বন্ধুরা কয়েকদিন হয় আবহাওয়া বেশ খারাপ ছিল, গতকালকে সকালে উঠেই দেখি রোদ উঠেছে। তাই ফ্রেশ হয়ে বাইরে বের হই হাঁটাহাঁটি করার জন্য। ঘুম থেকে বেশ দেরি করে উঠেছিলাম, আর প্রতিদিনই রাতে দেরি করে ঘুমানো হয়।
IMG_20240808_164819.jpg
বাইরে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তাই তার সাথে গল্প করতে থাকি, অনেকদিন হয় তার সাথে দেখা হয় না। আর বন্ধুদের সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে দশটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। পরে সেখান থেকে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসি আর সকালের খাবার খেয়ে নেই।
আর খাবার খাওয়ার পর বাসায় হালকা কাজ করি কারণ ভাইয়া মাছ ধরতে গেছে নদীতে। তাই বাসায় কিছু কাজ ছিল সেগুলো করতে থাকি, কিছুক্ষণ কাজ করার পর রুমে চলে আসি আর শুয়ে থেকে ফোন ব্যবহার করি। বাংলাদেশে পরিস্থিতি এখন কিছুটা শান্ত হলেও বেশ কিছু জায়গায় ডাকাত আক্রমণ করছে, অনেকের জিনিস হাতিয়ে নিচ্ছে আবার অনেকেই ডাকাতের কবলে পড়ে আহত হচ্ছে। বেশ কিছু সময় সেই খবর গুলো দেখতে ছিলাম ইতিমধ্যেই দুপুর হয়ে যায়।
IMG_20240808_190558.jpg
যেহেতু দুপুর হয়ে গেছে তাই দেরি না করে গোসল করার জন্য রেডি হয়ে নেই। আর গোসল করার পর রুমে চলে আসি, কিছু সময় বসে থাকতেই দুপুরের খাবার খেয়ে নেই। আর খাবার খাওয়ার পর আবার একটু বাইরে বের হই। বর্তমান সময়ের রুমে একটু কম থাকা হয়, তাই বাইরে কিছুটা সময় অতিবাহিত করি।
বাইরে কিছু সময় অতিবাহিত করার পর বাসায় চলে আসি আর শুয়ে থেকে একটু ফোন দেখতেই ঘুমিয়ে যাই। প্রতিদিন দুপুরে ঘুমানো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদি দুপুরে না ঘুমাই তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমের চাপ দেয় তাই আমি দিনের বেলায় ঘুমানোর চেষ্টা করি।
IMG_20240808_165216.jpg
বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম তখনই চাচাতো ভাই ডাকতে আসে যে ক্রিকেট খেলবে। আপনারা হয়তো ইতিপূর্বে জেনেছেন আমরা চাচাতো ভাই মিলে বিকাল মুহূর্তে ক্রিকেট খেলি বেশ আনন্দের সাথে। পরে আমি রুম থেকে বেরিয়ে আমাদের কাঙ্খিত খেলার স্থলে যাই আর সবাই মিলে খেলা শুরু করে দেই। বেশ কিছু সময় খেলার পরে বাসায় চলে আসি, বেশ ক্লান্ত লাগতেছিল।
IMG_20240808_165049.jpg
আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে কিছু সময় শুয়ে ছিলাম তখন দেখি ভাইয়া সিঙ্গারা নিয়ে আসে। আমার সিঙ্গারা খেতে খুব বেশি খারাপ লাগে না, বাজারে গেলে মাঝেমধ্যে খাওয়া হয়, আর বর্তমান সময়ে বাজারে খুবই কম যাওয়া হয়। যাইহোক কিছু সময় শুয়ে থাকতেই বোন ফোন করে, কারণ বোনের সাথে আমার মা গেছে প্রায় ২০-২৫ দিন হয়। তাই আমাকে আনার জন্য যেতে বলে, আর হ্যাঁ সৃষ্টিকর্তার রহমতে এখন বোন ও বোন জামাই দুজনেই সুস্থ আছে।।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

