আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে

S
sabus
আমাদের সবার জীবনে এমন একটি সময় আসে, যখন আপনার মনে হবে যে এই হল আমার জীবন।


 জীবনে একটি এমন সময় আসে যখন আপনার মনে হবে যে আমার জীবনের থেকে গুরুত্বপূর্ণ কোন কিছুই নেই এ ছাড়া আমার জীবনের কোন মূল্য নেই। জীবনে এমন একটা সময় আসে যখন আপনার মনে হয় জীবনে এর থেকে বড় আর কোন কিছু নেই।

 আমি যখন দেখি কেউ কারোর হাতে হাত রেখে প্রমিস্ করছে যে আমি তোমাকে সারা জীবন খুশিতে রাখবো আর সারাজীবন একে অপরের সাথে থাকার কথা বলে, আমি যখন দেখি কোনো মানুষ কাউকে এত বেশি বিশ্বাস করে যে তাকে ছাড়া সে আর কোন কিছুই দেখতে পারে না তাহলে একটা কথা বলি প্রমিস করলে বা কথা দিলে যদি সেটা পূর্ণ হয়ে যেত তাহলে আজ এই পৃথিবীতে কারো ভালবাসায় অসম্পূর্ণ থাকতো না। আজ প্রতিটি ভালোবাসা সফল হতো কিন্তু এমনটা কেন হয় যে ভালোবাসা আপনার জন্য থেকে গুরুত্বপূর্ণ ছিল সেটাই আজ বিয়ের পরে বা কিছু বছর রিলেশনে থাকার পরে বিরক্তিকর মনে হয় আর তখন একটা প্রমিস তো দূরের কথা একটা প্রমিস রাখাও কঠিন হয়ে যায়, কারণ আমরা কখনও না কখনও কোথাও না কোথাও ভালোবাসার পিছনে পাগল হয়ে যায়। আমাদের চোখে একটি চশমা লেগে যায় যার কারণে আমরা সঠিক ভুল ভবিষ্যৎ ক্যারিয়ার কোন কিছুই দেখতে পায় না তাই আপনি যদি এমন পরিস্থিতিতে থাকেন তাহলে এটা জেনে রাখুন আমার কথা আজ হয়তো আপনার খারাপ লাগবে কিন্তু এটাই আপনার জীবন বদলে দেবে।


 যদি আপনি এটা বুঝতে পারেন যদি আপনি চান জীবনে আপনি তাকে  খুশি রাখবেন যে সমস্ত প্রমিস আপনি করেছেন সেগুলো পূর্ণ করবেন তাহলে এখন আপনাকে তাকে ফার্স্ট প্রায়োরিটি লিস্ট থেকে দূর করতে হবে। হতে পারে আজ আপনি তাকে জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন কিন্তু আজ থেকে আপনাকে আপনার কাছে গুরুত্ব দিতে হবে। যদি একদিকে আপনার কাজ থাকে আর অন্যদিকে আপনার মনের মানুষ তাহলে মনের মানুষকে নয় আপনার কাজকে বেছে নিতে হবে। যাতে আপনাদের দুজনের জীবনটাই ভালো হতে পারে কারণ আর যদি আপনি ওকে ফার্স্ট প্রায়োরিটি দেন তাহলে সারাজীবন কাজের পিছনে ছুটতে হবে আর সারাটা জীবন তখন কুকুরের থেকেও খারাপ হয়ে যাবে। 


 আজ আপনি তার জন্য আপনার কাজকে ছাড়েন তাহলে ভবিষ্যতে হতে পারে সারা জীবন কষ্ট করে আপনার জীবনটাই পার হয়ে যাবে।  আমি আপনাদের কঠিন সত্যিটা বলছি তাই সব সময় মনের নয় কখনো কখনো ব্রেনের কথা শোনা দরকার কারণ আপনার মন সেই সিদ্ধান্ত নেয় যেখানে আপনি আজ মজা পাবেন কিন্তু আপনার ব্রেইন সেই সিদ্ধান্ত নেয় যে না আপনি ভবিষ্যতে সারাজীবন মজা পাবেন। 

Comments

sohel5454
এইজন্যই সময়ের কাজ সময়ে করা উচিত তাহলে সফলতা অবশ্যই আপনাকে ধরা দিবে