চোখ থাকিতে অন্ধ

S
sabus

আমরা সকলেই সমাজে বসবাস করি। তাই স্বাভাবিকভাবে সমাজের ভালো মন্দ পরিবেশ আমাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে।সমাজে কিছু মানুষ রয়েছে যারা সকলের মঙ্গলের জন্য কাজ করে আবার কিছু মানুষ আছেন যারা লোকচক্ষুর আড়ালে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। এরা শুধুমাত্র এই সমাজের কাছে না বরং গোটা দেশের শত্রু কিন্তু দুঃখের বিষয় এমন লোকের সংখ্যাই বেশি।



মানুষের উপর অত্যাচার, শোষণ আর নিপিড়ন করা এসব মানুষের কাছে খুব স্বাভাবিক ব্যপার। এই প্রকৃতির মানুষ সমাজ তথা দেশের আবর্জনাসরূপ। আমরা সকলেই আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আমাদের উচিত সেভাবেই সমাজের মধ্যে বসবাসকারী মানুষরূপী এসব আবর্জনাকে ধুয়েমুছে সমাজকে দূষিতমুক্ত করা।


প্রকৃত মানুষ তো সে যার মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে। মনুষ্যত্ব বোধ সম্পন্ন ব্যক্তি কখনও অন্যের ক্ষতি সাধন করতে পারে না কারন তার মনের ভিতর একটা অপরাধবোধ কাজ করে। কিন্তু উল্টো দিকে, যার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই তাদের ভালো মন্দ বিচার করারও ক্ষমতা নেই আর থাকলেও তারা সেটা বিচার করতে চায় না। তাদের একমাত্র লক্ষ্য থাকে সমাজের দুর্বল মানুষের উপর অত্যাচার করা।

Comments