যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আসা রাখবেন, সেই মানুষটাই এমন ভাবে ঢুকাবে বিশ্বাস শব্দটার প্রতি আপনার বিশ্বাস উঠে যাবে।
আজকালকার দিনে অন্ধের মত কাউকে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ নয়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কাউকে ঠকাতে জানে না। দুঃখ আসার আগেই যারা দুঃখী হয়ে যায় তারা এই জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায়। সেই মানুষগুলোই সবচেয়ে বেশি রাগী হয় যারা সহজে নিজের কষ্ট আর খারাপ লাগা গুলো কারো সাথে শেয়ার করতে পারে না।
যাদের মন সরল হয় তারা অল্প রেগে গেলে হয়তো অনেক কিছু বলে দেয়। তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এরকম মানুষদের হয়তো আমরা ভুল বুঝি কিন্তু অনেক ক্ষেত্রে এই মানুষগুলোই আমাদের প্রকৃত আর নিঃশর্ত বন্ধু হয়।
মানুষ কখনো আপনাকে খারাপ বলবে জানেন যখন আপনি তাদের মুখের ওপর সত্যি কথাটা বলে দেবেন, আর মানুষ কখন আপনাকে ভালো বলবে জানেন যখন আপনি তার খারাপটা দেখেও মুখে চুপ করে থাকবেন। তাই মানুষের কথা অনুযায়ী যদি আপনি চলে যান তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না।এমন একটা জিনিস যার পরিণাম সবচেয়ে বেশি নিজেকেই বহন করতে হয়।
একজন মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনার সঙ্গে যে ব্যবহারটা করবে বুঝে নেবেন সেটাই সেই মানুষটার আসল চরিত্র। সিদ্ধান্ত সঠিক হোক কিংবা বেঠিক দুটোই আপনার জন্য ভালো কারণ একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুন করে দেয় আরেকটা ভুল সিদ্ধান্ত অভিজ্ঞতাকে দ্বিগুন করে দেয়।
যে সে মানুষের পেছনে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। নাহলে একটা সময়ে গিয়ে দেখবেন যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছেন তারাই সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকেই আর সময় দিচ্ছে না। আপনি যদি মন থেকে কারো জন্য ভালো চিন্তা করেন আর কাজে ও তার জন্য ভালো করেন তাহলে আজ নয়তো কাল আপনার সাথে ও ভালোটা তারা আজ হউক না হউক অন্যের দ্বারা কিন্তু অবশ্যই হবে।
ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে বড় জিনিস কিন্তু সত্যি কারের ভালোবাসা পাওয়া এই পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস। ভুলে সামান্য একটা স্ক্রু খুলতে পারা যায় না আর ভুল পথে পরিশ্রম করলে কিভাবে সফলতার চাবি খুলতে পারা যাবে। তাই শুধু পরিশ্রম করাটা পর্যাপ্ত নয় সঠিক পথে পরিশ্রম করাটা সবচেয়ে বেশি জরুরী।
আপনার জন্য কিছু থেমে থাকবে না এখানে আপনাকে বা আমাকে ছাড়া শুধুমাত্র 2 4 জন মানুষ কাঁদবে দুই চার দিনের জন্য তাই কাল কি হবে সেই নিয়ে দুশ্চিন্তা না করে আজকের দিনটা বাঁচার মত করে বাচুন রাগ অভিমান আনন্দ দুঃখ ভালো মন্দ সব কিছু কে স্বাগত জানানোর জন্য নিজেকে থামিয়ে রাখবেন না। এতে বাঁচার মতো করে বাঁচার

