম।। আকাশ যত পরিবর্তন প্রকৃতিও তত পরিবর্তন।। আর এই পরিবর্তনের মাঝে আমরা মানুষেরাও যেন প্রাকৃতিক সাথে সাথে পরিবর্তন হয় নিজের ভালোলাগা খারাপ লাগা প্রাকৃতিকের সাথে মিশে যায়।।
তো বন্ধুরা আজকের লেখা এখানেই টানছি চেষ্টা করেছি নিজের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করার।। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Comments