অপ্রত্যাশিত আনন্দ মানুষকে অনেক বেশি সুখ দেয়

S
sabus


মানুষ জীবনে অনেক কারণেই আনন্দ পেয়ে থাকে আবার অনেক কারণেই দুঃখের মধ্যে দিয়ে জীবন যাপন করে। আনন্দ যেমন বিভিন্ন কারণে হয়ে থাকে তেমনি দুঃখ বিভিন্ন কারণে এসে থাকে। মানুষ বিভিন্ন কারণে আনন্দ হলেও এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে অর্থ কেউ যদি হঠাৎ করে অনেক অর্থ পেয়ে থাকে তাহলে সে অনেক বেশি খুশি হয়।


pexels-photo-5255710.jpegpexels

মাঝে মাঝে হয় না অপ্রত্যাশিত আনন্দ, যেটা কল্পনার মধ্যে থাকে না। আর এই অপ্রত্যাশিত আনন্দ কল্পনার বাইরে থাকে আর এটা হঠাৎ করেই চলে আসে। আর এই মুহূর্তগুলোতে প্রতিটি মানুষ অনেক বেশি খুশি হয়। আর এই খুশিকেই বলা হয়ে থাকে অপ্রত্যাশিত, যেটা প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো একবার নিশ্চয়ই আসে।


আপনারা জানেন বর্তমান সময়ে অনলাইন এর সাথে পরিচিতি নেই এমন মানুষ খুবই কম আছে। আর অনলাইনে থেকে মানুষ লাখ লাখ টাকা উপার্জন করছে কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ বা ব্লকচেইনে আবার অনেকেই অন্যান্য সাইড থেকে। যে যেভাবেই করুক না কেন, এই সবগুলো উপার্জনকেই এক কথায় বলা হয়ে থাকে অনলাইন উপার্জন। যেটা আমরা কোন এক ডিভাইসের মাধ্যমে উপার্জন করে থাকি।


pexels-photo-920382.jpegpexels

প্রতিনিয়তই অনলাইনে প্রতি মানুষ অনেক বেশি আস্তা পারছে আর দিন দিন মানুষ অনলাইনে দিকে ঝুঁকছে। আর এই অনলাইনে আসার পর প্রথম উপার্জন পাওয়ার পর কি আনন্দ যেটা যারা পেয়েছেন তারাই জানবে। অনেকের লাখ লাখ টাকা থাকার পরও, অনলাইন থেকে দুই টাকা উপার্জন করে কি পরিমাণ খুশি হয় সেটা কাছ থেকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না।


এখনো অনেক মানুষ মনে করে মোবাইল দিয়ে বা ডিভাইস দিয়ে উপার্জন করা যায় না। আর এই মানুষগুলোই যখন মোবাইলের মাধ্যমে টাকা হাতে পায় তখন অনেক বেশি খুশি হয় এবং বিশ্বাস করে আসলে অনলাইন থেকেও টাকা উপার্জন করা যায়। আমার দেখা অনেক মানুষ আছে তারা মোবাইল দিয়ে টাকা উপার্জন করার কি যে আনন্দ হয় সেটা দেখে সত্যি নিজের মধ্যেও আনন্দ চলে আসে।


pexels-photo-207582.jpegpexels

এখনও অনেক মানুষ বিশ্বাস করে না মোবাইল দিয়ে টাকা উপার্জন করা যায়। আর এর মধ্যে কিছু মানুষকে আমি অনলাইন থেকে টাকা উপার্জন করিয়ে দিয়েছি আসলে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায়। আর তারা এই টাকা পাওয়ার পর তাদের খুশি দেখে সত্যি নিজের মধ্যে প্রশান্তি চলে আসে। আর হ্যাঁ আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার মাধ্যমে কোন ব্যক্তি যদি উপকৃত হয় তখন নিজের মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। তাই আমি মনে করি প্রশান্তি মানুষকে উপকৃত করাও পাওয়া যায়।

Comments