আজ আপনার যত রাগ রয়েছে তা নিজের উপর ছেড়ে দিন ও নিজেকেই প্রশ্ন করুন আপনি কি ঘুমানোর জন্য পৃথিবীতে এসেছেন না ঘুমানোর জন্যই এই মানব জন্ম নিয়েছেন যে আপনার কোনো ক্ষমতাই নেই বা আপনার কোন সাহসই নেই কিছু বড় কাজ করে দেখানোর।
আজকের পর থেকে আপনার জীবনে কোন কিছু পাবার আশায় রাখবেন না বা কিছু পাবার স্বপ্ন ভুলেও দেখবেন না কেননা আপনি তো ঘুমানোর জন্যই এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। আপনার দ্বারা কোনো কাজ হবে না কিন্তু আপনার যদি মনে হয় আপনার মধ্যে কিছুমাত্র সাহস রয়েছে ক্ষমতা রয়েছে বা কিছু অবশ্যই রয়েছে তো নিজের সেই ক্ষমতা কে জানুন সেই শক্তিকে বাইরে আনার চেষ্টা করুন।
বন্ধুরা এ পৃথিবীতে কোন কাজই ছোট না শুধুমাত্র নিজের বেস্ট পারফরমেন্স টা একবার দিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে কোন কাজ শুরু করে দেখুন সাফল্য ধীরে ধীরে রাস্তা তৈরি করে দেবে, আর সেই রাস্তায় হাটতে হাটতে একদিন ঠিক আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনি নিজের ক্ষমতাকে যতক্ষণ না জানবেন ততক্ষণ আপনাকে কেউ কদর করবে না কেউ গুরুত্ব দেবে না আর বন্ধুরা সময় থাকতে এমন কিছু কাজ করে নিন যেন আপনার মা-বাবা আপনার উপর গর্ব করতে পারেন মৃত্যুর পর তো চিরকালের মত সবাইকে ঘুমাতে হবে।
নিজেকে নিজের কাছে কখনোই ছোট করবেন না যে আপনাকে বুঝেনা তাকে বোঝানো ছেড়ে দিন আর দেরি নয় ঘুমানো তো অনেক ঘুমিয়েছেন এবার সময় এসেছে কিছু করে দেখানোর। কিছু স্বপ্ন পূরণ করার কারো বিশ্বাস যে তার কারো গর্ব করার টাইম কতক্ষণ ঘুমিয়ে থাকবে এবার তো উঠুন জাগুন শুরু করুন নতুন কিছু কতদিন নিজের আশাগুলি শুধুমাত্র স্বপ্ন পূরণ করবেন কিছু কষ্ট করলে তবেই তো সাফল্য হাতের মুঠোয় কতক্ষণ পালিয়ে যাবেন দায়িত্ব থেকে।
Comments
sohel5454
ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটতে পারে না আবার কুড়াল অনেক শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না তবে প্রত্যেকটা বস্তুত তার নিজের জায়গায় পারফেট ঠিক তেমনি নিজেকে কখনো মূল্যহীন ভেবো না তোমারও কোন না কোন দিক আছে যেইদিকে তুমি সবার থেকে সেরা

