হ্যালো বন্ধুরা পরিবর্তন কখনোই কষ্ট দেয় না কিন্তু পরিবর্তনের বাধাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আর আপনি যদি নিজের পরিস্থিতি পরিবর্তন করতে চান তবে নিজেকে বদলে ফেলতে হবে। এটা তখনই সম্ভব যখন পরিবর্তন করার মত কিছু আপনার মধ্যে থাকবে।
আপনার মধ্যে সেই জ্ঞান অবশ্যই থাকা উচিত যে আপনি কি ভুল করছেন তাহলে আপনি সেটাকে সংশোধন করতে পারবেন। আপনি কেন সফল হতে পারছেন না তার মানে আপনার মধ্যে কিছু তো ভুল রয়েছে সেই ভুলগুলো যদি আপনি খুঁজে বের করে সে গুলোকে সংশোধন করতে পারেন তবে অবশ্যই আপনি এক না একদিন সফল হবে।
ন আপনার মধ্যে শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না। তার সাথে হিম্মত ক্ষমতাও থাকতে হবে কারণ মানুষের পরিবর্তন থেকেই সবচেয়ে বেশি কষ্ট হয় কিন্তু সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার হলো মানুষ কেবলমাত্র ভালো অভ্যাস আয়ত্ত করতে ও খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে সবচেয়ে বেশি কষ্ট পায়, বাকি সব পরিবর্তন খুব সহজ ও আরামদায়ক হয়।
মানুষ বদলে যায় বদলে যায় দুনিয়া বদলে যায় সময় বদলে যায় এমনকি মানুষের স্বভাব ও বদলে যায় কিন্তু তার খারাপ অভ্যাস কখনোই বদলায় না, আর এটাই মানুষের সবচেয়ে বড় দুঃখ পাওয়ার ও অসফল হওয়ার কারণ।
বন্ধুরা পরিবর্তন সৃষ্টির নিয়ম আজ আপনি যুবক তো কাল বুড়ো হয়ে যাবেন। এটা প্রাকৃতিক পরিবর্তন আপনার হাতে থাকে না কিন্তু আজ আপনি মূর্খ তো কাল আপনি মূর্খ থাকবেন যদি আপনি নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসেন। আজ আপনি যদি গরীব থাকেন তবে কাল আপনি গরীব থাকবেন। যদি না আপনি নিজেকে বদলাতে চেষ্টা না করেন সেজন্য পরিবর্তন নিয়ে আসুন রোজ সকালে একটি লিস্ট তৈরী করুন আজ আপনাকে কি কি শিখতে হবে। কোন খারাপ অভ্যাসগুলো এড়িয়ে চলতে হবে নিজের খারাপ অভ্যাসগুলো বদলাতে হবে এবং তার পরিবর্তে কি কাজ করতে হবে। তার একটি লিস্ট তৈরি করুন এবং লিস্টের সেই কাজ রাতে ঘুমাতে যাবার আগে অবশ্যই শেষ করতে হবে তবেই আপনি প্রতিদিন সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন।
আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার আজকের দিনটা কখনোই বেকার না যায়। পরিবর্তন এটাই মুখ থেকে ফালতু কথা না বের করে কাজের কথা বের করুন এর সাথে মানুষ আপনাকে সঙ্গ দেবে এবং আপনার কথার ভ্যালু অফ বাড়তে থাকবে।
আজ আপনি কিছু ভালো দেখবেন যা দেখবেন তা ভালো কিছুই দেখবেন আর শুনবেন ভালোই শুনবেন যেটা থেকে আপনি কিছু অবশ্যই শিখতে পারবেন। ফালতু কাজে সময় নষ্ট করবেন না। আজ আপনি অন্ততপক্ষে একঘন্টা একটি ভালো বই পড়বেন না হয় ভালো গল্প শুনবেন যার দ্বারা আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে। আপনার নলেজ বারবে এবং আপনার উন্নতি হবে।

