সুন্দর একটি দিন

S
sabus


সকালে উঠেই যখন রোদের মুখ দেখি তখনই মনটা একটু খারাপ হয়। কয়েকদিন হয় এত বেশি রোদ পড়েছে যেটা সহ্য করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। রোদের সাথে সাথে অতিরিক্ত গরম, যার ফলে মানুষের অসুস্থতা বেড়েই চলেছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে একটু আবহাওয়া ঠান্ডা থাকলেও এখন তার বিপরীত হয়ে গেছে।


IMG_20240906_185852.jpg

IMG_20240906_185915.jpg

গতকাল ছিল শুক্রবার যেটা মুসলমানদের জন্য অনেক আনন্দের একটি দিন কারণ আমাদের ধর্মে রয়েছে শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন। তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে বসে ছিলাম। এমন সময় আমার চাচাতো ভাই ডাকতে আছে মূলত বাড়ির কাছেই তারা জমিতে পানি দিবে তাই আমাকে বলছিল যেতে। তাই আমি তার কথামতো সেখানে যাই এবং তাদেরকে সাহায্য করি পানি উঠানোর। আর পানি উঠানোর পর আমি সেখানে বসে থেকে তাদের সাথে গল্প করতে থাকি।


IMG_20240906_185949.jpg

শুক্রবার সাধারণত আযান একটু আগেই হয়, তাই সেখানে বেশি দেরি না করে বাসায় চলে আসি আর বাসায় এসে কিছু কাজ করি। তার একটু পরেই আযানের ধ্বনি শুনতে পাই তাই দেরি না করে গোসল করে রেডি হয়ে নেই মসজিদ যাওয়ার জন্য। আর যথা সময়ে চলে যায় মসজিদে, প্রতিটি মানুষ আগে থেকেই প্রস্তুত থাকে শুক্রবারের নামাজটা সকলে একত্রিত হয়ে আদায় করবে। যাই হোক মসজিদে যাওয়ার পর চার রাকাত নামাজ পড়ে আমাদের ইমাম সাহেবের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। আর আলোচনা শুনার পর নামাজ আদায় করে বাসায় চলে আসি।


IMG_20240906_190033.jpg

বাসায় আস্তে আস্তে প্রায় দুটা বেজে যায় এদিকে ক্ষুধা লেগে গেছে। তাই দেরী না করে বাসায় এসে সর্বপ্রথম দুপুরের খাবার খেয়ে নেই। আর খাবার পাওয়ার পর বাইরে যেয়ে কিছু সময় বসে থাকি। চেয়েছিলাম রুমে যাব কিন্তু অতিরিক্ত গরম থাকায় রুমে আর যাই না। তার কিছু সময় পরে রুমে এসে শুয়ে থেকে অনলাইনে কিছু কাজ করি।


সারাদিন যাই কিছু করি না কেন অনলাইনে কাজটা সঠিক সময় করার চেষ্টা করি। আর কিছু সময় অনলাইনে কাজ করার পর একটু ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে পাঁচটার দিকে উঠে বাসায় কিছু কাজ করি। তারপরে বাইরে বের হয় হাঁটাহাঁটি করার জন্য। বেশ কিছু সময় হাঁটাহাঁটি করার পর একটু বাজারের দিকে রওনা হই।


IMG_20240906_190112.jpg

বাসা থেকে দুই মিনিট হাঁটলেই বাজার, আর হ্যাঁ এই বাজারটা খুব বেশি বড় না তারপরও মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আমি বাজারে যাওয়ার পর একটা আঙ্কেলের সাথে দেখা হয় পরে তার সাথে কিছুক্ষণ গল্প করি। পরে সে আমাকে সিঙ্গারা খাওয়ায় আর সিঙ্গারা খাওয়ার পর আমি বাসায় চলে আসি ইতিমধ্যে সন্ধ্যা পার হয়ে যায়। আর বাসায় আসার পর শুয়ে থেকে প্রতিদিনের মতই ফোন ব্যবহার করতে থাকি।।


আর এই ভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Comments