যে সমস্ত মানুষের কাছে ধৈর্য নেই। তারা জীবনের সবচাইতে বড় বড় সুযোগগুলোকে মিস করে যায়। একটা ভালো সফলতা পাওয়ার জন্য আপনার কাছে ধৈর্য্য টা খুবই দরকার।
একটা রাজা ছিল সে যখনই মন্দিরে যেত ওই মন্দিরের বাইরে তিনি দুইটা ভিখারি কে দেখতো। রাজাকে দেখে একটা ভিখারি বলতো এ ভগবান তুমি এই রাজাকে অনেক কিছু দিয়েছো আমাকেও কিছু দেওয়া। আর অপর ভিখারি টা বলতো হে রাজা ভগবান আপনাকে অনেক কিছু দিয়েছে আমাকে কিছু দিয়ে যান।
একদিন দুটো ভিখারী একে অপরের সাথে কথা বলছিল। তখন যে ভগবানের কাছে চাইতো সে বলল তোমাকে ভগবানের কাছে চাওয়া উচিত কারণ ভগবান সবার কথা শুনে সবাইকে দেন। আর যে রাজার কাছে চাই তো তুমি চুপ করো এত বছর হয় ভগবানের কাছে চাইছো। কোনদিন ও তো শুনিনি তাই যাকে সামনে পাবে তার কাছে যাও।
একদিন রাজা মন্ত্রী কে ডেকে বলে মন্দিরের বাইরে দুটো ভিখারী একজন ভগবানের কাছে চায় আর একজন আমার কাছে চায় ভগবান তার কথা অবশ্যই একদিন শুনবে কিন্তু দ্বিতীয় ভিখারি টা আমার কাছে চায় তুমি একটা কাজ করো একটা বড় প্লেটের মধ্যে ক্ষীর নিয়ে তার মধ্যে একটি সোনার কয়েন নিয়ে তাকে দাও।
মন্ত্রী রাজার কথা মত একটা প্লেটে ক্ষীর নিয়ে একটা সোনার কয়েন নিয়ে ভিখারিকে দেয়। ক্ষীর সে মজা করে খাইতে শুরু করে আর অন্য ভিকারি কে রাগান্বিত করে।
তাকে বলে ভগবানের কাছে চেয়ে কি হবে। ভগবান তোমাকে কি দিয়েছে রাজার কাছে চেয়ে আমি ক্ষীর পেয়েছি।
থালা টা অনেক বড় ছিল তাই সব ক্ষীর সে খেতে পাচ্ছিল না। তাই পেট ভরে খেয়ে থালাটা অন্য ভিখারিকে দিয়ে বলে আমার পেট ভরে গেছে বাকি ক্ষীর টা তুমি খেয়ে নাও।
পরেরদিন রাজা মন্দিরে যেয়ে দেখে ভগবানের কাছে চাওয়ার ভিখারি টি নেই। কিন্তু রাজার কাছে চাওয়া ভিখারি টি এখনো বসে আছে।
রাজা অবাক হয় আর ভিখারি টি কে জিজ্ঞেস করে।
তুমি কি ক্ষীর এর থালা টা পাওনি ভিখারী বলে হে মহারাজ পেয়েছি। ক্ষীর অনেক সুন্দর ছিল আমি পেট ভরে খেয়েছি। রাজা বলে তারপর কি হল। ক্ষীর তো অনেক ছিল তাই আমি পেট ভরে খেয়ে বাকিটুকু অন্য ভিখারি কে দিয়েছি।
সে তো একজন বোকা সে সবসময় বলতো ভগবান দেবে ভগবান দেবে। রাজা হেসে বলে বোকা সে নয় বোকা তুমি। ভগবান তার কথা শুনেছে এবং তাকে দিয়েছে।
তাই সব সময় মনে রাখবেন ভালো কিছু আসার জন্য সময় লাগবে। তাই ধৈর্য রাখুন বড় সুযোগ আপনাকে বড় সফলতা দেবে এই সবকিছু কেবল আপনি ধৈর্য্যর জন্যই পাবেন।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)