বড় মানুষ হওয়া খুব ভালো ব্যাপার কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড় ব্যাপার

S
sabus
অহংকার অনেকটা নেশার মত নিজে ছাড়া অন্য সবাই বুঝতে পারে যে নেশা চলে গেছে। এক্সপেক্টেশন অনেক কষ্ট দেয় কিন্তু তা সত্ত্বেও কেন জানি না আমরা সবাই অন্যের থেকে এক্সপেক্টেশন করতে, খুব ভালোবাসে যে মানুষগুলো মুখের উপর সত্যি কথা বলতে ভয় পায় না। তাদেরকে সবচেয়ে বেশি মানুষের হিংসা শিকার হতে হয়। তাদের কেই সবচেয়ে বেশি খারাপ হতে হয় অন্যদের কাছে এটা কষ্টদায়ক হলেও এটাই আজকালকার দিনের সত্য।

 যারা ভাল কাউকে পাওয়ার পরেও আরো ভালো পাওয়ার আশায় অন্য কাউকে খুঁজে বেড়ায়। তারা একটা সময় বুঝতে পারে যে অলওয়েজ বেটার খোঁজ এর আশায় কবে যে তারা বেস্ট আগে হারিয়ে ফেলেছে। তারা বুঝতেই পারেনি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব কখনোই একজন নাই। এটা সমানভাবে দুজনেরই হওয়া উচিত।

 আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে পাওয়ার জন্য নিজের আপন জনদের নিজের বাবা-মাকে এককথায় ছাড়তে রাজি হয়ে যায়। তাহলে বুঝে নেবেন, সে যে কোন অন্য কারোর জন্য আপনাকেও ছাড়তে রাজি হয়ে যাবে। একজন মানুষ তার জীবনের আশা এই দুজন মানুষকে কখনোই ভুলতে পারে না। আর আমাদের কারোরই এই দুজন মানুষকে ভোলা উচিত না। এক হল যে বিপদের সময় হাত ছেড়ে দিয়ে চলে যায় আর দুই হলো যে ভালো সময় থাকুক না থাকুক বিপদের সময় শক্ত করে হাতটা ধরে রাখে।

 একটা সময় আসবে যেদিন আপনি বুঝতে পারবেন, যে মানুষগুলো আপনাকে ভুল বুঝে কিংবা ইচ্ছে করে যেভাবেই হোক ছেড়ে চলে গেছে তাদের ছেড়ে চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে। নিজের ভবিষ্যৎকে ভালো করতে চাইলে কখন আপনার অতীতকে ভুলে যাবেন না। সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক কেরিয়ারের ক্ষেত্রে হোক কিংবা অন্য যে কোন ক্ষেত্রে হোক। কারণ অতীত হলো আপনার জীবনের এমন কম্পাস যা আপনাকে সবসময় ভবিষ্যতের সঠিক পথ দেখায়।

 যে সম্পর্কে আপনাকে সময় আর সম্মান দুটির চেয়ে নিতে হয় ।সেই সম্পর্কে থাকার থেকে একা থাকা অনেক ভালো, কারণ ভালোবাসায় সময় আর সম্মান এই দুটো কখনোই চেয়ে নিতে হয় না। আর যেখানে চেয়ে নিতে হয় সেখানে সত্তিকারের ভালো থাকে না। আপনার জীবনে কিছু লোক আসবে যারা আপনাকে ততদিনই ভালোবাসবো যতদিন তারা আপনাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারবে। সেদিন তাদের স্বার্থ শেষ হয়ে যাবে সেদিন তাদের ভালোবাসা ও শেষ হয়ে যাবে। বড় মানুষ হওয়া খুব ভালো ব্যাপার কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড় ব্যাপার।

 সত্যি কারের ভালোবাসা একে অপরের ছোটখাট ভুল গুলোকে ইগনোর করতে শেখা উচিত কারণ পারফেক্ট মানুষ খুঁজে পেতে চাইলে আমাদের সারাজীবন একাই থেকে যেতে হবে। কে কাকে কতটা সত্যি কারের ভালবাসে আর কে কার কতটা নিজের মানুষ সেটা মুখের কথায় না যখন জীবনে খারাপ সময় আসে আর যখন দুজনের মাঝে কোন স্বার্থ থাকেনা তখনই সবচেয়ে ভালো বোঝা যায়। 

কিছু মানুষ সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক পুরনো হলে অজুহাত খোঁজে ইগনোর করার জন্য। যারা আপনার একটা খারাপ ব্যবহারে আপনি একবার রেগে যাওয়া তে আপনার দশটা ভালো দিক ভুলে যায়। তাদের সাথে সম্পর্ক করার আগে একটু ভেবে নেবেন, কারণ আপনি কিন্তু সারাজীবন প্রতিটা মুহূর্তে তার কাছে ভালো হয়ে থাকতে পারবেন না। কখনো না কখনো আপনার রাগ হবে কখনো না কখনো এমন সময় আসবে যখন আপনার দ্বারাও ভুল হবে কারণ আপনি মানুষ, ভগবান না। আর যেদিন ভুল হবে সেদিন এই ধরনের মানুষগুলো আপনার এত দিনের সব ভালো কাজ এক নিমিষে ভুলে যাবে।

 বেশি চালাক মানুষদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন তারা সব বুঝে যায় কিন্তু আপনি যে তার চালাকি তাও বোঝেন সেটা সে বোঝেনা। এই পৃথিবীতে দুটো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার এক হলো মনের মত মানুষ দুই হলো মানুষের মত মানুষ যারা এই দুজন মানুষের এই দেখা পেয়েছে তারা সত্যিই ভাগ্যবান।

Comments